এক্সপ্লোর

‘বেআইনিভাবে ঢোকা লোকজন’ চিহ্নিত করতে এনআরসি চালুর ভাবনা কর্নাটক সরকারের, অমিত শাহের সঙ্গে কথা বলে চূড়ান্ত সিদ্ধান্ত, জানালেন রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী

বোম্মাই বলেছেন, সিনিয়র অফিসারদের এই সংক্রান্ত আইন খতিয়ে দেখতে বলেছি। বেঙ্গালুরু ও অন্য বড় শহরগুলিতে বিদেশিরা এসে বসতি গড়েছে। আমাদের নজরে এসেছে যে, তারা অপরাধে জড়াচ্ছে, কয়েকটি ক্ষেত্রে ধরা পড়ে গ্রেফতারও হয়েছে কয়েকজন।

বেঙ্গালুরু: কর্নাটকের বিজেপি সরকার রাজ্যে নাগরিকপঞ্জি (এনআরসি) প্র্রক্রিয়া রূপায়ণের ইঙ্গিত দিল। এ ব্যাপারে ভাবনাচিন্তা চলছে বলে জানিয়েছেন কর্নাটকের স্বরাষ্ট্রমন্ত্রী বাসবরাজ বোম্মাই। তাঁকে উদ্ধৃত করে সংবাদ সংস্থা জানিয়েছে, সারা দেশেই এনআরসি চালু করার ব্যাপারে জোর জল্পনা, কথাবার্তা চলছে। সীমান্ত পেরিয়ে আসা লোকজন যেসব রাজ্যে ঢুকে পাকাপাকি আস্তানা গেড়ে বসছে, সেগুলির অন্যতম কর্নাটক। এর ফলে এখানে নানা সমস্যা হচ্ছে। তাই আমরা যাবতীয় তথ্য জোগাড় করছি। সেগুলি নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে কথা হবে, তারপর পরবর্তী পদক্ষেপ স্থির করব। গতকাল বোম্মাই সাংবাদিকদের জানান, এনআরসি রূপায়ণের ব্যাপারে দুটি বৈঠকও হয়েছে সম্প্রতি। অসমে ইতিমধ্যে এন আরসি প্রক্রিয়া শেষ করে চূড়ান্ত নাগরিক তালিকাও প্রকাশ করা হয়েছে। সেই তালিকা থেকে বাদ পড়েছে ১৯ লক্ষের বেশি লোকের নাম। উত্তরপ্রদেশ সহ কয়েকটি রাজ্যও নাগরিকপঞ্জি তৈরির ব্যাপারে আগ্রহী বলে জানিয়েছে। বোম্মাই বলেছেন, সিনিয়র অফিসারদের এই সংক্রান্ত আইন খতিয়ে দেখতে বলেছি। বেঙ্গালুরু ও অন্য বড় শহরগুলিতে বিদেশিরা এসে বসতি গড়েছে। আমাদের নজরে এসেছে যে, তারা অপরাধে জড়াচ্ছে, কয়েকটি ক্ষেত্রে ধরা পড়ে গ্রেফতারও হয়েছে কয়েকজন। চলতি সপ্তাহেই এনআরসির ব্যাপারে পাকাপাকি সিদ্ধান্ত নেব আমরা। কর্নাটকে বিরোধী শিবিরে থাকাকালে বেঙ্গালুরুতে ক্রমবর্ধমান সংখ্যায় বাংলাদেশিদের উপস্থিতি নিয়ে প্রতিবাদে সরব হয়েছে বিজেপি। প্রসঙ্গত, গত মঙ্গলবারও সারা দেশেই এনআরসি চালু করা হবে, সব বেআইনি অনুপ্রবেশকারীকে যথাযথ আইনি প্রক্রিয়া মেনেই বিতাড়ন করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। যদিও পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাঁর রাজ্যে কিছুতেই এনআরসি চালু হবে না বলে পরিষ্কার ঘোষণা করেছেন।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Kolkata Airport: কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
Weather Update: কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
Viral News : বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
Jeet: রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ

ভিডিও

BJP LIVE: 'কেন তোলাবাজের সঙ্গে বৈঠকে মন্ত্রী?' পুর ও নগরোন্নয়ন প্রতিমন্ত্রীকে প্রশ্ন BJP নেতার
RG Kar News: ফের বিতর্কে আর জি করকাণ্ডে থ্রেট কালচারের নাম জড়ানো অভীক দে
Recruitment Scam: স্কুলে শিক্ষকের নিয়োগ প্রক্রিয়ায় সিঁদুরে মেঘ? ভেরিফিকেশনের প্রক্রিয়া আপাতত স্থগিত
Sabyasachi Dutta: তোলাবাজির মামলায় আরও বিপাকে সব্যসাচী দত্ত
CPM-BJP Chinsurah: চুঁচুড়ায় বামেদের পথসভায় হামলা ও মঞ্চ ভাঙচুর বিজেপির বিরুদ্ধে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Kolkata Airport: কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
Weather Update: কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
Viral News : বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
Jeet: রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
Unhappy Leave : মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
Abhishek PA Sumit Roy: অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Embed widget