এক্সপ্লোর

Coronavirus Updates: রাজ্যে একদিনে আক্রান্ত প্রায় আড়াই হাজার, মৃত্যু বেড়ে ৮

রাজ্যে ফের ঊর্ধ্বমুখী করোনার সংক্রমণ

কলকাতা: রাজ্যে ফের ঊর্ধ্বমুখী করোনার সংক্রমণ। একদিনে আক্রান্ত আড়াই হাজারের কাছে, মৃত্যু বেড়ে ৮। গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছেন ২৩৯০ জন। বুধবার স্বাস্থ্য দফতরের বুলেটিন অনুযায়ী, বর্তমানে সক্রিয় করোনা আক্রান্তের ১৪ হাজার ২৯০। গত ২৪ ঘণ্টায় রাজ্যে সুস্থ হয়েছেন ৮৬৭ জন। রাজ্যে দৈনিক সুস্থতার হার ৯৫.৮৯ শতাংশ।  ২৪ ঘণ্টায় ২৯,৩৯৪ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। 

গতকাল, মঙ্গলবার স্বাস্থ্য দফতরের দেওয়া বুলেটিন অনুযায়ী, একদিনে মৃত্যু হয় ৭ জনের। নতুন করে আক্রান্ত হয়েছিলেন ২০৫৮ জন। বুধবার সেই সংখ্যাকেও ছাপিয়ে গেল। রাজ্যের করোনা পরিসংখ্যান অনুযায়ী, মঙ্গলবাররে হিসেবে গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি সংক্রমিত কলকাতায়। পরেই ছিল উত্তর ২৪ পরগনা। কলকাতা ও উত্তর ২৪ পরগনার পরে সংক্রমণের হারে তৃতীয় স্থানে হাওড়া।

রাজ্য স্বাস্থ্য দফতরের পরিসংখ্যান অনুযায়ী, ৩ এপ্রিল করোনা আক্রান্তের সংখ্যা ছিল ১ হাজার ৭৩৬, পরের দিন সেই সংখ্যা দাঁড়ায় ১ হাজার ৯৫৭, ৫ এপ্রিল আক্রান্ত হন ১ হাজার ৯৬১ জন এবং ৬ এপ্রিল আক্রান্তের সংখ্যা দাঁড়ায় ২ হাজার ৫৮।

এদিকে বিশ্ব স্বাস্থ্য দিবসেই বাড়ল উদ্বেগ। সর্বকালীন রেকর্ড গড়ল করোনা সংক্রমণ। সোমবারের পর বুধবার- দ্বিতীয়বারের জন্য এক লক্ষ পেরিয়ে গেল দেশের দৈনিক আক্রান্তের সংখ্যা। একদিনে দেশে করোনা আক্রান্তের সংখ্যা ফের ছাড়িয়ে গেলে ১ লক্ষের গণ্ডী। ভোটের আবহে করোনার দ্বিতীয় ঢেউ নিয়ে উদ্বেগ প্রকাশ করে নির্বাচন কমিশনকে চিঠি দিল চিকিৎসকদের সংগঠন। ভোট প্রক্রিয়া বন্ধের দাবিতে শহরে বিক্ষোভ অরাজনৈতিক সংগঠনের।

গত ২৪ ঘণ্টায় আক্রান্তের সংখ্যা ১ লক্ষ ১৫ হাজার ৭৩৬ জন। মঙ্গলবার  আক্রান্তের সংখ্যা ছিল ৯৬ হাজার ৯৮২। এর আগে সোমবারই প্রথম দৈনিক সংক্রণ ১ লক্ষ ছাড়িয়ে যায়। ওইদিন সংক্রমিত হন ১ লক্ষ ৩ হাজার ৫৫৮ জন। লকডাউনের মধ্যেও করোনা সংক্রমণের এই ছবি দেখা যায়নি। ২০২০-র ১৬ সেপ্টেম্বর ভারতে আক্রান্তের সংখ্যা ছিল ৯৭ হাজার ৮৯৪।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Jitendra Tiwari : 'সব কালেকশন মাস্টার হয়ে গেছে'... নিজের দলের কর্মীদের একাংশর বিরুদ্ধেই ভয়ঙ্কর অভিযোগ বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারির
নিজের দলের কর্মীদের একাংশর বিরুদ্ধেই ভয়ঙ্কর অভিযোগ বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারির
Road Accident : পিছন থেকে গাড়িতে ধাক্কা ট্রাকের, একাধিক মৃত্যু ; জখম ১
পিছন থেকে গাড়িতে ধাক্কা ট্রাকের, একাধিক মৃত্যু ; জখম ১
Sonam Wangchuk: অনেকটা সুস্থ, যোগ দিতে চান সংসদ অভিযানে, হাসপাতালকে আর্জি জানিয়ে চিঠি দিলেন সোনম ওয়াংচুক
অনেকটা সুস্থ, যোগ দিতে চান সংসদ অভিযানে, হাসপাতালকে আর্জি জানিয়ে চিঠি দিলেন সোনম ওয়াংচুক
Weather : সারা দেশের মাথার উপর গভীর মেঘের চাদর ! উথাল-পাথাল বৃষ্টি আর দুর্যোগ? ISRO-র স্যাটেলাইটে চমকে দেওয়া ছবি
সারা দেশের মাথার উপর গভীর মেঘের চাদর ! উথাল-পাথাল বৃষ্টি আর দুর্যোগ? ISRO-র স্যাটেলাইটে চমকে দেওয়া ছবি

ভিডিও

CJP Protest | পুলিশের ধরপাকড় অগ্রাহ্য করেই সংসদ ভবনের সামনে আন্দোলনকারীদের বিক্ষোভ
Delhi CJP Protest: দিল্লিতে ধুন্ধুমার | বিক্ষোভ ঠেকাতে রাজধানী জুড়ে ১৬৩ ধারা পুলিশের
Madan Mitra:
Delhi CJP Protest: সোনম ওয়াংচুকের ডাকে ককরোচ জনতা পার্টির সংসদ অভিযান ঘিরে ধুন্ধুমার | ABP Ananda
Suvendu Adhikari | ''আপনার লজ্জা লাগে না? মমতাকে কটাক্ষ মুখ্যমন্ত্রীর | MAmata Banerjee | 21 July

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jitendra Tiwari : 'সব কালেকশন মাস্টার হয়ে গেছে'... নিজের দলের কর্মীদের একাংশর বিরুদ্ধেই ভয়ঙ্কর অভিযোগ বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারির
নিজের দলের কর্মীদের একাংশর বিরুদ্ধেই ভয়ঙ্কর অভিযোগ বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারির
Road Accident : পিছন থেকে গাড়িতে ধাক্কা ট্রাকের, একাধিক মৃত্যু ; জখম ১
পিছন থেকে গাড়িতে ধাক্কা ট্রাকের, একাধিক মৃত্যু ; জখম ১
Sonam Wangchuk: অনেকটা সুস্থ, যোগ দিতে চান সংসদ অভিযানে, হাসপাতালকে আর্জি জানিয়ে চিঠি দিলেন সোনম ওয়াংচুক
অনেকটা সুস্থ, যোগ দিতে চান সংসদ অভিযানে, হাসপাতালকে আর্জি জানিয়ে চিঠি দিলেন সোনম ওয়াংচুক
Weather : সারা দেশের মাথার উপর গভীর মেঘের চাদর ! উথাল-পাথাল বৃষ্টি আর দুর্যোগ? ISRO-র স্যাটেলাইটে চমকে দেওয়া ছবি
সারা দেশের মাথার উপর গভীর মেঘের চাদর ! উথাল-পাথাল বৃষ্টি আর দুর্যোগ? ISRO-র স্যাটেলাইটে চমকে দেওয়া ছবি
Yatri Sathi: 'যাত্রী সাথী' নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, রাজ্যের ট্যাক্সিচালকদের জন্য এ বার নতুন পদক্ষেপ
Yatri Sathi: 'যাত্রী সাথী' নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, রাজ্যের ট্যাক্সিচালকদের জন্য এ বার নতুন পদক্ষেপ
National Film Awards 2026: কঠিন অঙ্ক কষেই জাতীয় পুরস্কার আনল বাংলার ৩ খুদে, সাফল্যের আনন্দে ভাসছে টলিউড
কঠিন অঙ্ক কষেই জাতীয় পুরস্কার আনল বাংলার ৩ খুদে, সাফল্যের আনন্দে ভাসছে টলিউড
‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’ খ্যাত জনপ্রিয় সঙ্গীত শিল্পীকে মঞ্চেই অশালীন স্পর্শ ! তুলকালাম কাণ্ড, তুঙ্গে তরজা
‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’ খ্যাত জনপ্রিয় সঙ্গীত শিল্পীকে মঞ্চেই অশালীন স্পর্শ ! তুলকালাম কাণ্ড, তুঙ্গে তরজা
Baba Vanga : ধুঁকতে থাকা ভাগ্য যাচ্ছে খুলে, আয়ের নতুন রাস্তা, জুলাই-শেষে জ্যাকপট এই রাশিগুলির? বাবা ভাঙ্গার ভাইরাল ভবিষ্যদ্বাণী
ধুঁকতে থাকা ভাগ্য যাচ্ছে খুলে, আয়ের নতুন রাস্তা, জুলাই-শেষে জ্যাকপট এই রাশিগুলির? বাবা ভাঙ্গার ভাইরাল ভবিষ্যদ্বাণী
Embed widget