এক্সপ্লোর

নববর্ষ পালন করতে সপরিবারে সিঙ্গাপুরে কুমারস্বামী, ‘অ্যাকসিডেন্টাল চিফ মিনিস্টার’, কটাক্ষ বিজেপি-র

বেঙ্গালুরু: কর্ণাটকের মুখ্যমন্ত্রী এইচ ডি কুমারস্বামীকে ‘অ্যাকসিডেন্টাল চিফ মিনিস্টার’ বলে কটাক্ষ করল বিজেপি। রাজ্যের বিভিন্ন অংশ যখন খরার কবলে, তখন নববর্ষের উৎসব পালন করার জন্য সিঙ্গাপুরে যাওয়া নিয়েই কুমারস্বামীকে আক্রমণ করেছে বিজেপি। গতকাল কর্ণাটকের মুখ্যমন্ত্রীর দফতর থেকে এক বিবৃতিতে জানানো হয়, আজ রাতে পরিবারের লোকজনকে নিয়ে ব্যক্তিগত ভ্রমণে সিঙ্গাপুর যাবেন কুমারস্বামী। তিনি ১ জানুয়ারি রাতে দেশে ফিরবেন। গত কয়েক বছর ধরেই এভাবে পরিবারের সঙ্গে নববর্ষ পালন করেন তিনি। বিজেপি-র পক্ষ থেকে ট্যুইট করে বিদেশ ভ্রমণ নিয়ে কুমারস্বামীকে আক্রমণ করে বলা হয়েছে, ‘নতুন সরকার গঠনের পর ৩৭৭ জন কৃষক জীবন শেষ করে দিয়েছেন। ১৫৬টি তালুকাকে খরা কবলিত ঘোষণা করা হয়েছে। এখনও ঋণ মকুব হয়নি। কর্ণাটক ঋণে জর্জরিত রাজ্যে পরিণত হয়েছে। এখন তথাকথিত ভূমিপুত্র এইচ ডি কুমারস্বামী সিঙ্গপুরে নববর্ষ পালন করছেন।’ অন্য একটি ট্যুইটে লেখা হয়েছে, ‘যদি অ্যাকসিডেন্টাল সি এম নামে কোনও ছবি হয়, তাহলে কে এইচ ডি কুমারস্বামীর চরিত্রে অভিনয় করবেন?’ বিদেশ সফর নিয়ে বিজেপি-র আক্রমণই শুধু নয়, কংগ্রেসের বিরুদ্ধে প্রকাশ্যেই জেডিএস কর্মীদের অসন্তোষ প্রকাশ নিয়েও সমস্যায় পড়ে গিয়েছেন কুমারস্বামী। এখনও পর্যন্ত পুরসভাগুলির প্রধান নির্বাচন করা যায়নি। কংগ্রেসের পক্ষ থেকে মুখ্যমন্ত্রীর কাছে পুরসভাগুলির প্রধান হিসেবে ১৯ জন কাউন্সিলরের নাম পাঠিয়ে দেওয়া হয়েছে বলে জানা গিয়েছে। এতে জেডিএস নেতাদের ক্ষোভ বেড়েছে। কারণ, তাঁদের সঙ্গে আলোচনা করা হয়নি।

সেরা শিরোনাম

Dhruv Rathee Citizenship: ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
AFG vs BAN: ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
Delhi CJP Protest : দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
Durga Puja 2026: 'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা

ভিডিও

CJP Protest Delhi : ‘এভাবে আমাদের আটকানো যাবে না, আজ ফের যন্তরমন্তর অভিযান’, বললেন CJP নেতা অজিঙ্কা
Abhishek Banerjee: ক্যামাক স্ট্রিটে বিলবোর্ডকাণ্ডে নোটিস দিতে অভিষেকের বাড়িতে পুলিশ
Gariahat Bridge: দুর্গাপুজোর আগে নতুন রূপে সেজে উঠল গড়িয়াহাট ব্রিজ
Baruipur News: বারুইপুরে মমতা-তৃণমূলের বিধায়ককে মারধরের অভিযোগ, বিজেপির বিরুদ্ধে মারধরের অভিযোগ
CJP Protest Delhi : আজও 'যন্তরমন্তর চলো', এরই মাঝে দিল্লিতে রেল পরিষেবা চালু; খুলল মেট্রোর গেট | ABP

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Dhruv Rathee Citizenship: ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
AFG vs BAN: ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
Delhi CJP Protest : দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
Durga Puja 2026: 'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
10 Lakh Fund : ২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
Akash Deep: চোট সারিয়ে ফিরে আগের চেয়েও ধারাল, প্রতিপক্ষদের সতর্ক করে দিলেন আকাশ দীপ
চোট সারিয়ে ফিরে আগের চেয়েও ধারাল, প্রতিপক্ষদের সতর্ক করে দিলেন আকাশ দীপ
Car Insurance: প্রথম গাড়ি কিনছেন? গাড়ির বিমা করার আগে এই সব বিষয় না জানলে কিন্তু আপনারই ক্ষতি
প্রথম গাড়ি কিনছেন? গাড়ির বিমা করার আগে এই সব বিষয় না জানলে কিন্তু আপনারই ক্ষতি
Viral Video: ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
Embed widget