এক্সপ্লোর

CBSE Board Result 2021: আগামী সপ্তাহে সিবিএসই দশমের ফল প্রকাশিত হতে পারে

CBSE class 10 results soon: ২০ জুলাইয়ের মধ্যেই ফল প্রকাশ হতে পারে।

নয়াদিল্লি: আর কয়েকদিনের মধ্যেই প্রকাশিত হতে চলেছে সিবিএসই দশম শ্রেণির ফল। সিবিএসই সূত্রে জানা গিয়েছে, ফল প্রকাশের জন্য এখন শেষমুহূর্তের প্রস্তুতি চলছে। ২০ জুলাইয়ের মধ্যেই ফল প্রকাশ হতে পারে। 

করোনা আবহে এবার সিবিএসই দশম শ্রেণির পরীক্ষা হয়নি। পরীক্ষার্থীদের মূল্যায়ণের ভিত্তিতে ফল প্রকাশিত হতে চলেছে। সিবিএসই-র পক্ষ থেকে মূল্যায়ণের যে মাপকাঠি দেওয়া হয়েছিল, তার ভিত্তিতে সিবিএসই অনুমোদিত স্কুলগুলি পড়ুয়াদের নম্বর পাঠিয়ে দিয়েছে। এরপর ফল প্রকাশিত হবে।

২০ লক্ষেরও বেশি পরীক্ষার্থী সিবিএসই দশমের ফলের অপেক্ষায়। সিবিএসই-র পরীক্ষা বিষয়ক আধিকারিক শন্যম ভরদ্বাজ জানিয়েছেন, দশম শ্রেণির ফল ২০ জুলাইয়ের মধ্যে প্রকাশিত হতে পারে। ৩১ জুলাইয়ের মধ্যে সিবিএসই দ্বাদশের ফল প্রকাশিত হতে পারে।

সিবিএসই-র সরকারি ওয়েবসাইট cbse.nic.in ও cbse.gov.in –এ ফল জানা যাবে। এছাড়া উমঙ্গ অ্যাপ বা ওয়েবসাইট umang.gov.in-এও ফল জানা যাবে। সরাসরি ফোন করে বা এসএমএসের মাধ্যমেও ফল জানা যেতে পারে। ইন্টার অ্যাকটিভ ভয়েস রেসপন্স সিস্টেমের মাধ্যমে ফল জানতে গেলে দিল্লির ক্ষেত্রে ফোন করতে হবে ২৪৩০০৬৯৯ নম্বরে। দিল্লির বাইরে হলে ফোন করতে হবে ০১১-২৪৩০০৬৯৯ নম্বরে। এসএমএসের মাধ্যমে ফল জানতে হলে সিবিএসই১০ টাইপ করে রোল নম্বর, স্কুল, সেন্টার উল্লেখ করে ৭৭৩৮২৯৯৮৯৯ নম্বরে পাঠিয়ে দিতে হবে।

ফল প্রকাশের পাশাপাশি ডিজিলকারের মাধ্যমে সিবিএসই দশমের পরীক্ষার্থীদের ডিজিট্যাল অ্যাকাডেমিক ডকুমেন্টসও প্রকাশ করা হবে। ডিজিলকারের লগ ইন ক্রেডেনশিয়ালস পাঠিয়ে দেওয়া হবে পরীক্ষার্থীদের রেজিস্টার্ড মোবাইল নম্বরে। ডিজিলকারে থাকবে মার্কশিট, মাইগ্রেশন সার্টিফিকেট ও পাশ সার্টিফিকেট।

গত বছর থেকেই করোনা সংক্রমণের কারণে বন্ধ স্কুল। বেশিরভাগ জায়গাতেই অনলাইনে ক্লাস হচ্ছে। এবার করোনার দ্বিতীয় ঢেউয়ের কারণে বেশিরভাগ রাজ্য এবং কেন্দ্রীয় বোর্ডের পরীক্ষা বাতিল করা হয়েছে। এরাজ্যে মাধ্যমিক, উচ্চমাধ্যমিক পরীক্ষা নেওয়া হয়নি। সিবিএসই-র মতোই মাধ্যমিক, উচ্চমাধ্যমিকের ক্ষেত্রেও মূল্যায়ণের ভিত্তিতে ফল প্রকাশিত হচ্ছে। মাধ্যমিক, উচ্চমাধ্যমিকের ফল কবে প্রকাশিত হবে, সেটা অবশ্য এখনও জানা যায়নি।

সেরা শিরোনাম

Myanmar Guilty of Genocide: রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Kalker Rashifal : কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
Bihar News : মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি

ভিডিও

Medical College |
Cyclonic Storm Akvan | ধেয়ে আসছে 'আকভান', বাতিল ১৪টি ট্রেন | #abpananda
Suvendu Adhikari : দিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর বাড়িতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী | ABP
Kolkata Medical College | কলকাতা মেডিক্যাল কলেজ কান্ডে উপাধ্যক্ষকে তলব স্বাস্থ্য ভবনের
Supreme Court: কলকাতা পুরসভার ভোট নিয়ে জরুরি ভিত্তিতে শুনানির জন্য আর্জি মঞ্জুর সুপ্রিম কোর্টে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Myanmar Guilty of Genocide: রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Kalker Rashifal : কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
Bihar News : মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
Lashkar Terrorist Killed: আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
Punjab News : ১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
MP Police Drug Case: ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
Cyclone Update: ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
Embed widget