এক্সপ্লোর
নাগরিকত্ব সংশোধনী বিলে অসমের মানুষের ভাবাবেগে আঘাত করা হচ্ছে, দাবি গায়ক পাপনের

গুয়াহাটি: জুবিন গর্গের পাশে দাঁড়িয়ে নাগরিকত্ব (সংশোধনী) বিলের বিরোধিতা করলেন অপর এক জনপ্রিয় গায়ক পাপন। তাঁর দাবি, এই বিল অসমের মানুষের ভাবাবেগে আঘাত করছে। দু’দিন আগেই অসমের মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনোয়ালকে চিঠি লিখে বিলটি প্রত্যাহার এবং অসমের মানুষের ভাবাবেগকে সম্মান জানানোর দাবি জানান জুবিন। বিলটি প্রত্যাহার করা না হলে আন্দোলনেরও হুঁশিয়ারি দেন এই গায়ক। আজ জুবিনকে সমর্থন করে পাপন বলেছেন, ‘আমরা সারা বিশ্বে অসমের সংস্কৃতি প্রচার করি। আমরা যদি নিজেদের রাজ্যেই সেটা করতে না পারি, তাহলে অসমের সংস্কৃতি হারিয়ে যাবে। আমরা সেটা হতে দিতে পারি না। অসমের মানুষের ভাবাবেগে যে আঘাত লেগেছে, সে বিষয়ে কোনও দ্বিমত থাকতে পারে না। জুবিনদা যে অবস্থান নিয়েছেন, তার প্রতি আমার পূর্ণ সমর্থন আছে।’
Before You Go
Chorbagan Durga Puja Stampede | চোরবাগানে সর্বজনীনের মণ্ডপে মৃত্যুমিছিল!






















