এক্সপ্লোর

কোনও পুজো মণ্ডপেই দর্শনার্থী নয়, সবকটিই নো-এন্ট্রি জোন, ঐতিহাসিক নির্দেশ কলকাতা হাইকোর্টের

Durga Puja 2020, Calcutta High Court Order: দর্শকশূন্য থাকবে পুজো মণ্ডপ।বাড়াতে হবে সচেতনতা প্রচার। নির্দিষ্ট তালিকাভুক্ত ১৫-২৫ কর্মকর্তারা প্রবেশ করতে পারবেন।

কলকাতা: -‘দর্শকশূন্য থাকবে রাজ্যের সব পুজো মণ্ডপ’,‘ -প্রতিটি পুজো মণ্ডপ নো এন্ট্রি জোন হিসেবে গণ্য হবে’ -‘পুজোর এলাকা ব্যারিকেড দিয়ে ঘিরে নো-এন্ট্রি বোর্ড লাগাতে হবে’ পুজোর অনুমতি সংক্রান্ত মামলার শুনানিতে ঐতিহাসিক রায় দিল কলকাতা হাইকোর্ট। সোমবার বিচারপতি সঞ্জীব বন্দ্যোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চ জানায়, রাজ্যের প্রতিটি পুজো মণ্ডপ দর্শকশূন্য থাকবে। অর্থাৎ এবার রাজ্যজুড়ে কোনও দুর্গাপুজো মণ্ডপে, ঠাকুর দেখতে কোনও দর্শক ঢুকতে পারবে না।বাঙালির শ্রেষ্ঠ উৎ‍সব নিয়ে নজিরবিহীন-ঐতিহাসিক রায়ে হাইকোর্ট আরও বলেছে,প্রতিটি পুজো মণ্ডপই গণ্য হবে ‘নো এন্ট্রি’ জোন হিসেবে। সব পুজো প্যান্ডেল ব্যারিকেড দিয়ে ঘিরে ফেলার নির্দেশ দিয়েছে আদালত। বিচারপতিরা জানিয়েছেন, ছোট পুজোর প্যান্ডেলের শেষ সীমা থেকে থেকে ৫ মিটার এবং বড় পুজোর ক্ষেত্রে ১০ মিটার বাইরে ব্যারিকেড দিয়ে ঘিরে ফেলতে হবে। ঘেরা এলাকাটি হবে ‘নো এন্ট্রি’ জোন। অর্থাৎ‍, ছোট মণ্ডপ হলে তার ৫ মিটারের মধ্যে এবং বড় মণ্ডপ হলে তার ১০ মিটারের মধ্যে কোনও দর্শনার্থী প্রবেশ করতে পারবে না। মণ্ডপের মধ্যে কারা প্রবেশ করতে পারবেন, রায়ে সেটাও নির্দিষ্ট করে দিয়েছে আদালত। বিচারপতিরা রায়ে বলেছেন, পুজো উদ্যোক্তাদের ১৫ থেকে সর্বাধিক ২৫ জনের তালিকা তৈরি করতে হবে। একমাত্র তাঁরাই মণ্ডপের  ভিতরে প্রবেশ করতে পারবেন। মণ্ডপের বাইরে সেই তালিকা টাঙিয়ে রাখতে হবে। কোনওভাবেই নামের তালিকা পরিবর্তন করা যাবে না। একইসঙ্গে আদালতের নির্দেশ কতটা মানা হল তা ৫ নভেম্বরের মধ্যে রাজ্য পুলিশের ডিজিকে হলফনামা দিয়ে জানানোর নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Weather Update: আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
India vs Sri Lanka: শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান

ভিডিও

Sunny Deol | ছবির প্রচারে কলকাতায় সানি দেওল, ঘুরে দেখলেন সুভাষচন্দ্র বসুর বাড়ি | ABP Ananda LIVE
Ghantakhanek Sange Suman(১১.০৮.২৬) পর্ব ২ | 'তোলাবাজির টাকায় ৫ বছরে ১০০ কোটির সম্পত্তি দেবরাজের',ED-কে চিঠি পুলিশের
Ghantakhanek Sange Suman(১১.০৮.২৬) পর্ব ১| প্রমাণ লোপাটে তড়িঘড়ি সৎকার?মুখ্যমন্ত্রীর বার্তার পর নতুন মামলা পুলিশের
SC On SIR: SIR ট্রাইবুনালে কত আবেদনের নিষ্পত্তি? কমিশনকে রিপোর্ট পেশের নির্দেশ
SSC Recruitment: নিয়োগ জটিলতার মধ্যেই SSC-তে ৪ নতুন সদস্য

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Weather Update: আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
India vs Sri Lanka: শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
Ravindra Jadeja: গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
WBSSC: স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
Mumbai Landslide : ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
Kaustuv Bagchi: সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
Embed widget