এক্সপ্লোর

LIVE UPDATES: জয়প্রকাশকে মার, দিল্লিতে ডিএম, এসপির রিপোর্ট পাঠাল সিইও দফতর

By election in 3 assembly seats in WB today LIVE UPDATES: জয়প্রকাশকে মার, দিল্লিতে ডিএম, এসপির রিপোর্ট পাঠাল সিইও দফতর

Background

কলকাতা: নদিয়ার করিমপুর, পশ্চিম মেদিনীপুরের খড়গপুর সদর ও উত্তর দিনাজপুরের কালিয়াগঞ্জ- এই তিন বিধানসভা কেন্দ্রে আজ উপনির্বাচন চলছে। অশান্তি এড়াতে কড়া নিরাপত্তার ব্যবস্থা করেছে নির্বাচন কমিশন। ২৮ তারিখ ভোটের ফল ঘোষণা।

তৃণমূলের মহুয়া মৈত্র সাংসদ হওয়ায় ফাঁকা হয়ে যায় করিমপুর বিধানসভা। সেখানে আজ উপনির্বাচন। তৃণমূল প্রার্থী করেছে, বিমলেন্দু সিংহ রায়কে, বিজেপির প্রার্থী জয়প্রকাশ মজুমদার আর বাম-কংগ্রেস জোট প্রার্থী গোলাম রাব্বি। মোট ভোটার সংখ্যা ২ লক্ষ ৪০ হাজার ৭৬৯ জন। করিমপুরে ৯৭ শতাংশ বুথেই রয়েছে কেন্দ্রীয় বাহিনী।

বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ সাংসদ হওয়ায় ফের ভোট হচ্ছে খড়গপুর সদর কেন্দ্রে। এই উপনির্বাচনে লড়াই ত্রিমুখী। তৃণমূল প্রার্থী খড়গপুরের পুরপ্রধান প্রদীপ সরকার। বিজেপি প্রার্থী প্রেমচাঁদ ঝা। বাম-কংগ্রেসের জোটের প্রার্থী চিত্তরঞ্জন মণ্ডল। মোট ভোটার ২ লক্ষ ২৪ হাজার ৩৩৮ জন। খড়গপুর সদরে ৭৬ শতাংশ বুথে মোতায়েন করা হয়েছে কেন্দ্রীয় বাহিনী।

উপ নির্বাচন হচ্ছে উত্তর দিনাজপুরের কালিয়াগঞ্জেও। এই কেন্দ্রে তৃণমূল প্রার্থী তপন দেব সিংহ। বিপরীতে বাম সমর্থিত কংগ্রেস প্রার্থী ধীতশ্রী রায়। বিজেপির প্রার্থী কমলচন্দ্র সরকার। মোট ভোটারের সংখ্যা ২ লক্ষ ৬৮ হাজার ৯৬৯। কালিয়াগঞ্জে ৪০ শতাংশ বুথে বাহিনী মোতায়েন করা হয়েছে।

16:53 PM (IST)  •  25 Nov 2019

জয়প্রকাশকে মার, রিপোর্ট গেল দিল্লিতে। সিইওকে ফোন উপ মুখ্য নির্বাচন কমিশনারের। এরপরেই ডিএম, এসপির রিপোর্ট পাঠাল সিইও দফতর। ‘ব্যক্তিগত নিরাপত্তারক্ষী নিতে বলা হয়েছিল, কিন্তু নিরাপত্তারক্ষী নিতে অস্বীকার করেন জয়প্রকাশ,’ ঘটনার সত্যতা স্বীকার করে রিপোর্ট এসপির। ‘হামলার খবর পেয়েই যান এসডিও, এসডিপিও। হামলার ঘটনায় একজন আটক।’ রিপোর্ট ডিএমের। সিইও দফতরে এল রাজ্য পুলিশের ডিজির রিপোর্ট।
15:50 PM (IST)  •  25 Nov 2019

কেউ গন্ডগোল করলে, যোগ্য জবাব মিলবে। হুঁশিয়ারি মেদিনীপুরের সাংসদ, বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষের। বললেন, মহকুমা শাসকের অনুমতি নিয়েই ভোটের দিন খড়গপুরে আছি। তৃণমূল প্রার্থী প্রদীপ সরকারের পাল্টা দাবি, বেআইনিভাবে খড়গপুরে রয়েছেন বিজেপির রাজ্য সভাপতি। গেস্ট হাউসে বসে ভোটে অশান্তি পাকাচ্ছেন। দিলীপ ঘোষ চিঠি দিয়েছিলেন, কিন্তু তাঁকে অনুমতি দেওয়া হয়নি, জানালেন মহকুমা শাসক।
Load More
New Update
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Justice Kurian Joseph: ‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
PF Withdrawal Rules : ১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
Rashifol: আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'

ভিডিও

Burrabazar Young Boys Club | বড়বাজার ইয়ং বয়েজ ক্লাব-এর ৫৭তম বর্ষের মূল থিম ও ভাবনা ছিল'রাম রাজ্য'
Chaltabagan Sarbojanin | এবিপি আনন্দর শারদ আনন্দ সম্মান পেল চালতাবাগান সর্বজনীন দুর্গোৎসব কমিটি
Ballygunge 21 Pally | সমাজ চেতনায় সেরা পুজোর শিরোপা জিতে নিল বালিগঞ্জ ২১ পল্লি | ABP ANANDA LIVE
Behala Club | রূপকভাবনায় সেরা পুজোর শিরোপা পেল বেহালা ক্লাব | ABP ANANDA LIVE
Belgachia Sarbojanin | শারদ আনন্দ সম্মান পেল বেলগাছিয়া কেন্দ্রীয় সর্বজনীনের পুজো | ABP ANANDA LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Justice Kurian Joseph: ‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
PF Withdrawal Rules : ১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
Rashifol: আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
Delhi Police: ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
Bihar Phone Thief: ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
Astro: ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
Rahul Gandhi on Dharna: CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
Embed widget