এক্সপ্লোর

Buy Land on Mars: মঙ্গলে এক একর জমি মাত্র ৩ হাজার টাকায়, কিনবেন?

চাঁদে জমি কিনেছিলেন প্রয়াত অভিনেতা সুশান্ত সিংহ রাজপুত। সেখানে জমি রয়েছে বলিউডের বাদশা শাহরুখ খানেরও।

কলকাতা: এক বিঘা, দুই বিঘা নয়, মঙ্গলে এক একর জমির দাম মাত্র ৩ হাজার টাকা। বিশ্বাস হচ্ছে না তো? না হওয়ারই কথা। তাহলে এবার এটাও জেনে রাখুন, মঙ্গলে জমি কিনেছেন পশ্চিমবঙ্গের হুগলী জেলার শ্রীরামপুরের বাসিন্দা। আজগুবি কিংবা মনগড়া গল্প নয়। মঙ্গলে কেনা এক একর জমির দলিল দেখিয়ে গুগলের কনট্রিবিউটর শৌনক দাস দাবি করেছেন তিনি মঙ্গলে জমি কেনা সম্ভবত প্রথম বাঙালি। আরও চমকে দেওয়ার মতো তথ্যা, মঙ্গলে শৌনকের প্রতিবেশী হলিউড অভিনেতা টম ক্রজ। শুধু ‘মিশন ইমপসিবল’ খ্যাত অভিনেতাই নন, হলিউডের আরও ২৫০ তারকারও মঙ্গলে জমি আছে বলে দাবি তাঁর।

Buy Land on Mars: মঙ্গলে এক একর জমি মাত্র ৩ হাজার টাকায়, কিনবেন? (মঙ্গলে জমি কিনেছেন শ্রীরামপুরের শৌনক দাস)

শৌনকের কাছ থেকেই জানা গেল, মহাকাশে জমি বিক্রির কপিরাইট নিয়ে বসে আছে বাইমার্স ডট কম নামের একটি বেসরকারি মার্কিনি রিয়েল এস্টেট সংস্থা। মঙ্গল ছাঁড়াও চাঁদ সহ আরও একাধিক গ্রহে জমি বিক্রি করে এই সংস্থা। মার্কিন সংস্থা, তাদের ওয়েবসাইটে দাবি করেছে, বিগত ৩ দশক ধরে তারার নামকরণও করছে তারা। তাদের আরও দাবি, পৃথিবীতে বাইমার্স ডট কম – ই একমাত্র সংস্থা যারা মহাকাশের জমি কেনাবেচা করে। বিশ্বের ১৭৬টি দেশের ৫০ লক্ষ মানুষ এই কোম্পানির পরিষেবা নিয়েছেন বলেও দাবি।

এখন প্রশ্ন, মঙ্গলে জমির দাম কেন এত কম? আর দাম কম হলেও কি তা সর্বসাধারণের জন্য উন্মুক্ত? হাসি মুখে মহাকাশযানের শৌচালয়ের নকশা তৈরির কারিগর উত্তর দেন, “আমারও অবাক লেগেছিল। তবে দাম ওঠা নামা করে, পরে বাড়তেও পারে। দেখা গেল এমন বাড়ল যে ধরা ছোঁয়ার বাইরে চলে গেল।” পরের প্রশ্নে তাঁর উত্তর, “সবাই কিনতে পারে, তবে এতে প্রযুক্তিগত কিছু বিষয় জেনে নেওয়া ভাল। এক একরের দাম তিন হাজার টাকা হলেও দলিলপত্র করে হাতে পেতে আরও বেশ কিছু টাকা লাগে।”

আচ্ছা, মহাকাশের জমি কেনাবেচার বিষয়টি কি বৈধ? এক্ষেত্রে ২টি বিষয়ের কথা না বললেই নয়।

  • ১৯৬৭ সালে আউটার স্পেস ট্রিটি-তে পৃথিবীর বাইরে মহাকাশের যে কোন গ্রহে জমি বেচার বিষয়টিকে অগ্রাধিকার দেওয়া হয়। মার্কিন যুক্তরাষ্ট্র, গ্রেট ব্রিটেন, সোভিয়েত রাশিয়ার মধ্যে এই চুক্তি স্বাক্ষরিত হয়। পরে চিন সহ রাষ্ট্রপুঞ্জের আরও ১৪টি দেশ এই চুক্তির অন্তর্গত হয়।
  • পরবর্তীতে মার্কিন যুক্তরাষ্ট্র কমার্শিয়াল স্পেস লঞ্চ কমপিটিটিভ অ্যাক্ট আনে, যেখানে আরও নির্দিষ্ট করে বলা হয়, বেসরকারি প্রতিষ্ঠান মহাকাশ এবং গ্রহে জমি কেনা বেচা করতে পারে। তবে নাসা সেখানে গবেষণা চালালে বেসরকারি সংস্থাকে সেই জায়গা ছেড়ে দিতে হবে। সেক্ষেত্রে সম্পূর্ণভাবে জমি চলে যাবে সরকারি হাতে।

শ্রীরামপুরের শৌনক সেই গাইডলাইন মেনেই মঙ্গলে জমি কিনেছেন। প্রসঙ্গত, একই নিয়ম অনুসরণ করে চাঁদে জমি কিনেছিলেন প্রয়াত অভিনেতা সুশান্ত সিংহ রাজপুত। সেখানে জমি রয়েছে বলিউডের বাদশা শাহরুখ খানেরও।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Weather Forecast: নিম্নচাপের প্রবল প্রভাব, ভারী থেকে অতি ভারী বৃষ্টি, বানভাসি পরিস্থিতি হতে পারে কোন কোন এলাকায়?
নিম্নচাপের প্রবল প্রভাব, ভারী থেকে অতি ভারী বৃষ্টি, বানভাসি পরিস্থিতি হতে পারে কোন কোন এলাকায়?
Dilip Ghosh: আবাসের ঘর পেতে চান? কেউ যেন বঞ্চিত না থাকেন, বড় আবেদন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের
আবাসের ঘর পেতে চান? কেউ যেন বঞ্চিত না থাকেন, বড় আবেদন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের
Lionel Messi: বাবার স্মৃতির উদ্দেশে আবেগঘন মেসির পোস্টের রন্ধ্রে রন্ধ্রে অবসরের পূর্বাভাস
বাবার স্মৃতির উদ্দেশে আবেগঘন মেসির পোস্টের রন্ধ্রে রন্ধ্রে অবসরের পূর্বাভাস
East Bengal: বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল

ভিডিও

BJP Government in Bengal | কেন কাজ করছে না পুরসভা! প্রশ্ন তুললেন শীর্ষেন্দু সিংহ রায়
Sovandeb Chattopadhyay |
Kunal Ghosh | ওয়ার্ড পুনর্বিন্যাসের নেপথ্যে 'রাজনৈতিক অভিসন্ধি'? অভিযোগ কুণালের
Academy of Fine Arts : প্রথমে গেরুয়া, তারপর সাদা, ফের গেরুয়া! অ্যাকাডেমির রং বদলে বিতর্ক
Sebaashray Case: অভিষেকের সেবাশ্রয়-কাণ্ডে চিকিৎসক রাজীব বিশ্বাসকে জিজ্ঞাসাবাদ | ABP Ananda Live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Forecast: নিম্নচাপের প্রবল প্রভাব, ভারী থেকে অতি ভারী বৃষ্টি, বানভাসি পরিস্থিতি হতে পারে কোন কোন এলাকায়?
নিম্নচাপের প্রবল প্রভাব, ভারী থেকে অতি ভারী বৃষ্টি, বানভাসি পরিস্থিতি হতে পারে কোন কোন এলাকায়?
Dilip Ghosh: আবাসের ঘর পেতে চান? কেউ যেন বঞ্চিত না থাকেন, বড় আবেদন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের
আবাসের ঘর পেতে চান? কেউ যেন বঞ্চিত না থাকেন, বড় আবেদন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের
Lionel Messi: বাবার স্মৃতির উদ্দেশে আবেগঘন মেসির পোস্টের রন্ধ্রে রন্ধ্রে অবসরের পূর্বাভাস
বাবার স্মৃতির উদ্দেশে আবেগঘন মেসির পোস্টের রন্ধ্রে রন্ধ্রে অবসরের পূর্বাভাস
East Bengal: বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
Rudranil Ghosh: আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন,
আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন, "যে রং ছিল, সেই রংই হবে", অ্যাকাডেমির রং বদল নিয়ে 'কার্যত' ঘোষণা করলেন রুদ্রনীল ঘোষ!
Kunal Ghosh: বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
IND vs SL: প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Embed widget