এক্সপ্লোর

কংগ্রেসের ন্যায়-প্রকল্পে গলদ আছে, নকশা তৈরিতে আমার ভূমিকা নেই: নোবেলজয়ী অর্থনীতিবিদ অভিজিৎ

শনিবার, একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে কংগ্রেসের ন্যূনতম আয় প্রকল্প (ন্যায়)-এর সমালোচনা করেন অভিজিৎ।

নয়াদিল্লি: কংগ্রেসের ন্যায়-প্রকল্পকে তিনি সমর্থন করেছেন বলে অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায়ের সমালোচনায় মুখর হয়েছে বিজেপি। কিন্তু, দেশে ফিরে নোবেলজয়ী অর্থনীতিবিদ জানিয়ে দিলেন, ন্যায়-প্রকল্পের নকশা ‘নির্ভুল’ নয়। এমনকী, তিনি এ-ও জানিয়ে দেন, ওই প্রকল্পের সঙ্গে তিনি কোনওভাবেই যুক্ত নন। আগামী মঙ্গলবার, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে সাক্ষাত হতে চলেছে অভিজিৎ বিনায়কের। তার আগে, নোবেলজয়ীর মুখে এই মন্তব্য বাড়তি জল্পনা উস্কে দিয়েছে। শনিবার, একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে কংগ্রেসের ন্যূনতম আয় প্রকল্প (ন্যায়)-এর সমালোচনা করেন অভিজিৎ। তিনি বলেন, ন্যায়ের নকশা ঠিক ছিল না। আমি এর নকশার কোনও দায়িত্ব নেব না। কারণ, কেউ আমাকে জিজ্ঞাসা করেনি, যে কেমনভাবে ওই প্রকল্পের নকশা তৈরি করা উচিত। তিনি জানিয়ে দেন, ন্যায় প্রকল্পে তিনি কেবলমাত্র কিছু তথ্য সরবারহ করেছিলেন। কিন্তু, নকশা তৈরিতে কোনওপ্রকার সক্রিয় ভূমিকা ছিল না। অভিজিৎ যোগ করেন, ভবিষ্যতে ইউপিএ ক্ষমতায় এলে, হয়ত রাজনৈতিক বা অর্থনৈতিক চাপের কারণে তাদের এই নকশা বদলাতে হবে। তবে, রাজনৈতিকভাবে এই প্রকল্পকে তুলে ধরা হলেও, এটা একেবারে সেরা নকশা নয় বলেও জানিয়ে দেন। অভিজিতের এই মন্তব্য গুরুত্বপূর্ণ কারণ, তাঁর নোবেল জয়ের কথা ঘোষণা হওয়ার পর কংগ্রেস নেতা রাহুল গাঁধী টুইটে লিখেছিলেন, ন্যায় প্রকল্পের নকশা গড়তে সাহায্য করেছেন অভিজিৎ। এই প্রকল্পের মাধ্যমে ভারতীয় অর্থনীতির বিকাশ ঘটবে এবং গরিবি মিটে যাবে। প্রিয়ঙ্কা গাঁধীও বলেছিলেন, কংগ্রেসের ইস্তাহারের আকর্ষণ ন্যায় প্রকল্পে পরামর্শ দিয়েছেন অভিজিৎ। আশা করেন, এই প্রকল্প একদিন বাস্তবায়িত হবে। ন্যায়-প্রকল্পের সমালোচনা করার পাশাপাশি, প্রধানমন্ত্রীর জনপ্রিয়তার প্রশংসা করেন নোবেলজয়ী অভিজিৎ। তাঁর মতে, মোদি হলেন অত্যন্ত জনপ্রিয়। মানুষ তাঁকে সমর্থন করেছেন, কারণ, জনগণের মনে হয়েছে, কোনও বিরোধী নেতার ভোট পাওয়ার যোগ্যতা নেই। অভিজিৎ বলেন, মোদি হলেন সম্পূর্ণ প্যাকেজ। তাই মানুষ তাঁকে ভোট দিয়েছেন। যদিও, একইসঙ্গে তিনি মনে করেন, দেশে একটা শক্তিশালী বিরোধী দলের থাকাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভারতের এখন সেটাই প্রয়োজন। এটা গণতন্ত্রের পক্ষে মঙ্গল। তবে, মানুষ মনে করে, বর্তমানে কংগ্রেসের সেই ধকল নেওয়ার ক্ষমতা নেই।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Malda News: বীরভূমের পর মালদা, প্রাক্তন তৃণমূল নেতার ফ্ল্যাটে টাকার পাহাড়, উদ্ধার আর কী কী ?
বীরভূমের পর মালদা, প্রাক্তন তৃণমূল নেতার ফ্ল্যাটে টাকার পাহাড়, উদ্ধার আর কী কী ?
Bollywood News: মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
Govt Schemes : বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ

ভিডিও

Umesh Rai on Terrorist |
Kunal Ghosh on Terrorist |
Bengal STF on Terror News |
Suvendu Adhikari | 'পশ্চিমবঙ্গে আন্তঃসীমান্ত মাদক চক্রের বিরুদ্ধে বড়সড় অভিযান' | ABP ANANDA LIVE
STF - Terror News | জঙ্গি-যোগে তৃতীয় গ্রেফতারি। STF-এর হাতে গ্রেফতার হামিমের সহযোগী | ABP ANANDA LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Malda News: বীরভূমের পর মালদা, প্রাক্তন তৃণমূল নেতার ফ্ল্যাটে টাকার পাহাড়, উদ্ধার আর কী কী ?
বীরভূমের পর মালদা, প্রাক্তন তৃণমূল নেতার ফ্ল্যাটে টাকার পাহাড়, উদ্ধার আর কী কী ?
Bollywood News: মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
Govt Schemes : বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Weekly Astro : চাকরিতে বড় প্রমোশন ! অর্থপ্রাপ্তি হবে ? কপাল খুলছে কাদের, এই দুই রাশির কেমন কাটবে সপ্তাহটি ?
চাকরিতে বড় প্রমোশন ! অর্থপ্রাপ্তি হবে ? কপাল খুলছে কাদের, এই দুই রাশির কেমন কাটবে সপ্তাহটি ?
Cockroach Janta Party: ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
Weather Alert: ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
Karnata News: চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
Embed widget