এক্সপ্লোর

ভারতের নাগরিক কারা? জেনে নিন, স্বরাষ্ট্রমন্ত্রকের নতুন শর্তগুলি

শুক্রবার অমিত শাহের দফতরের নাগরিকত্ব আইনের ব্যাখ্যায় বলা হয়েছে, ১৯৫০ সালের ২৬ জানুয়ারি থেকে ১৯৮৭ সালের ১ জুলাইয়ের মধ্যে যাঁরা ভারতে জন্মেছেন, তাঁরা সকলেই জন্মসূত্রে এ দেশের নাগরিক।

নয়াদিল্লি:  নাগরিকপঞ্জী ও সংশোধিত নাগরিকত্ব আইনের প্রতিবাদে উত্তাল সারা দেশ। নানা মহল থেকে আসছে বিরোধিতা। এরই মধ্যে অমিত শাহের আধার-মন্তব্য ঘিরে আরও ঘোরালো হয়েছে পরিস্থিতি। প্রশ্ন উঠছে, নাগরিকত্ব প্রমাণ করতে কোন কোন নথি বা তথ্য যথেষ্ট হবে। এরই মধ্যে স্বরাষ্ট্রমন্ত্রক নাগরিকতা নিয়ে নতুন ব্যাখ্যা দিল। শুক্রবার অমিত শাহের দফতরের নাগরিকত্ব আইনের ব্যাখ্যায় বলা হয়েছে,  ১৯৫০ সালের ২৬ জানুয়ারি থেকে  ১৯৮৭ সালের ১ জুলাইয়ের মধ্যে যাঁরা ভারতে জন্মেছেন,  তাঁরা সকলেই জন্মসূত্রে এ দেশের নাগরিক। তাছাড়া বলে হয়েছে, ১ জুলাই ১৯৮৭ সাল থেকে ২০০৪-এর ৩ ডিসেম্বর  মধ্যে যাঁরা জন্মেছেন  এবং যাঁদের বাবা-মায়ের মধ্যে কোনও এক জন ভারতের নাগরিক,  তিনিও ভারতীয় নাগরিক হিসেবে গণ্য হবেন। তৃতীয় ক্ষেত্রে স্বরাষ্ট্রমন্ত্রক বলেছে ২০০৪ সালের ৩ ডিসেম্বর পরে যাঁরা জন্মেছেন এবং যাঁদের বাবা-মা  উভয়েই ভারতের নাগরিক অথবা  তাঁদের একজন কেউ ভারতীয় নাগরিক এবং অন্য জন এদেশের  অবৈধ অনুপ্রবেশকারী নন,  তাঁরা ভারতের নাগরিক। উত্তরাধিকার সূত্রে কারা ভারতের নাগরিক? যে ব্যক্তি ১৯৫০ সালের ২৬ জানুয়ারির থেকে ১৯৯২ সালের ১০ ডিসেম্বরের মধ্যে বিদেশে জন্মেছেন এবং তার বাবা জন্মসূত্রে ভারতের নাগরিক, তারা ভারতের নাগরিক হিসেবে গণ্য হবেন। নাগরিক হিসেবে নথিভূক্ত করার জন্য যাঁরা আবেদন করবেন, তাঁরা যদি ৭ বছর ধরে ভারতে বসবাস করে থাকেন, তাহলে তিনি নাগরিক হিসেবে গণ্য হবেন। যে কোনও ভারতীয় নাগরিকের নাবালক ছেলে বা মেয়েও ভারতীয় নাগরিক। যে কোনও পূর্ণবয়স্ক ব্যক্তি, যাঁর বাবা-মাও এদেশের নাগরিক, তিনিও দেশের নাগরিক হিসেবে মান্যতা পাবেন। তাছাড়া যাঁরা ১২ বছর ধরে এদেশের মাটিতে বসবাস করছেন, স্বাভাবিক নিয়মেই তাঁরা নাগরিকত্ব পাবেন। তাছাড়া, নতুন কোনও অঞ্চল ভারতের অন্তর্ভুক্ত হলে, সেখানে কারা নাগরিকত্ব পাবেন, তা সরকার স্পষ্ট করে দেবে। কত তারিখ থেকেই বা তারা নাগরিকত্ব পাবেন, তাও পরিষ্কার করে দেবে সরকার। ঠিক যেমনটি হয়েছিল, গোয়া, দমন, দিউ, সিকিম ও ছিটমহলের ক্ষেত্রে।

সেরা শিরোনাম

Viral Video: ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
IND vs WI: রাঁচিতে খেলার মাঝেই নতুন রেকর্ড ভারত-ওয়েস্ট ইন্ডিজ ম্য়াচে, টি-টোয়েন্টিতে হল নতুন মাইলস্টোন
রাঁচিতে খেলার মাঝেই নতুন রেকর্ড ভারত-ওয়েস্ট ইন্ডিজ ম্য়াচে, টি-টোয়েন্টিতে হল নতুন মাইলস্টোন
Bengal vs Delhi: নতুন ওপেনিং জুটির ভাবনা, অভিষেক হতে পারে অঙ্কুরের, পেস ত্রিফলায় দিল্লি-বধের ছক বাংলার
নতুন ওপেনিং জুটির ভাবনা, অভিষেক হতে পারে অঙ্কুরের, পেস ত্রিফলায় দিল্লি-বধের ছক বাংলার
RRB NTPC Recruitment 2026: রেলে ৩,৪৭৭টি শূন্যপদে নিয়োগ, প্রাথমিক বেতন ৩৫,৪০০ টাকা! কীভাবে করবেন আবেদন?
রেলে ৩,৪৭৭টি শূন্যপদে নিয়োগ, প্রাথমিক বেতন ৩৫,৪০০ টাকা! কীভাবে করবেন আবেদন?

ভিডিও

Narendra Modi |
Durga Puja 2026 | আদিশক্তির পরম রূপ মা দুর্গা হলেন সেই শাশ্বত শক্তি...: রাজ্যপাল
Mahalaya Event in Kolkata | মহালয়ায় 'মেগা ইভেন্ট', উপস্থিত রয়েছে মুখ্যসচিব Manoj Agarwal
Gyanesh Kumar | CJP-র আন্দোলনের সমর্থনে পথে নামলেন নেহা বোরা, সঙ্গে আইসার সদস্য-সমর্থকরা
Kolkata Metro | বেলেঘাটা থেকে সেক্টর ৫ পর্যন্ত শুরু হল ট্রায়াল রান | #abpananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Viral Video: ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
IND vs WI: রাঁচিতে খেলার মাঝেই নতুন রেকর্ড ভারত-ওয়েস্ট ইন্ডিজ ম্য়াচে, টি-টোয়েন্টিতে হল নতুন মাইলস্টোন
রাঁচিতে খেলার মাঝেই নতুন রেকর্ড ভারত-ওয়েস্ট ইন্ডিজ ম্য়াচে, টি-টোয়েন্টিতে হল নতুন মাইলস্টোন
Bengal vs Delhi: নতুন ওপেনিং জুটির ভাবনা, অভিষেক হতে পারে অঙ্কুরের, পেস ত্রিফলায় দিল্লি-বধের ছক বাংলার
নতুন ওপেনিং জুটির ভাবনা, অভিষেক হতে পারে অঙ্কুরের, পেস ত্রিফলায় দিল্লি-বধের ছক বাংলার
RRB NTPC Recruitment 2026: রেলে ৩,৪৭৭টি শূন্যপদে নিয়োগ, প্রাথমিক বেতন ৩৫,৪০০ টাকা! কীভাবে করবেন আবেদন?
রেলে ৩,৪৭৭টি শূন্যপদে নিয়োগ, প্রাথমিক বেতন ৩৫,৪০০ টাকা! কীভাবে করবেন আবেদন?
Science News: অন-অফ করতে পারবেন ট্যাটু, চাইলে দেখা যাবে, না চাইলে নয়, সাড়া জাগানো আবিষ্কার
অন-অফ করতে পারবেন ট্যাটু, চাইলে দেখা যাবে, না চাইলে নয়, সাড়া জাগানো আবিষ্কার
Mohammed Shami Exclusive: 'ভারতীয় দলে আর সুযোগ না দিলে দেশের ক্ষতি, আমার নয়', রঞ্জি অভিযান শুরুর আগে বিস্ফোরক শামি
'ভারতীয় দলে আর সুযোগ না দিলে দেশের ক্ষতি, আমার নয়', রঞ্জি অভিযান শুরুর আগে বিস্ফোরক শামি
Solar Storm: সূর্যের বুকে পরপর বিস্ফোরণ, পৃথিবীর দিকে এগিয়ে আসছে সৌরঝড়, কী কী প্রভাব পড়তে চলেছে?
সূর্যের বুকে পরপর বিস্ফোরণ, পৃথিবীর দিকে এগিয়ে আসছে সৌরঝড়, কী কী প্রভাব পড়তে চলেছে?
Gold Price : সোনার দামে হঠাৎ চমক ! আজ কিনলে কমে পাবেন ? কত চলছে রেট ?
সোনার দামে হঠাৎ চমক ! আজ কিনলে কমে পাবেন ? কত চলছে রেট ?
Embed widget