এক্সপ্লোর

BS Yediyurappa Resignation: কর্ণাটকের মুখ্যমন্ত্রী পদে ইস্তফার ঘোষণা ইয়েদুরাপ্পার

মধ্যাহ্নভোজের পর দুপুরেই যাবেন রাজ্যপালের কাছে। এরপর রাজ্যপালের হাতে পদত্যাগপত্র তুলে দেবেন তিনি।

ব্যাঙ্গালোর:  কর্ণাটকের মুখ্যমন্ত্রীর পদ ছাড়ার সিদ্ধান্ত  বিএস ইয়েদুরাপ্পার। মধ্যাহ্নভোজের পর দুপুরেই যাবেন রাজ্যপালের কাছে। এরপর রাজ্যপালের হাতে পদত্যাগপত্র তুলে দেবেন তিনি। ২ বছরের মেয়াদ শেষে ইস্তফার সিদ্ধান্ত নিয়েছেন তিনি।  মুখ্যমন্ত্রী হতে পারেন লিঙ্গায়েত নেতা মুরুগেশ নিরানি।

ইয়েদুরাপ্পা বলেছেন, আমি ইস্তফার সিদ্ধান্ত নিয়েছি। দুপুরে রাজ্যপালের সঙ্গে দেখা করব।

কর্ণাটকে বর্তমান ইয়েদুরাপ্পা সরকারের দু বছর পূর্ণ হয়েছে। সরকারের দ্বিতীয় বর্ষপূর্তিতে ইয়েদুরাপ্পাকে বিজেপি হাইকমান্ডের কাছে মাথা নোয়াতে হল। পরবর্তী মুখ্যমন্ত্রী পদের দৌড়ে মুরুগেশ নিরানি রয়েছেন। এ ব্যাপারে সিদ্ধান্ত আজ সন্ধের মধ্যেই হয়ে যেতে পারে। এমনই খবর সূত্রের। কর্ণাটক সরকারের দুই মন্ত্রী মুরুগেশ ও মুকুন্দ দিল্লিতে পৌঁছেছেন। মুরুগেশ লিঙ্গায়েত নেতা। তিনি টানা তিনবার বগালকোট আসন থেকে বিধায়ক হিসেবে নির্বাচিত হয়েছেন। যদিও জানা গেছে, ইয়েদুরাপ্পা পরবর্তী মুখ্যমন্ত্রী হিসেবে স্বরাষ্ট্রমন্ত্রী বাসবরাজ বোম্বাইয়ের পক্ষে রয়েছেন। যদিও কেন্দ্রীয় নেতৃত্বে মুরুগেশ নিরানি বা প্রহ্লাদ জোশীর মধ্যে কোনও একজনকে মুখ্যমন্ত্রী পদে বসাতে আগ্রহী। দৌড়ে এগিয়ে মুরুগেশ নিরানিই। তিনি আরএসএস ঘনিষ্ঠ ও লিঙ্গায়েত নেতা। 

২০২৩-এ কর্ণাটকে বিধানসভা নির্বাচন হওয়ার কথা। উল্লেখ্য, গত বিধানসভা নির্বাচনে বিজেপি একক সংখ্যাগরিষ্ঠ দল হলেও সরকার গঠনের জন্য সংখ্যাগরিষ্ঠতা পায়নি। কংগ্রেস ও জেডিএস মিলে জোট সরকার গঠন করেছিল। মুখ্যমন্ত্রী হয়েছিলেন কুমারস্বামী। কিন্তু দলবদলের জেরে কংগ্রেস-জেডিএস সরকার সংখ্যাগরিষ্ঠতা হারায়। সরকার গঠন করে বিজেপি। মুখ্যমন্ত্রী হয়েছিলেন বিএস ইয়েদুরাপ্পা।

গত শনিবারই বিজেপি সভাপতি জেপি নাড্ডা কর্ণাটকে ইয়েদুরাপ্পার শাসনের প্রশংসা করেছিলেন। সেইসঙ্গে ইঙ্গিত দিয়েছিলেন যে, ইয়েদুরাপ্পা পদত্যাগ করতে চলেছেন।

ইয়েদুরাপ্পা ট্যুইট করে জানিয়েছেন, গত দুই বছর ধরে রাজ্যের সেবা করতে পেরে সম্মানিত বোধ করছি। আমি কর্ণাটকের মুখ্যমন্ত্রী পদে ইস্তফার সিদ্ধান্ত নিয়েছি।  রাজ্যের মানুষের সেবা করার সুযোগ দেওয়ার জন্য জনগনকে আমি বিনম্রভাবে ধন্যবাদ জানাচ্ছি।

উল্লেখ্য, বিগত কয়েকটি উপনির্বাচনে কর্ণাটকে বিজেপির ফল ভালো হয়নি।ইয়েদুরাপ্পার জনপ্রিয়তার ভাঁটার টানও কয়েকটি সমীক্ষায় উঠে এসেছিল বলে সূত্রের খবর। এ জন্য কেন্দ্রীয় নেতৃত্ব তাঁকে মুখ্যমন্ত্রী পদ থেকে সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেয়।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Weather Forecast: কলকাতার উপরেই নিম্নচাপের কেন্দ্র! লাল সতর্কতা জারি, বিকেলের পর একাধিক জেলায় অতি ভারী বৃষ্টি
কলকাতার উপরেই নিম্নচাপের কেন্দ্র! লাল সতর্কতা জারি, বিকেলের পর একাধিক জেলায় অতি ভারী বৃষ্টি
Bombay High Court: বিজয় মাল্যকে ‘মুভ অন’ করতে বলল আদালত, SBI-এর সঙ্গে বিরোধ নিয়ে বলা হল, ‘দেশের অর্থনীতিতে প্রভাব পড়বে’
বিজয় মাল্যকে ‘মুভ অন’ করতে বলল আদালত, SBI-এর সঙ্গে বিরোধ নিয়ে বলা হল, ‘দেশের অর্থনীতিতে প্রভাব পড়বে’
Nirmal Ghosh Arrested:
"ধৃতদের জিজ্ঞাসাবাদে আটকাচ্ছে কে ? ", RG Kar কাণ্ডে নির্মল ঘোষের গ্রেফতারিতে বড় প্রশ্ন চিকিৎসক অনিকেত-আসফাকুল্লার
Gold Price Today : আজ কিনলে কমে পাবেন ! রাজ্যে বাড়ল না কমল সোনার দাম ? 
আজ কিনলে কমে পাবেন ! রাজ্যে বাড়ল না কমল সোনার দাম ? 

ভিডিও

Nirmal Ghosh: অভয়াকাণ্ডের পর দ্রুত দেহ সৎকার করে প্রমাণ লোপাটের অভিযোগ, পুলিশের জালে নির্মল ঘোষ
NRS Hospital: NRS হাসপাতালে নার্সের মৃত্যু ঘিরে রহস্য! হাসপাতালের শৌচাগার থেকে দেহ উদ্ধার
Influenza: পার্ক ইনস্টিটিউশনে ইনফ্লুয়েঞ্জার 'থাবা', ৩১জনের মধ্যে ৭জনের শরীরে মিলল এই ভাইরাস!
NRS Hospital Death News | শৌচাগার থেকে উদ্ধার দেহ, NRS হাসপাতালে নার্সের মৃত্যু ঘিরে রহস্য
Abhishek Banerjee's PA: হাজিরার ষষ্ঠদিন, ভবানীভবনে পৌঁছলেন সুমিত রায় | Sumit Roy | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Forecast: কলকাতার উপরেই নিম্নচাপের কেন্দ্র! লাল সতর্কতা জারি, বিকেলের পর একাধিক জেলায় অতি ভারী বৃষ্টি
কলকাতার উপরেই নিম্নচাপের কেন্দ্র! লাল সতর্কতা জারি, বিকেলের পর একাধিক জেলায় অতি ভারী বৃষ্টি
Bombay High Court: বিজয় মাল্যকে ‘মুভ অন’ করতে বলল আদালত, SBI-এর সঙ্গে বিরোধ নিয়ে বলা হল, ‘দেশের অর্থনীতিতে প্রভাব পড়বে’
বিজয় মাল্যকে ‘মুভ অন’ করতে বলল আদালত, SBI-এর সঙ্গে বিরোধ নিয়ে বলা হল, ‘দেশের অর্থনীতিতে প্রভাব পড়বে’
Nirmal Ghosh Arrested:
"ধৃতদের জিজ্ঞাসাবাদে আটকাচ্ছে কে ? ", RG Kar কাণ্ডে নির্মল ঘোষের গ্রেফতারিতে বড় প্রশ্ন চিকিৎসক অনিকেত-আসফাকুল্লার
Gold Price Today : আজ কিনলে কমে পাবেন ! রাজ্যে বাড়ল না কমল সোনার দাম ? 
আজ কিনলে কমে পাবেন ! রাজ্যে বাড়ল না কমল সোনার দাম ? 
SBI Clerk Recruitment: স্টেট ব্যাঙ্কে প্রায় ১০,০০০ পদে হচ্ছে নিয়োগ, অগাস্টেই আবেদনের শেষ তারিখ
স্টেট ব্যাঙ্কে প্রায় ১০,০০০ পদে হচ্ছে নিয়োগ, অগাস্টেই আবেদনের শেষ তারিখ
Dumdum Murder News: গৃহবধূর রহস্যমৃত্যু, দেহের বিভিন্ন অংশে কোপানোর চিহ্ন, ভয়ঙ্কর ঘটনা দমদমে
গৃহবধূর রহস্যমৃত্যু, দেহের বিভিন্ন অংশে কোপানোর চিহ্ন, ভয়ঙ্কর ঘটনা দমদমে
ফোর্ট উইলিয়ামের ম্যাপ, ভিডিও, ভারতের রেল নেটওয়ার্কের ছবি পাচার পাকিস্তানে! হাবড়া থেকে জঙ্গিকে ধরতেই কী কী জানা গেল?
ফোর্ট উইলিয়ামের ম্যাপ, ভিডিও, ভারতের রেল নেটওয়ার্কের ছবি পাচার পাকিস্তানে! হাবড়া থেকে জঙ্গিকে ধরতেই কী কী জানা গেল?
Bollywood News: মল্লিকা শেরাওয়াতকে পছন্দ টম ক্রুজের? নায়িকা বললেন, ‘আমার উপর ক্রাশ খেয়েছে, ভিডিও পাঠায় ’
মল্লিকা শেরাওয়াতকে পছন্দ টম ক্রুজের? নায়িকা বললেন, ‘আমার উপর ক্রাশ খেয়েছে, ভিডিও পাঠায় ’
Embed widget