এক্সপ্লোর

কর্নাটকের প্রসঙ্গ তুলে অমিত শাহের অসুস্থতা নিয়ে কুরুচিকর কটাক্ষ, সাফাই, কাঠগড়ায় কংগ্রেস সাংসদ

নয়াদিল্লি: সোয়াইন ফ্লুতে আক্রান্ত বিজেপি সভাপতি অমিত শাহের অসুস্থতা নিয়ে কুরুচিকর কটাক্ষের অভিযোগ কংগ্রেস সাংসদ বি কে হরিপ্রসাদের বিরুদ্ধে। সর্বসমক্ষে তিনি অমিত শাহের অসুস্থতাকে ‘শুয়ার কা জুকাম’ (শুয়োরের জ্বর) বলে মন্তব্য করেছেন। এতে বিতর্ক, সমালোচনার মুখেও আপত্তিকর মন্তব্যের সমর্থনে সাফাই দিয়েছেন তিনি। যা বলেছি, সেজন্য বিন্দুমাত্র অনুতপ্ত নই, বলেছেন হরিপ্রসাদ। বিজেপি সভাপতি গতকালই ভর্তি হন নয়াদিল্লির এইমস-এ। জানা যায়, তাঁর সোয়াইন ফ্লু হয়েছে। কংগ্রেসের এই প্রথম সারির নেতা এখানেই থেমে না থেকে কর্নাটকের প্রসঙ্গ টেনে আগাম ভবিষ্যদ্বাণী করেছেন, সেখানকার জেডিএস-কংগ্রেস বিধায়কদের দিকে হাত বাড়ানো বন্ধ না করলে আরও অসুস্থ হবেন অমিত শাহ। কর্নাটকে আমাদের সরকারের গায়ে হাত দেওয়ার চেষ্টা করলে মানুষ ওঁকে অভিশাপ দেবে। অসংবেদনশীল মন্তব্যের সমর্থনে হরিপ্রসাদের সাফাই, বিজেপি যে ভাষায় কথা বলে, সেই ভাষাই বলছি আমি। সনিয়া গাঁধীর অসুস্থতার সময় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, তাঁর দল বিজেপিও একই ধরনের ভাষা ব্যবহার করেছিল, তাঁর চিকিত্সায় কয়েকশো কোটি টাকা খরচের অভিযোগ তুলেছিল। তিনি কি অমিত শাহের দ্রুত আরোগ্য প্রার্থনা করবেন, প্রশ্ন করা হলে হরিপ্রসাদের কটাক্ষ, উনি এইমস-এ আছেন, ভাল হয়ে উঠবেন। স্বাভাবিক ভাবেই বিজেপির তীব্র নিন্দা করেছে হরিপ্রসাদের মন্তব্যের। দলের নেতা প্রেম শুক্লা বলেছেন, কংগ্রেস এতটা নীচে নেমেছে, ভাবা যায় না! প্রধানমন্ত্রী সনিয়া গাঁধীর অসুস্থতা নিয়ে অশালীন মন্তব্য করেছিলেন, এমন অভিযোগও অস্বীকার করেন তিনি। বিজেপির বিরুদ্ধে কর্নাটকের কংগ্রেস-জেডিএস জোট সরকার ফেলে দেওয়ার চেষ্টার অভিযোগ ও তা অস্বীকারের প্রেক্ষাপটেই হরিপ্রসাদের এমন বিস্ফোরক মন্তব্য। কংগ্রেসের দাবি, বিজেপি জোট বিধায়কদের ভাঙিয়ে সরকার ফেলতে অপারেশন লোটাস কর্মসূচি নিয়েছে। যদিও তা রুখে দেওয়া হয়েছে বলে গতকাল দাবি করে তারা। পরদিনই অমিত শাহ সম্পর্কে অশালীন মন্তব্য হরিপ্রসাদের।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Coronavirus News : করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
NDA-NCPI Meet : NDA র সঙ্গে বৈঠকে 'না', শুভেন্দুর সঙ্গে বৈঠকে 'হ্যাঁ', তিন NCPI সাংসদ কী কালীঘাট-তৃণমূলে ফিরছেন?
NDA র সঙ্গে বৈঠকে এলেন না এই তিন NCPI সাংসদ, স্পষ্ট জানিয়ে দিলেন 'NDA-তেও নেই, BJP-তেও নেই'
Gold And Silver Price: গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট

ভিডিও

KMC News | কলকাতা পুরসভার আসন পুনর্বিন্যাসের কাজ খুব শীঘ্রই শেষ হবে : Agnimitra Paul
Agnimitra Paul | বেআইনি পার্কিং রুখতে ঢেলে সাজছে পার্কিং ব্যবস্থা, জানালেন পুরমন্ত্রী
Dumdum News | তোলা চেয়ে হুমকি নব্য বিজেপি নেতাদের, অভিযোগ প্রোমোটারের | ABP Ananda LIVE
NDA NCPI Meeting | NDA-র শরিক, নাকি বিজেপিতে মিশে যাবে NCPI? দিল্লিতে NDA-র বৈঠকে তৃণমূলত্যাগী NCPI সাংসদরা
TMC Inner Clash: কালীঘাট তৃণমূলে ভাঙন অব্যাহত। ইস্তফা নেতাজির পরিবারের সদস্য চন্দ্র বসুর

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Coronavirus News : করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
NDA-NCPI Meet : NDA র সঙ্গে বৈঠকে 'না', শুভেন্দুর সঙ্গে বৈঠকে 'হ্যাঁ', তিন NCPI সাংসদ কী কালীঘাট-তৃণমূলে ফিরছেন?
NDA র সঙ্গে বৈঠকে এলেন না এই তিন NCPI সাংসদ, স্পষ্ট জানিয়ে দিলেন 'NDA-তেও নেই, BJP-তেও নেই'
Gold And Silver Price: গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
FSSAI on Dabur : নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
Abhijeet Dipke : অভিজিৎ দীপকের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, পুলিশের দ্বারস্থ সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার
অভিজিৎ দীপকের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, পুলিশের দ্বারস্থ সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার
Modi - Sudip Meet : বিজেপির সঙ্গে আজই মিশছে NCPI? প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষেই সুদীপ বললেন ...
বিজেপির সঙ্গে আজই মিশছে NCPI? প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষেই সুদীপ বললেন ...
কালীঘাট-তৃণমূলের সঙ্গ ছাড়ছেন 'কাকলির প্রথম স্টুডেন্ট' শশী? সিদ্ধান্ত চূড়ান্ত? ইঙ্গিতপূর্ণ পোস্ট সাংসদ-পুত্রের
শশী পাঁজা কি কালীঘাট-তৃণমূলের সঙ্গ ছাড়ছেন? এবার ইঙ্গিতপূর্ণ পোস্ট কাকলির ছেলের
Embed widget