এক্সপ্লোর

Modernise Police Forces Scheme: পুলিশের আধুনিকীকরণের জন্য ২৬,২৭৫ কোটি টাকা বরাদ্দ কেন্দ্রের

Police Force: পুলিশবাহিনীর আধুনিকীকরণের উপর জোর দিচ্ছে মোদি সরকার। এর জন্য বরাদ্দ করা হল ২৬,২৭৫ কোটি টাকা। জম্মু ও কাশ্মীর, উত্তর-পূর্ব ভারত এবং মাওবাদী উপদ্রুত অঞ্চলগুলিতে বিশেষ নজর দেওয়া হচ্ছে।

নয়াদিল্লি: ২০২৫-২৬ সালের মধ্যে পুলিশের আধুনিকীকরণের (Modernisation of Police Forces) জন্য ২৬,২৭৫ কোটি টাকা বরাদ্দ করল কেন্দ্রীয় সরকার (Central Government)। স্বরাষ্ট্রমন্ত্রকের (Home Ministry) পক্ষ থেকে জানানো হয়েছে, জম্মু ও কাশ্মীরে (Jammu and Kashmir) নিরাপত্তাব্যবস্থা (Security) জোরদার করা হচ্ছে। এছাড়া উত্তর-পূর্ব ভারত (North-East) এবং মাওবাদী উপদ্রুত অঞ্চলগুলিতেও (Maoists-affected areas) নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হচ্ছে। নতুন ব্যাটালিয়ন তৈরি করা হবে, অত্যাধুনিক প্রযুক্তিসম্পন্ন ফরেন্সিক ল্যাবরেটরি তৈরি করা হবে, তদন্তের জন্য় আরও যা যা প্রয়োজন, সেসবের ব্যবস্থা করা হবে।

Modernise Police Forces Scheme: পুলিশের আধুনিকীকরণের জন্য ২৬,২৭৫ কোটি টাকা বরাদ্দ কেন্দ্রের

এক সরকারি বিবৃতিতে জানানো হয়েছে, ‘প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (Prime Minister Narendra Modi) নেতৃত্বে পুলিশবাহিনীর আধুনিকীকরণের জন্য নতুন প্রকল্পে অনুমোদন দিয়েছে। ২০২১-২২ থেকে ২০২৫-২৬ পর্যন্ত এই প্রকল্পের কাজ চলবে। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের উদ্যোগে রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলিতে পুলিশবাহিনীর আধুনিকীকরণ করা হবে। পুলিশবাহিনীকে উন্নত করার জন্য যা যা করা প্রয়োজন, তার জন্য ২৬,২৭৫ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে।’

কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে আরও জানানো হয়েছে, অভ্যন্তরীণ নিরাপত্তা জোরদার করা, আইন-শৃঙ্খলার উন্নতি এবং পুলিশের জন্য অত্যাধুনিক প্রযুক্তির ব্যবস্থা করা হবে। রাজ্যগুলিকে মাদক নিয়ন্ত্রণ করা এবং অপরাধ দমন ব্যবস্থা উন্নততর করার বিষয়েও সাহায্য করা হবে। ফরেন্সিক ব্যবস্থাকে উন্নত করা হবে।

জম্মু ও কাশ্মীর, উত্তর-পূর্ব ভারত এবং মাওবাদী উপদ্রুত নিরাপত্তা ব্যবস্থা উন্নত ও আধুনিক করে তোলার জন্য বরাদ্দ করা হচ্ছে ১৮,৮৩৯ কোটি টাকা। রাজ্য পুলিশবাহিনীর আধুনিকীকরণের জন্য কেন্দ্রীয় সরকারকে দেওয়া হবে ৪,৮৪৬ কোটি টাকা। রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলিতে অত্যাধুনিক ফরেন্সিক সায়েন্স ল্যাবরেটরি গড়ে তোলার জন্য বরাদ্দ করা হচ্ছে ২,০৮০.৫০ কোটি টাকা।

স্বরাষ্ট্রমন্ত্রকের পক্ষ থেকে জানানো হয়েছে, মাওবাদীদের হামলার ঘটনা উল্লেখযোগ্যভাবে কমে গিয়েছে। মাওবাদীদের দমন করার জন্য ৬টি নতুন প্রকল্প অনুমোদন করেছে কেন্দ্রীয় সরকার। এই খাতে বরাদ্দ করা হয়েছে ৮,৬৮৯ কোটি টাকা। যে জেলাগুলিতে মাওবাদীদের উপদ্রব বেশি, সেই জেলাগুলির পুলিশ বিভাগকে সবরকমভাবে সাহায্য করা হবে। ইন্ডিয়া রিজার্ভ ব্যাটালিয়ন বা স্পেশালাইজড ইন্ডিয়া রিজার্ভ ব্যাটালিয়ন গড়ে তোলার জন্য ৩৫০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। মাদকের কারবারীদের দমন করার জন্য বরাদ্দ করা হয়েছে ৫০ কোটি টাকা।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র

ভিডিও

KMC News | পুরসভার শিক্ষা দফতরের সামনে কর্মহীন শিক্ষকদের অবস্থান-বিক্ষোভ | ABP Ananda LIVE
Sumit Roy | ডেবরায় চাকরির নামে প্রতারণার মামলায় কাল ফের সমন | ABP Ananda LIVE
Goalpokhar Clash | জমিবিবাদকে কেন্দ্র করে রণক্ষেত্র গোয়ালপোখর, জখম বেশ কয়েকজন | ABP Ananda LIVE
Weather News | প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত দক্ষিণবঙ্গ, ৩ দিন ধরে জলবন্দি হলদিয়ার সব ওয়ার্ড | ABP Ananda LIVE
DA News | ইন্দু মলহোত্রা কমিটির মুখোমুখি হওয়ার জন্য প্রতিনিধিদের নাম জানানোর নির্দেশ সুপ্রিমকোর্টের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget