এক্সপ্লোর

সরকার গড়ার দাবি জানাতে আজ মহারাষ্ট্রে রাজ্যপালের সঙ্গে দেখা করছে বিজেপি, উদ্ধবের সঙ্গে বৈঠকে শিবসেনা বিধায়করা

আজই সরকার গড়ার বিষয় নিয়ে রাজ্যপাল ভগৎ সিংহ কোশিয়ারির সঙ্গে দেখা করতে চলেছে বিজেপির প্রতিনিধি দল। অন্যদিকে বান্দ্রার বাড়িতে আজ নব নির্বাচিত বিধায়কদের সঙ্গে বৈঠকে বসবেন সুপ্রিমো উদ্ধব ঠাকরে।

নয়াদিল্লি:  সরকার গড়া নিয়ে বিজেপি ও শিবসেনার মধ্যে জট এখনও খোলেনি। ফল ঘোষণার পর ১৪ দিন কেটে গেলেও মুখ্যমন্ত্রিত্ব ভাগ করে নেওয়ার দাবি নিয়ে অনড় শিবসেনা। এদিকে আজই সরকার গড়ার বিষয় নিয়ে রাজ্যপাল ভগৎ সিংহ কোশিয়ারির সঙ্গে দেখা করতে চলেছে বিজেপির প্রতিনিধি দল। অন্যদিকে বান্দ্রার বাড়িতে আজ নব নির্বাচিত বিধায়কদের সঙ্গে বৈঠকে বসবেন সুপ্রিমো উদ্ধব ঠাকরে। তারপরই কি বেরিয়ে আসবে জোট নিয়ে রফা সূত্র?  সেদিকেই তাকিয়ে এখন রাজনৈতিক মহল। সূত্রের খবর, এরপরই দল ভাঙালোর আশঙ্কা এড়াতে সম্ভবত দক্ষিণ মুম্বইয়ের হোটেলে শিবসেনা বিধায়কদের নিয়ে যাবে। অন্যদিকে বুধবার মহারাষ্ট্রে শিবসেনার সঙ্গে সরকার গড়ার সম্ভাবনা কার্যত খারিজ করে দেন এনসিপি সুপ্রিমো শরদ পওয়ার। তিনি জানান, এনসিপি ও কংগ্রেস বিরোধী আসনে বসতে তৈরি। শিবসেনার সঙ্গে সরকার গড়া প্রসঙ্গে পওয়ার স্পষ্টতই জানান, ‘এই প্রশ্ন উঠছে কী ভাবে?’’ তাঁর ব্যাখ্যা, বিজেপি-শিবসেনা ২৫ বছর ধরে জোট করে রয়েছে। আজ হোক, কাল হোক তারা মিলবেই। পওয়ারের বক্তব্যে কার্যত চাপে পড়ে গিয়েছে শিবসেনা। এবার সরকার গড়ার ব্যাপারে তারা কী সিদ্ধান্ত নেবে, সে-বিষয়েই দুপুরের বৈঠকে আলোচনা হওয়ার সম্ভাবনা। বিধানসভা নির্বাচনের ফল বেরনোর পর থেকেই শিবসেনা ও বিজেপি একজোটে সরকার গড়বে কিনা, সেই সিদ্ধান্ত আটকে মুখ্যমন্ত্রী পদে শিবসেনা ৫০-৫০ ফর্মুলার দাবিতে। ২৮৮ আসনের মহারাষ্ট্র বিধানসভায় বিজেপি ১০৫টি সিট দখলে রেখেছে। শিবসেনার ঝুলিতে ৫৬টি। প্রথম থেকেই শিবসেনা নেতা সঞ্জয় রাউত দাবি করেছেন, মহারাষ্ট্রে এবার মুখ্যমন্ত্রীর কুর্সিতে শিবসেনার কেউই শপথ নেবেন। বারবার ঠারেঠোরে বিজেপিকে একহাত নেন রাউত। দাবি করেন, তাঁদের দিকে অন্তত ১৭০ জন বিধায়কের সমর্থন রয়েছে। তবে এই সংখ্যার ব্যাখ্যা দেননি তিনি। মহারাষ্ট্র বিধানসভার মেয়াদ ৯ নভেম্বর শেষ হচ্ছে।

সেরা শিরোনাম

Dia Mira Diwali Video: দিয়া মির্জার দীপাবলি-ভিডিও ঘিরে বিতর্ক, আদালত বলল, ‘ভারত ধর্মনিরপেক্ষ দেশ’
দিয়া মির্জার দীপাবলি-ভিডিও ঘিরে বিতর্ক, আদালত বলল, ‘ভারত ধর্মনিরপেক্ষ দেশ’
আরও বিপাকে ইন্দ্রনীল সেন, MPO আইনের ২ ও ৯ নম্বর ধারা যুক্ত করার আবেদন, কী দাবি পুলিশের ?
আরও বিপাকে ইন্দ্রনীল সেন, MPO আইনের ২ ও ৯ নম্বর ধারা যুক্ত করার আবেদন, কী দাবি পুলিশের ?
Pirates Attack: ভারতীয় নাবিকদের অপহরণ জলদস্যুদের! ভারতীয় নৌবাহিনীর অপারেশনে অবশেষে উদ্ধার
ভারতীয় নাবিকদের অপহরণ জলদস্যুদের! ভারতীয় নৌবাহিনীর অপারেশনে অবশেষে উদ্ধার
উত্তরাখণ্ডে ট্রেকিংয়ে গিয়ে ভয়াবহ ঘটনা, তুষারঝড়ে নিখোঁজ বাঁকুড়ার ৮ জন, মুখ্যমন্ত্রীর বড় বার্তা
উত্তরাখণ্ডে ট্রেকিংয়ে গিয়ে ভয়াবহ ঘটনা, তুষারঝড়ে নিখোঁজ বাঁকুড়ার ৮ জন, মুখ্যমন্ত্রীর বড় বার্তা

ভিডিও

BJP News : দেগঙ্গায় তোলাবাজির টাকা না পেয়ে রেস্তোরাঁয় হামলা-মারধর, তোপ BJP-র স্থানীয় নেতাদের দিকে
Newtown Private Hospital Vandalized News : নিউটাউনের বেসরকারি হাসপাতালে ভাঙচুর চালাল কারা?
BJP News : বেসরকারি রিসর্টে মহিলা ম্যানেজারের সঙ্গে ছাতনার BJP বিধায়কের বচসা! তুঙ্গে রাজনৈতিক তরজা
Assam Encounter News : বিজেপি শাসিত অসমে এনকাউন্টারে নিহত অভিযুক্ত | ABP Ananda
CM Suvendu Adhikari : 'পঞ্চায়েতে ৭১৯০ জনের নিয়োগ হবে', পঞ্চায়েত দফতরের সঙ্গে বৈঠকের পর জানালেন মুখ্যমন্ত্রী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Dia Mira Diwali Video: দিয়া মির্জার দীপাবলি-ভিডিও ঘিরে বিতর্ক, আদালত বলল, ‘ভারত ধর্মনিরপেক্ষ দেশ’
দিয়া মির্জার দীপাবলি-ভিডিও ঘিরে বিতর্ক, আদালত বলল, ‘ভারত ধর্মনিরপেক্ষ দেশ’
আরও বিপাকে ইন্দ্রনীল সেন, MPO আইনের ২ ও ৯ নম্বর ধারা যুক্ত করার আবেদন, কী দাবি পুলিশের ?
আরও বিপাকে ইন্দ্রনীল সেন, MPO আইনের ২ ও ৯ নম্বর ধারা যুক্ত করার আবেদন, কী দাবি পুলিশের ?
Pirates Attack: ভারতীয় নাবিকদের অপহরণ জলদস্যুদের! ভারতীয় নৌবাহিনীর অপারেশনে অবশেষে উদ্ধার
ভারতীয় নাবিকদের অপহরণ জলদস্যুদের! ভারতীয় নৌবাহিনীর অপারেশনে অবশেষে উদ্ধার
উত্তরাখণ্ডে ট্রেকিংয়ে গিয়ে ভয়াবহ ঘটনা, তুষারঝড়ে নিখোঁজ বাঁকুড়ার ৮ জন, মুখ্যমন্ত্রীর বড় বার্তা
উত্তরাখণ্ডে ট্রেকিংয়ে গিয়ে ভয়াবহ ঘটনা, তুষারঝড়ে নিখোঁজ বাঁকুড়ার ৮ জন, মুখ্যমন্ত্রীর বড় বার্তা
Rohit Sharma: নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ়েই রোহিতের সামনে প্রচুর রেকর্ড ও কৃতিত্ব গড়ার হাতছানি
নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ়েই রোহিত শর্মার সামনে প্রচুর রেকর্ড ও কৃতিত্ব গড়ার হাতছানি
Weather Update: ‘ল্যান্ডফল’ হলেও কাটেনি 'বিপদ' ! কমলা ও হলুদ সতর্কতা জারি ১১ জেলায়, ৪ ও ৫ নভেম্বর কী ঘটবে ?
‘ল্যান্ডফল’ হলেও কাটেনি 'বিপদ' ! কমলা ও হলুদ সতর্কতা জারি ১১ জেলায়, ৪ ও ৫ নভেম্বর কী ঘটবে ?
Food Poisoning : বিয়েবাড়ির ভোজ খেয়ে অসুস্থ শতাধিক অতিথি, এই খাবার খেয়েই একের পর এক হাসপাতালে
বিয়েবাড়ির ভোজ খেয়ে অসুস্থ শতাধিক অতিথি, এই খাবার খেয়েই একের পর এক হাসপাতালে
Fake 20 Rupee Coin: কোটি কোটি টাকার নকল ২০ টাকার কয়েন ঢুকে গিয়েছে বাজারে? একাধিক রাজ্যে চলছে কারবার? বড় চক্রের পর্দাফাঁস
কোটি কোটি টাকার নকল ২০ টাকার কয়েন ঢুকে গিয়েছে বাজারে? একাধিক রাজ্যে চলছে কারবার? বড় চক্রের পর্দাফাঁস
Embed widget