এক্সপ্লোর

অযোধ্যায় বিতর্কিত এলাকার আশপাশের অতিরিক্ত জমি আসল মালিকদের ফেরানোর অনুমতি চেয়ে সুপ্রিম কোর্টে কেন্দ্র

নয়াদিল্লি: অযোধ্যায় বিতর্কিত রামজন্মভূমি-বাবরি মসজিদ স্থলের আশপাশে অধিগৃহীত ৬৭ একর জমি আসল মালিকদের ফেরানোর অনুমতি চেয়ে সুপ্রিম কোর্টে কেন্দ্র। শীর্ষ আদালতে পেশ করা পিটিশনে কেন্দ্র বলেছে, রামজন্মভূমি-বাবরি মসজিদের বিতর্কিত ২.৭৭ একর জমির আশপাশের ৬৭ একর জমি তারা অধিগ্রহণ করেছিল। ১৯৯১ সালে তত্কালীন কেন্দ্রীয় সরকার ওই জমি অধিগ্রহণ করে। কেন্দ্রের পদক্ষেপকে সঠিক আখ্যা দিয়েছে বিশ্ব হিন্দু পরিষদ (ভিএইচপি)। সংগঠনের আন্তর্জাতিক অস্থায়ী সভাপতি অলোক কুমার বলেছেন, এই জমি রাম জন্মভূমি ন্যাসের। কোনও মামলা-মোকদ্দমাও নেই তা ঘিরে। কেন্দ্র সঠিক লক্ষ্যেই এগিয়েছে। আমরা স্বাগত জানাচ্ছি। কেন্দ্রের পিটিশনে বলা হয়েছে, রামজন্মভূমি ন্যাসও (রামমন্দির নির্মাণের জন্য তৈরি ট্রাস্ট) ১৯৯১ সালে অধিগৃহীত ওই অতিরিক্ত জমি তার প্রকৃত মালিকদের ফেরানোর দাবি করেছে। সুপ্রিম কোর্ট আগেই বিতর্কিত এলাকার আশপাশের ওই ৬৭ একর জমিতে স্থিতাবস্থা বজায় রাখার নির্দেশ দেয়। প্রসঙ্গত, ২০১০ সালে এলাহাবাদ হাইকোর্ট চারটি দায়রা মামলায় এক রায়ে বিতর্কিত ২.৭৭ একর জমি তিন পক্ষ সুন্নি ওয়াকফ বোর্ড, নির্মোহী আখাড়া ও রাম লালার মধ্যে সমান তিন ভাগে বন্টন করে দিতে বলে, যার বিরুদ্ধ ১৪টি আবেদন পেশ হয়েছে সুপ্রিম কোর্টে। এদিকে ছুটিতে চলে যাওয়ায় ৫ বিচারপতির সংবিধান বেঞ্চের সদস্য বিচারপতি এস এ বোবদেকে পাওয়া যাবে না বলে মঙ্গলবারের নির্ধারিত অযোধ্যার জমি মালিকানা বিতর্ক মামলার শুনানি গত রবিবার বাতিল ঘোষণা করে সুপ্রিম কোর্ট। পরদিনই সুপ্রিম কোর্টে গেল নরেন্দ্র মোদি সরকার।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Weather Update: আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
India vs Sri Lanka: শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান

ভিডিও

Sunny Deol | ছবির প্রচারে কলকাতায় সানি দেওল, ঘুরে দেখলেন সুভাষচন্দ্র বসুর বাড়ি | ABP Ananda LIVE
Ghantakhanek Sange Suman(১১.০৮.২৬) পর্ব ২ | 'তোলাবাজির টাকায় ৫ বছরে ১০০ কোটির সম্পত্তি দেবরাজের',ED-কে চিঠি পুলিশের
Ghantakhanek Sange Suman(১১.০৮.২৬) পর্ব ১| প্রমাণ লোপাটে তড়িঘড়ি সৎকার?মুখ্যমন্ত্রীর বার্তার পর নতুন মামলা পুলিশের
SC On SIR: SIR ট্রাইবুনালে কত আবেদনের নিষ্পত্তি? কমিশনকে রিপোর্ট পেশের নির্দেশ
SSC Recruitment: নিয়োগ জটিলতার মধ্যেই SSC-তে ৪ নতুন সদস্য

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Weather Update: আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
India vs Sri Lanka: শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
Ravindra Jadeja: গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
WBSSC: স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
Mumbai Landslide : ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
Kaustuv Bagchi: সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
Embed widget