এক্সপ্লোর

Central Government: স্বামী-স্ত্রী অবসরের পর মাসে ১০ হাজার টাকা করে পেনশন চান? বিনিয়োগ করুন এই প্রকল্পে

Pension Scheme: প্রত্যেকেই কর্মজীবন থেকে অবসর নেওয়ার পর আর্থিক নিরাপত্তা সুনিশ্চিত করতে চান। অটল পেনশন যোজনা এমনই একটি প্রকল্প। ১৮ থেকে ৪০ বছর বয়সি সব ভারতীয়ই এই প্রকল্পে বিনিয়োগ করতে পারেন।

নয়াদিল্লি: স্বামী-স্ত্রী দু’জনেই চাকরি করেন? চাকরি থেকে অবসর নেওয়ার পর প্রতি মাসে ১০ হাজার টাকা পেনশন পেতে চান? তাহলে দু’জনই অটল পেনশন যোজনায় বিনিয়োগ শুরু করুন। ৬০ বছর বয়স হওয়ার পর প্রতি মাসে ১০ হাজার টাকা করে পাবেন।

যে দম্পতিদের বয়স ৩০ বছরের কম, তাঁদের অটল পেনশন যোজনায় দু’টি আলাদা অ্যাকাউন্ট খুলে প্রতি মাসে একেকটি অ্যাকাউন্টে ৫৭৭ টাকা করে বিনিয়োগ করতে হবে। তবে স্বামী-স্ত্রীর বয়স যদি ৩৫ বছর হয়, তাহলে প্রতি মাসে একেকটি অ্যাকাউন্টে ৯০২ টাকা করে বিনিয়োগ করতে হবে। তাহলেই তাঁরা ৬০ বছর বয়স হওয়ার পর প্রতি মাসে ১০ হাজার টাকা করে পেনশন পাবেন।

২০১৫ সালে কেন্দ্রীয় সরকার অটল পেনশন যোজনা চালু করে। অসংগঠিত ক্ষেত্রে যাঁরা কর্মরত, তাঁদের ভবিষ্যৎ সুরক্ষিত রাখার লক্ষ্যেই এই প্রকল্প চালু করে কেন্দ্র। তবে এখন ১৮ থেকে ৪০ বছর বয়সি যে কোনও ভারতীয় নাগরিক এই প্রকল্পে বিনিয়োগ করতে পারেন। পোস্ট অফিস বা ব্যাঙ্কে অ্যাকাউন্ট থাকলেই অটল পেনশন যোজনার সুবিধা পাওয়া যাবে। এই প্রকল্পে বিনিয়োগকারী প্রত্যেকেই ৬০ বছর বয়সের পর থেকে পেনশন পেতে শুরু করবেন। কে কত টাকা বিনিয়োগ করছেন, তার উপর পেনশনের অঙ্ক নির্ভর করছে। মাসে এক হাজার, দু’হাজার, তিন হাজার, চার হাজার বা পাঁচ হাজার টাকা পেনশন পেতে পারেন।

অটল পেনশন যোজনায় বিনিয়োগের জন্য আধার ও মোবাইল নম্বর থাকা জরুরি। যত কমবয়সে এই প্রকল্পে বিনিয়োগ শুরু করা যাবে, ততই সুবিধা পাওয়া যাবে। ১৮ বছর বয়সে কেউ যদি বিনিয়োগ শুরু করেন, তাহলে প্রতি মাসে ২১০ টাকা করে দিলেই ৬০ বছর বয়স হওয়ার পর প্রতি মাসে ৫,০০০ টাকা করে পাবেন। একটু বেশি বয়স থেকে অটল পেনশন যোজনায় বিনিয়োগ শুরু করলে টাকার অঙ্ক বাড়বে। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে

ভিডিও

Mahua Maitra | ফের বিক্ষোভের মুখে মহুয়া মৈত্র, বিজেপিকে কড়া সুরে আক্রমণ সেলিমের
Tulu Mondal | টুলু মণ্ডলের DCR জালিয়াতিকাণ্ডে এবার গ্রেফতার সরকারি আধিকারিক
Rachana Banerjee |'তৃণমূল হেরে যাওয়ার পরই দল বদল করেছি' , চাঞ্চল্যকর মন্তব্য রচনার
Samik Bhattacharya |
Tmc News |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Embed widget