এক্সপ্লোর

CBSE Class 10, 12 Results 2021: শীঘ্রই প্রকাশিত হবে CBSE-র দশম ও দ্বাদশের ফলাফল, কীভাবে মিলবে রোল নম্বর? জানাল বোর্ড

নতুন এই লিঙ্কটি সাহায্যে সহজেই নিজেদের রোল নম্বর খুঁজে বের করতে পারবেন পরীক্ষার্থী।

নয়াদিল্লি: শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে। শীঘ্রই প্রকাশিত হবে সিবিএসই-র ফলাফল। তার আগে দশম ও দ্বাদশ শ্রেণির পড়ুয়াদের সুবিদার্থে 'রোল নম্বর ফাইন্ডার' আনল বোর্ড। সিবিএসই বোর্ডের তরফে জানানো হয়েছে, নতুন এই লিঙ্কটি সাহায্যে সহজেই নিজেদের রোল নম্বর খুঁজে বের করতে পারবেন পরীক্ষার্থীরা। এর পর সেই রোল নম্বরের মাধ্যমে দেখতে পাওয়া যাবে ফলাফল। লিঙ্কগুলি হল— cbse.nic.in and cbse.gov.in.

কীভাবে রোল নম্বর ফাইন্ডার অ্যাকসেস করা যাবে

  • সিবিএসই বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইটে যান।
  • স্ক্রোল করে পেজের নিচে নামুন। 'Roll Number Finder' লেখা অংশের ওপরে ক্লিক করুন। 
  • এর পর একটা নতুন পেজ খুলবে। এরপর সেটায় 'Continue লেখায় ক্লিক করুন।
  • পরীক্ষার্থীরা নিজেদের শ্রেণি বাছুন।
  • এর পর নিজের নাম, বাবার নামসহ প্রয়োজনীয় তথ্য দিন। 
  • এর পর দশম বা দ্বাদশের রোল নম্বর জানতে সার্চ করুন।

অতিমারি কোপ পড়েছে শিক্ষা ব্যবস্থাতেও। করোনা আবহে এবার সিবিএসই দশম ও দ্বাদশ শ্রেণির পরীক্ষা হয়নি। কাজেই রোল নম্বরও পাননি পরীক্ষার্থীরা। কাজেই এ ক্ষেত্রে রেজাল্ট জানতে হলে আগে রোল নম্বরটি জেনে নেওয়া জরুরি। ইতিমধ্যেই লিঙ্কটি অ্যাকটিভেট করে দেওয়া হয়েছে। উল্লেখ্য, পরীক্ষা না হওয়ায় চলতি বছর মূল্যায়ণের ভিত্তিতেই ফল প্রকাশিত হতে চলেছে। সিবিএসই-র পক্ষ থেকে মূল্যায়ণের যে মাপকাঠি দেওয়া হয়েছিল, তার ভিত্তিতে সিবিএসই অনুমোদিত স্কুলগুলি পড়ুয়াদের নম্বর পাঠিয়ে দিয়েছে বোর্ডে। এরপরই ফল প্রকাশিত হবে। দশমের ক্ষেত্রে ৫টি বিষয়ের মধ্যে সেরা তিনটি বিষয়ের নম্বর নেওয়া হবে। অন্যদিকে, দ্বাদশের ক্ষেত্রে ইউনিট, টার্ম প্র্যাকটিক্যাল পরীক্ষার ফলও থাকবে নজরে। 

ফল প্রকাশের পাশাপাশি ডিজিলকারের মাধ্যমে সিবিএসই দশমের পরীক্ষার্থীদের ডিজিট্যাল অ্যাকাডেমিক ডকুমেন্টসও প্রকাশ করা হবে। ডিজিলকারের লগ ইন ক্রেডেনশিয়ালস পাঠিয়ে দেওয়া হবে পরীক্ষার্থীদের রেজিস্টার্ড মোবাইল নম্বরে। ডিজিলকারে থাকবে মার্কশিট, মাইগ্রেশন সার্টিফিকেট ও পাশ সার্টিফিকেট। 

সিবিএসই জানিয়েছে, যদি কোনও পরীক্ষার্থী তিন বছরের এই যোগ্যতা নির্ধারণ পদ্ধতিতে সফল না হতে পারে, তাহলে তাঁকে বাধ্য়তামূলক পুনর্মূল্যায়ন বা কম্পার্টমেন্ট ক্যাটেগরিতে রাখা হবে। এ ছাড়া, সিবিএসই-র মূল্যায়ন পদ্ধতিতে যদি কোনও পরীক্ষার্থী নিজের নম্বরে অখুশি থাকে, তাহলে সশরীরে পরীক্ষার বন্দোবস্তও রয়েছে সেখানে। 

কীভাবে জানা যাবে ফলাফল

সিবিএসই-র সরকারি ওয়েবসাইট cbse.nic.in ও cbse.gov.in –এ ফল জানা যাবে। এ ছাড়া উমঙ্গ অ্যাপ বা ওয়েবসাইট umang.gov.in-এও ফল জানা যাবে। সরাসরি ফোন করে বা এসএমএসের মাধ্যমেও ফল জানা যেতে পারে। ইন্টার অ্যাকটিভ ভয়েস রেসপন্স সিস্টেমের মাধ্যমে ফল জানতে গেলে দিল্লির ক্ষেত্রে ফোন করতে হবে ২৪৩০০৬৯৯ নম্বরে। দিল্লির বাইরে হলে ফোন করতে হবে ০১১-২৪৩০০৬৯৯ নম্বরে। এসএমএসের মাধ্যমে ফল জানতে হলে সিবিএসই১০ টাইপ করে রোল নম্বর, স্কুল, সেন্টার উল্লেখ করে ৭৭৩৮২৯৯৮৯৯ নম্বরে পাঠিয়ে দিতে হবে।

সেরা শিরোনাম

Astrology: 'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
SBI FD Rates : স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
West Bengal Government: পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
Weight Loss Drugs for Children: ১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO

ভিডিও

PM Narendra Modi Speech:
PM Narendra Modi Speech:
Barun Biswas | কবে মিলবে বিচার? অপেক্ষায় বরুণ বিশ্বাসের পরিবার
INDI Alliance Protest |
Gyanesh Kumar Row | জ্ঞানেশ কুমারের অপসারণ চেয়ে CJP-এর 'দিল্লি চলো' অভিযানে যোগ দেবে AISA-ও

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Astrology: 'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
SBI FD Rates : স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
West Bengal Government: পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
Weight Loss Drugs for Children: ১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
Abhishek Banerjee: ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
Gambhir on Agarkar: 'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
Pradyot Kishore Manikya Debbarma : পরের মাসেই সক্রিয় রাজনীতি থেকে সরছেন প্রদ্যোৎ কিশোর মাণিক্য দেববর্মা
পরের মাসেই সক্রিয় রাজনীতি থেকে সরছেন প্রদ্যোৎ কিশোর মাণিক্য দেববর্মা
Astro: চাকরির ও ব্যবসায় ঘটবে এই সব পরিবর্তন ! আর্থিক উন্নতি সম্ভব ? পড়ুন আগামীকালের রাশিফল
চাকরির ও ব্যবসায় ঘটবে এই সব পরিবর্তন ! আর্থিক উন্নতি সম্ভব ? পড়ুন আগামীকালের রাশিফল
Embed widget