এক্সপ্লোর

মধ্যপ্রদেশ সরকার ধর্ম-বিরোধী, বিধানসভা নির্বাচনে উৎখাত করা হোক, তোপ কম্পিউটার বাবার

ইনদওর: মধ্যপ্রদেশের প্রতিমন্ত্রীর পদ থেকে ইস্তফা দেওয়ার পর এবার শিবরাজ সিংহ চৌহান সরকারকে ধর্ম-বিরোধী বলে তোপ দাগলেন কম্পিউটার বাবা ওরফে নামদেও দাস ত্যাগী। ইনদওরে ১৩টি আখরার এক হাজার ধর্মগুরুর সম্মেলনে বিজেপি সরকারকে উৎখাতের ডাক দিয়েছেন কম্পিউটার বাবা। তিনি বলেছেন, ‘শিবরাজ সিংহ চৌহান আমাকে প্রতিশ্রুতি দিয়েছিলেন, নর্মদা নদী পরিচ্ছন্ন করা হবে এবং অবৈধ বালি খনন চলতে দেওয়া হবে না। কিন্তু এই প্রতিশ্রুতি রক্ষা করা হয়নি। এখন আমরা বুঝতে পারছি, শিবরাজ সরকার ধর্ম-বিরোধী। গোরক্ষার জন্য কিছুই করছে না এই সরকার। হিন্দুদের ধর্মস্থান, মন্দির এবং ধর্মগুরুদের বাসস্থান ধ্বংস করে দেওয়া হচ্ছে।’ কম্পিউটার বাবা ছাড়াও বেশ কয়েকজন ধর্মগুরু সংরক্ষণ, অযোধ্যায় রামমন্দির নির্মাণ, ব্যাপম দুর্নীতি, নাবালিকাদের উপর অত্যাচার সহ বিভিন্ন ইস্যুতে শিবরাজ সরকারের বিরুদ্ধে সুর চড়িয়েছেন। দর্শকাসনে স্থানীয় কংগ্রেস নেতাদেরও দেখা যায়। তবে কম্পিউটার বাবা বলেছেন, ‘আমরা কোনও দলকে সমর্থন করছি না। তবে আমরা ধর্ম-বিরোধী সরকারের বিরুদ্ধে। আমরা চাই আসন্ন বিধানসভা নির্বাচনে এই সরকারকে উৎখাত করা হোক।’ মধ্যপ্রদেশ সরকারের বিরুদ্ধে গ্বালিয়র, খাণ্ডোয়া, রেওয়া, জব্বলপুরেও সমাবেশের ডাক দিয়েছেন কম্পিউটার বাবা। এই সমাবেশে দেশের বিভিন্ন প্রান্তের ধর্মগুরুদের আমন্ত্রণ জানানো হবে বলেও জানিয়েছেন তিনি। এ বিষয়ে কোনও মন্তব্য করতে চাননি বিজেপি সহ-সভাপতি বিনয় সহস্রবুদ্ধি।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Accident News: কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট বাবা, বাঁচাতে এসে মৃত্যু হল মা-ছেলেরও! মর্মান্তিক দুর্ঘটনা
কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট বাবা, বাঁচাতে এসে মৃত্যু হল মা-ছেলেরও! মর্মান্তিক দুর্ঘটনা
IND Vs ENG: মেসিদের আগে মাঠে নামবেন রোহিতরা, ইংল্যান্ডের বিরুদ্ধে কখন, কোথায় দেখবেন ভারতের ম্য়াচ?
মেসিদের আগে মাঠে নামবেন রোহিতরা, ইংল্যান্ডের বিরুদ্ধে কখন, কোথায় দেখবেন ভারতের ম্য়াচ?
Income Tax Return: শুধু বেতন নয়, আয়কর রিটর্নে এই সব তথ্য না জানালে চাপে পড়বেন আপনিও!
শুধু বেতন নয়, আয়কর রিটর্নে এই সব তথ্য না জানালে চাপে পড়বেন আপনিও!
Weather Update: ফিরল লাল সতর্কতা, ঝোড়ো হাওয়ার সঙ্গেই ভারী বর্ষণের পূর্বাভাস আজ রাজ্যের এই জেলাগুলিতে
ফিরল লাল সতর্কতা, ঝোড়ো হাওয়ার সঙ্গেই ভারী বর্ষণের পূর্বাভাস আজ রাজ্যের এই জেলাগুলিতে

ভিডিও

Kalyan Banerjee | এবার খোদ নেত্রীকে 'আল্টিমেটাম' কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের | ABP Ananda LIVE
Babul Supriyo | 'বিদ্রোহীরা বড় বড় কথা বলছেন, তাহলে তাঁরা পদ ছেড়ে দিন', বললেন বাবুল | ABP Ananda LIVE
Kolkata News | উদ্বেগ বাড়িয়ে করোনা আক্রান্ত ১০ বছরের বালক | ABP Ananda LIVE
World Cup News | অনূর্ধ্ব-১২ বিশ্ব ফুটবল যুব লিগে চ্যাম্পিয়ন ভারতের ক্লাব মিনার্ভা অ্যাকাডেমি | ABP Ananda LIVE
Mamata Banerjee | প্রাক্তন মুখ্যমন্ত্রীর ২ ভাইয়ের ক্লাবের বিরুদ্ধে তোলাবাজির অভিযোগ | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Accident News: কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট বাবা, বাঁচাতে এসে মৃত্যু হল মা-ছেলেরও! মর্মান্তিক দুর্ঘটনা
কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট বাবা, বাঁচাতে এসে মৃত্যু হল মা-ছেলেরও! মর্মান্তিক দুর্ঘটনা
IND Vs ENG: মেসিদের আগে মাঠে নামবেন রোহিতরা, ইংল্যান্ডের বিরুদ্ধে কখন, কোথায় দেখবেন ভারতের ম্য়াচ?
মেসিদের আগে মাঠে নামবেন রোহিতরা, ইংল্যান্ডের বিরুদ্ধে কখন, কোথায় দেখবেন ভারতের ম্য়াচ?
Income Tax Return: শুধু বেতন নয়, আয়কর রিটর্নে এই সব তথ্য না জানালে চাপে পড়বেন আপনিও!
শুধু বেতন নয়, আয়কর রিটর্নে এই সব তথ্য না জানালে চাপে পড়বেন আপনিও!
Weather Update: ফিরল লাল সতর্কতা, ঝোড়ো হাওয়ার সঙ্গেই ভারী বর্ষণের পূর্বাভাস আজ রাজ্যের এই জেলাগুলিতে
ফিরল লাল সতর্কতা, ঝোড়ো হাওয়ার সঙ্গেই ভারী বর্ষণের পূর্বাভাস আজ রাজ্যের এই জেলাগুলিতে
Sonam Wangchuk: পরীক্ষা হলে এত কড়াকড়ি, তারপরেও কীভাবে প্রশ্ন ফাঁস? সোনম ওয়াংচুকের ঘটনায় কী বলছেন ছাত্রছাত্রীরা?
পরীক্ষা হলে এত কড়াকড়ি, তারপরেও কীভাবে প্রশ্ন ফাঁস? সোনম ওয়াংচুকের ঘটনায় কী বলছেন ছাত্রছাত্রীরা?
BJP government in West Bengal: আচমকা RG Kar হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়
আচমকা RG Kar হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়
Sonam Wangchuk: 'সোনম ওয়াংচুক যদি না পারেন, তাহলে আমিই...', বড় ইঙ্গিত করলেন স্ত্রী গীতাঞ্জলি
'সোনম ওয়াংচুক যদি না পারেন, তাহলে আমিই...', বড় ইঙ্গিত করলেন স্ত্রী গীতাঞ্জলি
Abhishek Banerjee: অভিষেকের কার্যালয়ে বুলডোজার অ্যাকশন, 'হাইকোর্ট, সুপ্রিম কোর্ট যতদূর যাওয়ার যাব, এঁদের ব্যবস্থা করব', পাল্টা চ্যালেঞ্জ
অভিষেকের কার্যালয়ে বুলডোজার অ্যাকশন, 'হাইকোর্ট, সুপ্রিম কোর্ট যতদূর যাওয়ার যাব, এঁদের ব্যবস্থা করব', পাল্টা চ্যালেঞ্জ
Embed widget