এক্সপ্লোর

COVID-19 Vaccine: কোমর্বিডিটি থাকা ১২ ঊর্ধ্বদের টিকাকরণে অগ্রাধিকার

ZyCoV-D Vaccine: সম্প্রতি জরুরি ভিত্তিতে ব্যবহারের জন্য জাইকভ-ডি ভ্যাকসিনে ছাড়পত্র দিয়েছে কেন্দ্রীয় সরকার। সেই ভ্যাকসিনই প্রাপ্তবয়স্কদের পাশাপাশি নাবালকদেরও দেওয়া হবে।

নয়াদিল্লি: ১২ বছরের ঊর্ধ্বে যাদের কোমর্বিডিটি রয়েছে, করোনার টিকার ক্ষেত্রে তাদের অগ্রাধিকার দেওয়া হবে। এমনই জানাল ন্যাশনাল ইমিউনাইজেশন টেকনিক্যাল অ্যাডভাইজরি গ্রুপ। কেন্দ্রীয় সরকারের এই পরামর্শদাতা কমিটির প্রধান এন কে অরোরা জানিয়েছেন, প্রাপ্তবয়স্কদের করোনার টিকা দেওয়া অবশ্যই জরুরি। প্রাপ্তবয়স্কদের টিকাকরণের উপর জোর দেওয়া হচ্ছে। তবে একইসঙ্গে কোমর্বিডিটি থাকা ১২ ঊর্ধ্বদেরও টিকাকরণের ক্ষেত্রে অগ্রাধিকার দেওয়া হচ্ছে। জাইডাস ক্যাডিলা সংস্থার তৈরি ভ্যাকসিন জাইকভ-ডি ১২ ঊর্ধ্বদের দেওয়া হবে।

সম্প্রতি জরুরি ভিত্তিতে ব্যবহারের জন্য জাইকভ-ডি ভ্যাকসিনে ছাড়পত্র দিয়েছে কেন্দ্রীয় সরকার। সেই ভ্যাকসিনই প্রাপ্তবয়স্কদের পাশাপাশি নাবালকদেরও দেওয়া হবে।

কেন্দ্রীয় সরকারের পরামর্শদাতা কমিটি আরও জানিয়েছে, ভারত বায়োটেকের তৈরি করোনার টিকা কোভ্যাকসিনও নাবালকদের দেওয়া হতে পারে। সেপ্টেম্বরের শেষদিকে বা অক্টোবরে নাবালকদের কোভ্যাকসিন দেওয়ার ক্ষেত্রে ছাড়পত্র দেওয়া হবে। সেপ্টেম্বর থেকে প্রতি মাসে কোভ্যাকসিনের ১০ কোটি ডোজ পাওয়া যাবে বলে আশা করা হচ্ছে।

গত সপ্তাহে জাইডাস ক্যাডিলা সংস্থার তৈরি জাইকভ-ডি ভ্যাকসিনকে জরুরি ভিত্তিতে ব্যবহারের সবুজ সঙ্কেত দিয়েছে ড্রাগস কন্ট্রোলার জেনারেল অফ ইন্ডিয়া। জাইডস ক্যাডিলার এমডি শর্বিল পটেল জানিয়েছেন, এই সপ্তাহে ভ্যাকসিনের দাম নির্ধারণ করা হবে। তিনি আরও জানিয়েছেন, ২ থেকে ১২ বছর বয়সিদের ক্ষেত্রে ভ্যাকসিনের ট্রায়ালের জন্য কয়েকদিনের মধ্যেই কর্তৃপক্ষের কাছে আবেদন করা হবে।

এদিকে, দেশে করোনার দৈনিক সংক্রমণ সামান্য বাড়লেও কমেছে দৈনিক মৃত্যুর সংখ্যা। স্বাস্থ্যমন্ত্রকের মঙ্গলবারের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায়  ২৫ হাজার ৪৬৭ জন ভারতে করোনায় আক্রান্ত হয়েছেন।  একদিনে মৃত্যুর সংখ্যা ৩৫৪। দেশে এখনও পর্যন্ত করোনায় মৃত্যু হয়েছে ৪ লক্ষ ৩৫ হাজার ১১০ জনের। মোট আক্রান্তের সংখ্যা ৩ কোটি ২৪ লক্ষ ৭৪ হাজার ৭৭৩।  অ্যাক্টিভ কেসের সংখ্যা ৩ লক্ষ ১৯ হাজার ৫৫১। এরই মধ্যে করোনাকে জয় করে সুস্থ হয়েছেন, ৩ কোটি ১৭ লক্ষ ২০ হাজার ১১২ জন। একদিনে ৩৯ হাজার ৪৮৬ জন সুস্থ হয়েছেন।

সেরা শিরোনাম

Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র

ভিডিও

BJP Government in Bengal | পছন্দ হয়নি মিষ্টি, Gupta Brothers-এর দোকানে BJP যুবনেতার দাদাগিরি
BJP Government in Bengal | বালিগঞ্জে BJP-এর যুবনেতার দাদাগিরি! 'লাগামছাড়া...', কটাক্ষ Kunal Ghosh-র
Calcutta High Court | জাতিগত শংসাপত্রে কাটছে না জট, এবার যাচাই-বিজ্ঞপ্তিতে অন্তর্বর্তী স্থগিতাদেশ
Weather Update Today | কোথাও কোমর জল, কোথাও আবার রাস্তা আর নদী আলাদা করার উপায় নেই
Building Collapsed in Kolkata | এ যেন ‘তাসের ঘর’, বৃষ্টিতে শহরের বুকে বাড়ি-বিপর্যয়

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget