এক্সপ্লোর

আত্মপ্রচার নয়, আরও কাজ করার সময়: মোদির ময়ূর-ভিডিওকে কটাক্ষ করে কংগ্রেসের পাল্টা ট্যুইট

'অতিমারীর সময় দেশের স্বাস্থ্য পরিকাঠামোর অবস্থা সঙ্গীন, অর্থনৈতিক অবস্থা খারাপ থেকে আরও খারাপের দিকে আর এই সময় প্রধানমন্ত্রী মোদি ব্যস্ত হয়ে পড়েছেন তাঁর প্রিয় কাজে - জনসংযোগে': কংগ্রেস

  নয়াদিল্লি: 'অতিমারীর সময় দেশের স্বাস্থ্য পরিকাঠামোর অবস্থা সঙ্গীন, অর্থনৈতিক অবস্থা খারাপ থেকে আরও খারাপের দিকে আর এই সময় প্রধানমন্ত্রী মোদি ব্যস্ত হয়ে পড়েছেন তাঁর প্রিয় কাজে - জনসংযোগে'...এই ভাবেই কংগ্রেসের ট্যুইটার হ্যান্ডেলে একটি ভিডিও প্রকাশ করে কটাক্ষ করা  হল নরেন্দ্র মোদিকে। সম্প্রতি প্রধানমন্ত্রীর যোগাভ্যাস ও ময়ূরকে দানা খাওয়ানোর একটি ভিডিও প্রকাশিত হয়। সেই ভিডিও মুহূর্তেই সোশ্যাল মিডিয়ায় চর্চায় উঠে আসে। কংগ্রেসের ট্যুইটার হ্যান্ডেলে প্রধানমন্ত্রীকে কটাক্ষ করে বলা হয় এটা 'ময়ূর' (হিন্দিতে যা মোর ) প্রচারের সময় নয়, আরও (ইংরিজিতে MORE) কাজ করার সময়। কংগ্রেসের প্রকাশিত ভিডিওয় দাবি, ভারত ক্রমেই আন্তর্জাতিক মাপকাঠিতে নীচের দিকে নামছে বিভিন্ন ক্ষেত্রে। 'ওয়ার্ল্ড প্রেস ফ্রিডম ২০২০' র দেওয়া তথ্য অনুসারে ভারত ১৮০ টি দেশের মধ্যে সংবাদপত্রের স্বাধীনতার মাপকাঠিতে আছে ১৪২ লম্বরে। সন্ত্রাসবাদী কার্যকলাপের নিরিখে ভারতের স্থান ১৬০টি দেশের মধ্যে সপ্তম। গত ২৩ অগাস্ট একটি ভিডিও শেয়ার করেন প্রধানমন্ত্রী। তাতে দেখা যায়, ভোর বেলা ধ্যান করছেন তিনি। আর ময়ূর ঘুরে বেড়াচ্ছে তাঁর বাগানে। তারপর জাতীয় পাখিকে দানাও খাওয়ান মোদি। সেই ভিডিও সামনে আসতেই ভাইরাল হয়ে যায়।শুধু ইনস্টাগ্রামেও ২৪ লাখের বেশিবার ভিডিওটি শেয়ার করা হয়। এই ভিডিওটিকে হাতিয়ার করেই এখন কংগ্রেস তাদের ট্যুইটার হ্যান্ডেলে তোপ দেগেছে।
এই কঠিন সময়ে প্রধানমন্ত্রীর এই ময়ূরকে দানা খাওয়ানোর ভিডিও কেন? প্রশ্ন তুলেছে কংগ্রেস। এটি নিজের প্রচার ব্যাতীত আর কিছুই নয়, মত তাদের।

সেরা শিরোনাম

Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
TMC : 'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
Virat Kohli: ফের এক ম্যাচ, আবারও কোহলির সামনে বিরাট রেকর্ড গড়ার সুযোগ
ফের এক ম্যাচ, আবারও কোহলির সামনে বিরাট রেকর্ড গড়ার সুযোগ
DA News: কবে মিলবে বকেয়া ডিএ ? রাজ্য সরকারি কর্মীদের জন্য বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
কবে মিলবে বকেয়া ডিএ ? রাজ্য সরকারি কর্মীদের জন্য বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

ভিডিও

Howrah News: মুদির দোকান থেকে তোলাবাজির টাকা না দেওয়ায় বেধরক মারধর, ঘটনাস্থলে পুলিশ-র‍্যাফ
CEC News: ভোট চুরির অভিযোগ বিরোধীদের, মুখ খুললেন প্রাক্তন মুখ্য নির্বাচন কমিশনার SY Quraishi
Bihar News | বিহারের পাটনায় এনকাউন্টারে মৃত্য়ু ৩ কুখ্যাত অপরাধীর | #abpananda
KMC News | পুরভোটের দিন ঘোষণায় স্থগিতাদেশ কলকাতা হাইকোর্টের
Shamim Ahmed | মমতা-তৃণমূলেই রয়েছেন তিনি, অবস্থান স্পষ্ট করলেন বিধায়ক শামিম আহমেদ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
TMC : 'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
Virat Kohli: ফের এক ম্যাচ, আবারও কোহলির সামনে বিরাট রেকর্ড গড়ার সুযোগ
ফের এক ম্যাচ, আবারও কোহলির সামনে বিরাট রেকর্ড গড়ার সুযোগ
DA News: কবে মিলবে বকেয়া ডিএ ? রাজ্য সরকারি কর্মীদের জন্য বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
কবে মিলবে বকেয়া ডিএ ? রাজ্য সরকারি কর্মীদের জন্য বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
Post Office Vs SBI RD : পোস্ট অফিস না স্টেটব্যাঙ্কে রেকারিং করবেন ? মাসে ১০,০০০ টাকা ১০ বছরের জন্য রাখলে কোথায় বেশি লাভ ? 
পোস্ট অফিস না স্টেটব্যাঙ্কে রেকারিং করবেন ? মাসে ১০,০০০ টাকা ১০ বছরের জন্য রাখলে কোথায় বেশি লাভ ? 
CM Suvendu Adhikari: পালাবদলের রাজ্যের নতুন শিল্প নীতি ঘোষণা মুখ্যমন্ত্রীর,
পালাবদলের রাজ্যের নতুন শিল্প নীতি ঘোষণা মুখ্যমন্ত্রীর, "রাজ্য জমি কিনে.."
News Live Update: 'রাজ্যে বন্ধ হয়ে গেছে তোলাবাজি, অভিযোগ জানালে ১৫ মিনিটের মধ্যে ব্যবস্থা নেওয়া হচ্ছে', কী বার্তা মুখ্যমন্ত্রীর ?
'রাজ্যে বন্ধ হয়ে গেছে তোলাবাজি, অভিযোগ জানালে ১৫ মিনিটের মধ্যে ব্যবস্থা নেওয়া হচ্ছে', কী বার্তা মুখ্যমন্ত্রীর ?
Jeetu-Srijla: জিতু আর সৃজলার মান-অভিমান... দেখেই দুর্নিবার গান ধরলেন, 'গল্প হল শুরু..'
জিতু আর সৃজলার মান-অভিমান... দেখেই দুর্নিবার গান ধরলেন, 'গল্প হল শুরু..'
Embed widget