এক্সপ্লোর

নির্বাচন এর ফল ২০২৬

(Source: ECI/ABP News)

দেশী পিস্তল দিয়ে মা, দাদা, বোনকে গুলি করতে বলে বাবা-কাকা, আগরায় কিশোরীর ‘আত্মহত্যা’

মৃত্যুর আগে মেয়েটি একটি ভিডিও তৈরি করেছিল। সেটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ার পরেই গোটা ঘটনা জানা যায়।

আগরা: দেশী পিস্তল হাতে তুলে দিয়ে মা ও দুই ভাই-বোনকে গুলি করতে বলেছিলেন বাবা ও কাকা। সেটা করতে না পেরে নিজেই গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করল ১৬ বছরের মেয়েটি। মর্মান্তিক এই ঘটনা ঘটেছে আগরার সদর থানা অঞ্চলের শান্তিনগরে। গত বৃহস্পতিবার তার ঘর থেকে ঝুলন্ত দেহ উদ্ধার হয়। চার-পাতার একটি সুইসাইড নোটও পাওয়া গিয়েছে। মৃত্যুর আগে মেয়েটি একটি ভিডিও তৈরি করেছিল। সেটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ার পরেই গোটা ঘটনা জানা যায়। ওই ভিডিওতে দশম শ্রেণির ছাত্রীটি বলে, ‘আমি বাঁচতে চেয়েছিলাম। পুলিশ অফিসার হয়ে মা, দাদা ও বোনকে ন্যায়বিচার পাইয়ে দিতে চেয়েছিলাম। কিন্তু আমি ক্লান্ত। তাই জীবন শেষ করে দিচ্ছি। সম্পত্তির জন্য বাবা, দুই কাকা ও এক আত্মীয় মা, দাদা, বোন ও আমার উপর শারীরিক ও মানসিক নির্যাতন চালাত। কাকা আমাকে দেশী পিস্তল দিয়ে বলে, মা, দাদা ও বোনকে গুলি করতে হবে। আমি সেটা পারিনি।’ মেয়েটি সুইসাইড নোটে লিখেছে, ‘আমার মাকে বিয়ে করার আগে বাবা তার প্রথম স্ত্রী ও ভ্রূণ সহ চার সন্তানকে খুন করেছিল। আমার কাকাও জেল খেটেছে। ওরা আমার শ্লীলতাহানি করত। আমার মৃত্যুর পর ওদের কঠোর শাস্তি চাই।’ মেয়েটির মায়ের অভিযোগ, ‘পরিবারের চার পুরুষ সদস্য ১৬ এপ্রিল সকালে আমাদের মারধর করে। এরপর আমি একটি কাজ করতে বাইরে যাই। দুপুরে ফিরে এসে দেখি ওরা আমার মেয়েকে মেরে ফেলেছে।’ সদর থানার স্টেশন হাউস অফিসার কমলেশ কুমার সিংহ জানিয়েছেন, ‘ময়নাতদন্তে জানা গিয়েছে, গলায় দড়ি দিয়ে ঝুলেই মেয়েটির মৃত্যু হয়েছে। প্রথমে ভারতীয় দণ্ডবিধির ৩০২ ধারায় খুনের অভিযোগ দায়ের করা হলেও, ময়নাতদন্তের রিপোর্ট আসার পর ৩০৬ ধারায় আত্মহত্যায় প্ররোচনার মামলা করা হয়েছে। আমরা মেয়েটির বাবাকে গ্রেফতার করেছি। তবে বাকিরা পলাতক। মেয়েটি আত্মহত্যা করার আগে যা যা বলেছে, আমরা সব খতিয়ে দেখছি। এই মামলায় আরও কিছু ধারা যুক্ত হবে।’
আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Bengal Election Results Live: আজ বিধানসভা নির্বাচনের ফল ঘোষণা, ২৯৩টি কেন্দ্রে ভোটগণনা
আজ বিধানসভা নির্বাচনের ফল ঘোষণা, ২৯৩টি কেন্দ্রে ভোটগণনা
Mamata Banerjee: 'রাত জাগুন, অভিযোগ করুন', গভীর রাতে সোশ্যাল মিডিয়ায় বার্তা মমতা বন্দ্যোপাধ্যায়ের
'রাত জাগুন, অভিযোগ করুন', গভীর রাতে সোশ্যাল মিডিয়ায় বার্তা মমতা বন্দ্যোপাধ্যায়ের
WB Assembly Election 2026: মোট ৫৩৩ কাউন্টিং অবজার্ভার, মেটিয়া, সপ্তগ্রাম, বীজপুরে ১০ রাউন্ডেই গণনা শেষ হবে
মোট ৫৩৩ কাউন্টিং অবজার্ভার, মেটিয়া, সপ্তগ্রাম, বীজপুরে ১০ রাউন্ডেই গণনা শেষ হবে
Petrol Diesel Prices : গ্যাসের দাম বাড়ল, বাড়বে কি পেট্রোল - ডিজেলের দামও ? আজ কত দাম কলকাতায়
গ্যাসের দাম বাড়ল, বাড়বে কি পেট্রোল - ডিজেলের দামও ? আজ কত দাম কলকাতায়

ভিডিও

Banglar Bidhan | ৯ জেলায় কার্যত নিশ্চিহ্ন তৃণমূল, হারলেন একডজনেরও বেশি মন্ত্রী
Banglar Bidhan | ভোট থেকে গণনা, ম্যান অফ দ্য ম্যাচ কমিশন, জনতার রায়ে 'ভ্যানিশ' হল তৃণমূলই
Banglar Bidhan | পদ্মাসনে বাংলা | মানুষের জমা ক্ষোভের ধাক্কায় ছারখার তৃণমূল। 'ভ্যানিশ' তৃণমূল
West Bengal Election Results 2026 : 'চিরস্মরণীয় হয়ে থাকবে ছাব্বিশের ভোট'। পোস্ট প্রধানমন্ত্রীর
WB Election Results 2026 : শ্যামপুকুর বিধানসভা কেন্দ্রে থেকে হেরে গেলেন তৃণমূল প্রার্থী শশী পাঁজা

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Bengal Election Results Live: আজ বিধানসভা নির্বাচনের ফল ঘোষণা, ২৯৩টি কেন্দ্রে ভোটগণনা
আজ বিধানসভা নির্বাচনের ফল ঘোষণা, ২৯৩টি কেন্দ্রে ভোটগণনা
Mamata Banerjee: 'রাত জাগুন, অভিযোগ করুন', গভীর রাতে সোশ্যাল মিডিয়ায় বার্তা মমতা বন্দ্যোপাধ্যায়ের
'রাত জাগুন, অভিযোগ করুন', গভীর রাতে সোশ্যাল মিডিয়ায় বার্তা মমতা বন্দ্যোপাধ্যায়ের
WB Assembly Election 2026: মোট ৫৩৩ কাউন্টিং অবজার্ভার, মেটিয়া, সপ্তগ্রাম, বীজপুরে ১০ রাউন্ডেই গণনা শেষ হবে
মোট ৫৩৩ কাউন্টিং অবজার্ভার, মেটিয়া, সপ্তগ্রাম, বীজপুরে ১০ রাউন্ডেই গণনা শেষ হবে
Petrol Diesel Prices : গ্যাসের দাম বাড়ল, বাড়বে কি পেট্রোল - ডিজেলের দামও ? আজ কত দাম কলকাতায়
গ্যাসের দাম বাড়ল, বাড়বে কি পেট্রোল - ডিজেলের দামও ? আজ কত দাম কলকাতায়
West Bengal Election 2026: শুরু ভোটপরবর্তী হিংসা, মালদহে বিজেপির মণ্ডল সভাপতির ওপর হামলা, মুর্শিদাবাদে আক্রান্ত সিপিএম
শুরু ভোটপরবর্তী হিংসা, মালদহে বিজেপির মণ্ডল সভাপতির ওপর হামলা, মুর্শিদাবাদে আক্রান্ত সিপিএম
Howrah : ভয়াবহ অগ্নিকাণ্ড হাওড়ায়! ঘটনাস্থলে দমকলের ৫টি ইঞ্জিন
ভয়াবহ অগ্নিকাণ্ড হাওড়ায়! ঘটনাস্থলে দমকলের ৫টি ইঞ্জিন
IPL 2026: গিলকে আউট করে কোহলির উচ্ছ্বসিত সেলিব্রেশন, বিরাটই অনুপ্রেরণা জোগান ম্যাচ জিতে দাবি GT অধিনায়কের
গিলকে আউট করে কোহলির উচ্ছ্বসিত সেলিব্রেশন, বিরাটই অনুপ্রেরণা জোগান ম্যাচ জিতে দাবি GT অধিনায়কের
Indian Cricket Team: টি-২০ দল থেকে বাতিল, এবার ওয়ান ডে দল থেকেও ছেঁটে ফেলা হচ্ছে পন্থকে! পরিবর্তে কে?
টি-২০ দল থেকে বাতিল, এবার ওয়ান ডে দল থেকেও ছেঁটে ফেলা হচ্ছে পন্থকে! পরিবর্তে কে?
Embed widget