এক্সপ্লোর

দেশের যে কোনও জায়গায় বেআইনি অনুপ্রবেশকারী চিহ্নিত করে আন্তর্জাতিক আইন অনুসারে বহিষ্কার করবে কেন্দ্র, রাজ্যসভায় জানালেন অমিত শাহ

রোহিঙ্গা মুসলিমদের সম্পর্কে এক প্রশ্নের উত্তরে রাই বলেন, আমাদের কাছে একেবারে নির্ভূল তথ্য নেই। ওরা দেশজুড়ে ছড়িয়ে আছে। কিছু লোকজন বাংলাদেশে ফিরে গিয়েছে। শীঘ্রই পরিসংখ্যান পেয়ে যাব আমরা।

নয়াদিল্লি: কেন্দ্র দেশের যে কোনও প্রান্তে বেআইনি অনুপ্রবেশকারীদের চিহ্নিত করে আন্তর্জাতিক আইন অনুসারে বহিষ্কার করবে বলে জানিয়ে দিলেন অমিত শাহ। বুধবার রাজ্যসভায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অসমের পর দেশের অন্য সব রাজ্যেও এবার জাতীয় নাগরিকপঞ্জি (এনআরসি) তৈরি হবে কিনা, সমাজবাদী পার্টির সদস্য জাভেদ আলি খানের তোলা এক অতিরিক্ত প্রশ্নের জবাবে এ কথা বলেন। বর্তমানে সুপ্রিম কোর্টের কড়া নজরদারিতে অসমে এনআরসি আপডেট করার কাজ চলছে। সর্বশেষ তথ্য সংযোজন করে চূড়ান্ত নাগরিকপঞ্জি প্রকাশিত হওয়ার কথা আগামী ৩১ জুলাই। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, খুব ভাল প্রশ্ন। এনআরসি অসম চুক্তিরই অংশ, বিজেপির নির্বাচনী ইস্তাহারেও ছিল। এর ভিত্তিতে সরকারও ক্ষমতায় এসেছে। দেশের মাটির প্রতিটি ইঞ্চিতে বসবাসকারী বেআইনি অনুপ্রবেশকারীদের শনাক্ত করে আন্তর্জাতিক আইন-বিধি মেনেই দেশ থেকে বের করে দেবে সরকার। এদিকে নানা মহল থেকে অসমে এনআরসি-র সময়সীমা বাড়ানোর আবেদন কেন্দ্রের কাছে জমা পড়েছে বলে জানিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিত্যানন্দ রাই বলেছেন, প্রায় ২৫ লক্ষ আবেদনকারীর সই করা পিটিশন কেন্দ্র ও রাষ্ট্রপতির কাছে পেশ হয়েছে, যাতে তালিকায় ভুলভ্রান্তি, বিভ্রাট সংশোধনের জন্য সময়সীমা বাড়ানোর আবেদন রয়েছে। অনেক বৈধ নাম তালিকা থেকে বাদ গিয়েছে, আবার অনেক ভুয়ো নামও তোলা হয়েছে বলে অভিযোগ মেলায় মন্ত্রী বলেন, তাই সরকার এজন্য সময়সীমা বাড়াতে আবেদন করেছে সুপ্রিম কোর্টকে। এতে হয়তো খানিকটা বিলম্ব হবে, কিন্তু কোনও ভুল-ভ্রান্তিমুক্ত এনআরসি চালু হবেই। কোনও বৈধ নাগরিকের নাম এনআরসিতে বাদ যাবে না, সেটা সুনিশ্চিত করাই সরকারের উদ্দেশ্য। রোহিঙ্গা মুসলিমদের সম্পর্কে এক প্রশ্নের উত্তরে রাই বলেন, আমাদের কাছে একেবারে নির্ভূল তথ্য নেই। ওরা দেশজুড়ে ছড়িয়ে আছে। কিছু লোকজন বাংলাদেশে ফিরে গিয়েছে। শীঘ্রই পরিসংখ্যান পেয়ে যাব আমরা। কোনও বেআইনি অভিবাসনকারীর নাম এনআরসি-তে অন্তর্ভূক্ত হবে না, সরকার এটা সুনিশ্চিত করতে চায় বলে জানান রাই। এও জানান, ভারতে বিদেশিদের সময় পেরনোর পরও বেআইনি ভাবে বসবাস করা আটকাতে বিদেশি ট্রাইব্যুনালও তৈরি হয়েছে।

সেরা শিরোনাম

Debraj Chakraborty: অভিষেক-ঘনিষ্ঠ দেবরাজ চক্রবর্তীর বিরুদ্ধে সমস্ত মামলারই তদন্ত করবে SIT, এবার ডাক পাচ্ছেন ঘনিষ্ঠরা
Debraj Chakraborty: অভিষেক-ঘনিষ্ঠ দেবরাজ চক্রবর্তীর বিরুদ্ধে সমস্ত মামলারই তদন্ত করবে SIT, এবার ডাক পাচ্ছেন ঘনিষ্ঠরা
Samson-Gambhir Chat: সূর্যবংশীর অভিষেকের দিনে বাদ সঞ্জু, ম্য়াঞ্চেস্টারে স্যামসন-গম্ভীরের কথোপকথনের ভিডিও ভাইরাল
সূর্যবংশীর অভিষেকের দিনে বাদ সঞ্জু, ম্য়াঞ্চেস্টারে স্যামসন-গম্ভীরের কথোপকথনের ভিডিও ভাইরাল
Weather Alert: কলকাতায় প্রবল দুর্যোগের সতর্কতা, ভারী থেকে অতি ভারী বৃষ্টিতে ভাসবে কোন কোন জেলা ? কী জানাল হাওয়া অফিস
কলকাতায় প্রবল দুর্যোগের সতর্কতা, ভারী থেকে অতি ভারী বৃষ্টিতে ভাসবে কোন কোন জেলা ? কী জানাল হাওয়া অফিস
Abhishek Banerjee: সেবাশ্রয় নিয়ে ফের অভিষেকের বিরুদ্ধে FIR, এখানেও নাম জাহাঙ্গিরের, তালিকায় আর কে কে ?
সেবাশ্রয় নিয়ে ফের অভিষেকের বিরুদ্ধে FIR, এখানেও নাম জাহাঙ্গিরের, তালিকায় আর কে কে ?

ভিডিও

SSC News: লক্ষ্য দুর্নীতিমুক্ত স্বচ্ছ নিয়োগ, নতুন SSC চেয়ারম্যান IAS দুষ্মন্ত নারিয়ালা
Khardah News: এক গাড়িচালকের এক কোটি টাকা জেতা লটারি টিকিট আত্মসাৎ করার অভিযোগ
Debraj Chakraborty News | কীভাবে চলত দেবরাজের দলবলের তোলাবাজির অপারেশন? | ABP ANANDA LIVE
TMC News |
Debraj Chakraborty News | দেবরাজ ঘনিষ্ঠ ৬ প্রাক্তন কাউন্সিলর ও এক ছায়াসঙ্গীকে নোটিস | ABP ANANDA LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Debraj Chakraborty: অভিষেক-ঘনিষ্ঠ দেবরাজ চক্রবর্তীর বিরুদ্ধে সমস্ত মামলারই তদন্ত করবে SIT, এবার ডাক পাচ্ছেন ঘনিষ্ঠরা
Debraj Chakraborty: অভিষেক-ঘনিষ্ঠ দেবরাজ চক্রবর্তীর বিরুদ্ধে সমস্ত মামলারই তদন্ত করবে SIT, এবার ডাক পাচ্ছেন ঘনিষ্ঠরা
Samson-Gambhir Chat: সূর্যবংশীর অভিষেকের দিনে বাদ সঞ্জু, ম্য়াঞ্চেস্টারে স্যামসন-গম্ভীরের কথোপকথনের ভিডিও ভাইরাল
সূর্যবংশীর অভিষেকের দিনে বাদ সঞ্জু, ম্য়াঞ্চেস্টারে স্যামসন-গম্ভীরের কথোপকথনের ভিডিও ভাইরাল
Weather Alert: কলকাতায় প্রবল দুর্যোগের সতর্কতা, ভারী থেকে অতি ভারী বৃষ্টিতে ভাসবে কোন কোন জেলা ? কী জানাল হাওয়া অফিস
কলকাতায় প্রবল দুর্যোগের সতর্কতা, ভারী থেকে অতি ভারী বৃষ্টিতে ভাসবে কোন কোন জেলা ? কী জানাল হাওয়া অফিস
Abhishek Banerjee: সেবাশ্রয় নিয়ে ফের অভিষেকের বিরুদ্ধে FIR, এখানেও নাম জাহাঙ্গিরের, তালিকায় আর কে কে ?
সেবাশ্রয় নিয়ে ফের অভিষেকের বিরুদ্ধে FIR, এখানেও নাম জাহাঙ্গিরের, তালিকায় আর কে কে ?
TMC News: 'স্কোয়ার ফুট- এ পয়সা নাও, চোর মোনালিসা বিদায় নাও', প্রাক্তন TMC কাউন্সিলরের নামে পোস্টারে পোস্টারে ছয়লাপ
'স্কোয়ার ফুট- এ পয়সা নাও, চোর মোনালিসা বিদায় নাও', প্রাক্তন TMC কাউন্সিলরের নামে পোস্টারে পোস্টারে ছয়লাপ
Syama Prasad Mookerjee: জন্মবার্ষিকীর আগে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের মূর্তির বেদিতে ভাঙচুর, অভিযোগের তীর তৃণমূলের দিকে
Syama Prasad Mookerjee: জন্মবার্ষিকীর আগে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের মূর্তির বেদিতে ভাঙচুর, অভিযোগের তীর তৃণমূলের দিকে
Abhishek Banerjee: গাড়িতে বসে অভিষেক, বাইরে ফুটবোর্ডে ঝুলতে ঝুলতে যাচ্ছেন নিরাপত্তারক্ষীরা, ফের পুলিশি নোটিস TMC সাংসদকে
গাড়িতে বসে অভিষেক, বাইরে ফুটবোর্ডে ঝুলতে ঝুলতে যাচ্ছেন নিরাপত্তারক্ষীরা, ফের পুলিশি নোটিস TMC সাংসদকে
Bollywood News: ‘আমি উভকামী, বিয়ের আগে প্রেমিকা ছিল’, অকপট স্বীকারোক্তি নায়িকার
‘আমি উভকামী, বিয়ের আগে প্রেমিকা ছিল’, অকপট স্বীকারোক্তি নায়িকার
Embed widget