এক্সপ্লোর

শেষ মুহূর্তে প্রযুক্তিগত ত্রুটি, চন্দ্রযান ২-র চাঁদ যাত্রা পিছিয়ে দিল ইসরো

রাত ২টো ৫১ মিনিটে চন্দ্র অভিযানের কাউন্টডাউন শুরু হওয়ার কথা ছিল। তার ঠিক ৫৬ মিনিট ২৪ সেকেন্ড আগে রাত ১টা ৫৫ মিনিটে শ্রীহরিকোটার মিশন কন্ট্রোল সেন্টার জানিয়ে দেয়, অভিযান আপাতত স্থগিত।

শ্রীহরিকোটা: উৎক্ষেপণের ১ ঘণ্টারও কম সময় আগে ভারতের দ্বিতীয় চন্দ্র যাত্রা আপাতত বাতিল করে দিল ইসরো। মহাকাশ গবেষণা সংস্থাটি জানিয়েছে, প্রযুক্তিগত কিছু ত্রুটি দেখা দেওয়ায় এই সিদ্ধান্ত নিয়েছে তারা। ফের কবে যাত্রা হবে পরে জানানো হবে। রাত ২টো ৫১ মিনিটে চন্দ্র অভিযানের কাউন্টডাউন শুরু হওয়ার কথা ছিল। তার ঠিক ৫৬ মিনিট ২৪ সেকেন্ড আগে রাত ১টা ৫৫ মিনিটে শ্রীহরিকোটার মিশন কন্ট্রোল সেন্টার জানিয়ে দেয়, অভিযান আপাতত স্থগিত। ইসরোর জন সংযোগ দফতরের অ্যাসোসিয়েট ডিরেক্টর বি আর গুরুপ্রসাদ জানান, চন্দ্রযানের উৎক্ষেপণকারী যান জিএসএলভিএমকে৩-এম ১-এ কিছু প্রযুক্তিগত সমস্যা দেখা দিয়েছে। ফলে সাবধানতার কারণে চন্দ্রযান ২ যাত্রা এই মুহূর্তে বন্ধ রাখা হল। নতুন যাত্রার তারিখ পরে জানানো হবে। ইসরো আগে ঠিক করেছিল, জানুয়ারির প্রথম সপ্তাহে চন্দ্রযান ২ চাঁদে পাড়ি দেবে। কিন্তু পরে তারিখ এগিয়ে পিছিয়ে দিয়ে ১৫ জুলাই করে তারা। চন্দ্রযানের ওজন ৩,৮৫০ কেজি, এর মধ্যে একটি অরবিটার, ল্যান্ডার ও রোভার রয়েছে। সতীশ ধাওয়ান মহাকাশ স্টেশন থেকে যানটির চাঁদে রওনা দেওয়ার কথা ছিল। উৎক্ষেপণের সাক্ষী হতে রাষ্ট্রপতি রামনাথ কোভিন্দ শ্রীহরিকোটা গিয়েছিলেন। এর আগে ৩১২ দিন ধরে ৩,৪০০ বারেরও বেশি চন্দ্র প্রদক্ষিণ করেছে চন্দ্রযান ১। ২০০৯-এর ২৯ অগাস্ট পর্যন্ত কার্যকরী ছিল সেটি। চন্দ্রযান ১-এর সফল অভিযানের ১১ বছর পর ইসরো চাঁদে পাঠাতে চলেছে চন্দ্রযান ২। এর নামার কথা ছিল চাঁদের দক্ষিণ মেরুতে। ৯৭৮ কোটি টাকার এই যানকে মহাকাশে উৎক্ষেপণ করত জিওসিনক্রোনাস লঞ্চ ভেহিকল জিএসএলভিএমকে৩-এম ১, যার ডাক নাম বাহুবলী। চাঁদে নামতে চন্দ্রযানের সময় লাগার কথা ছিল ৫৪ দিন। ইসরোর সব থেকে জটিল ও সম্মানীয় প্রকল্প হিসেবে গণ্য এই চন্দ্রযান ২। এটি সফল হলে ভারত রাশিয়া, আমেরিকা ও চিনের পর চতুর্থ দেশ হিসেবে চাঁদে রোভারের সফট ল্যান্ড করার সম্মান অর্জন করবে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?

ভিডিও

South 24 Parganas News: কেরলে বাংলার পরিযায়ী শ্রমিকের রহস্য মৃত্যু, কী জানাচ্ছে মৃতের পরিবার?
Chok Bhanga 6ta: হ্যান্ডলার অর্পিতা, মন্ত্রীর ছেলে হানিট্র্যাপে ফেলার ছকের সূত্র ধরেই জালে হামিম
Terrorist Arrest:'প্রথমে সাহেবগঞ্জে হ্যান্ডলার অর্পিতার খোঁজ, তারপর হামিমের হদিশ: বেঙ্গল STF
Samik Bhattacharya: ডিম কিন্তু অন্য দিকে ঘুরে পড়তেও পারে। আমাদের দলকে মনে রাখতে হবে: শমীক
Census News: শুরু জাতিভিত্তিক জনগণনা, সল্টলেকে কর্মসূচির সূচনা করলেন মুখ্যমন্ত্রী |ABP Ananda Live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
PM Modi: 'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
Google Pay AI Chatbot: এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
Weather Forecast: অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
E-20 Petrol : পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
Embed widget