এক্সপ্লোর

অযোধ্যা মামলা: ৫ একর জমিতে সব সম্প্রদায়ের থেকে চাঁদা তুলে মসজিদের বদলে স্কুল, কলেজ, হাসপাতাল গড়ুন মুসলিমরা, মত সেলিম-জাভেদ জুটির

সেলিম আরও বলেছেন, নমাজ পড়তে হলে যে কোনও জায়গায়, ট্রেন, বিমান চলতে চলতেও পড়া যায়। শুধু একটা পরিষ্কার জায়গা চাই। সেজন্য মসজিদের দরকার নেই। বর্তমান সময়ে প্রয়োজন স্কুল, কলেজ, হাসপাতালের। ৫ একর জমির ওপর স্কুল, কলেজ, হাসপাতাল তৈরি করা উচিত আমাদের।

নয়াদিল্লি: সুপ্রিম কোর্টের রায় মেনে ৫ একর জমি তাদের দেওয়া হলে মুসলিম সম্প্রদায়ের সেখানে মসজিদের বদলে স্কুল, হাসপাতাল তৈরি করা উচিত। এমনই অভিমত জানালেন সেলিম খান, জাভেদ আখতার। বলিউডের এই খ্যাতনামা চিত্রনাট্য লিখিয়ে জুড়ি অযোধ্যা মামলা নিয়ে শীর্ষ আদালতের শনিবারের রায়ে প্রতিক্রিয়া দিতে গিয়ে ধর্মস্থান নয়, জনস্বার্থমূলক কিছু করার আবেদন জানিয়েছেন। জাভেদ বলেছেন, সব সম্প্রদায়ের মানুষের কাছ থেকে চাঁদা তুলে ওখানে চ্যারিটেবল হাসপাতাল হোক। সুপ্রিম কোর্টের সর্বসম্মত রায়ে অযোধ্যার বিতর্কিত জমিতে রামমন্দির তৈরির অনুমতি দেওয়ার পাশাপাশি কেন্দ্রকে অযোধ্যার কোথাও বিকল্প জায়গায় ৫ একর জমির ব্যবস্থা করতে বলা হয়েছে, যেখানে একটি মসজিদ তৈরি হতে পারে। ৮৩ বছরের সেলিম, যিনি জাভেদের সঙ্গে যৌথ ভাবে ‘শোলে’, ‘দিওয়ার’-এর মতো চিরকালের হিট বলিউড ছবির চিত্রনাট্য লিখেছেন, বলেছেন, সুপ্রিম কোর্টের রায়ে অযোধ্যা ইস্যুর অবশেষে চিরতরে মীমাংসা হয়ে ভালই হয়েছে। সিনেমার মতোই তার পরিসমাপ্তি ঘটেছে। এখন আপনি এর সমালোচনা করুন, একে ভাল বা খারাপ, যা-ই বলুন, ব্যাপারটা শেষ হয়েছে। বছরের পর বছর ধরে সমস্যাটা চলছিল, দীর্ঘদিন কেটে যাওয়ায় আগের থেকে বেশি জটিল হয়ে উঠেছিল। সুপ্রিম কোর্ট সময় নিয়ে রায় দিয়েছে। আর এ নিয়ে হাওয়া গরম করা যাবে না। সেলিম আরও বলেছেন, নমাজ পড়তে হলে যে কোনও জায়গায়, ট্রেন, বিমান চলতে চলতেও পড়া যায়। শুধু একটা পরিষ্কার জায়গা চাই। সেজন্য মসজিদের দরকার নেই। বর্তমান সময়ে প্রয়োজন স্কুল, কলেজ, হাসপাতালের। ৫ একর জমির ওপর স্কুল, কলেজ, হাসপাতাল তৈরি করা উচিত আমাদের। শিক্ষা প্রতিষ্ঠানেই ভবিষ্যতের বড় বড় নেতারা তৈরি হবেন। বস্তুত পবিত্র কোরানের প্রথম অধ্যায়েই শিক্ষার গুরুত্বের কথা বলা হয়েছে। জাভেদ ট্যুইট করেন, যারা ওই ৫ একর জমি পাবে, তারা সব গোষ্ঠী, সম্প্রদায়ের মানুষের সমর্থন, সহায়তা নিয়ে সেখানে একটা বড় হাসপাতাল করতে পারলে সত্যিই দারুণ হবে। সেলিম অন্য এক প্রসঙ্গে আক্ষেপ করেন, এখন চলচ্চিত্র দুনিয়ায় ভাল লেখক নেই কেননা ‘কেউ আর বই পড়েন না’, তবে ‘এটা বদলাতে হবে’।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?

ভিডিও

Sukanta Majumdar: 'আমার এলাকা থেকেও লোক গিয়েছে, আমরা তো কোথাও পেটাতে যাইনি', বাঁকুড়ার ঘটনা নিয়ে মন্তব্য সুকান্ত মজুমদারের
Suvendu Adhikari | কাল কারা অন্নপূর্ণা যোজনার টাকা পেয়ে যাবেন ? জানালেন মুখ্যমন্ত্রী | ABP Ananda LIVE
TMC News: পুলিশের ওপর হামলা ও তোলাবাজিতে গ্রেফতার তৃণমূল নেতা শ্যামল মিত্র, ডিম ছুড়ে বিক্ষোভ
Jairam Ramesh | সনিয়াকে আক্রমণ অমিত শাহের, পাল্টা জবাব জয়রাম রমেশের
UGC-NET | এবার UGC-NET এর প্রশ্নপত্রে ত্রুটি, ফের বিতর্কে NTA | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget