এক্সপ্লোর

৩৫ এ ধারা রদ, লাদাখকে কেন্দ্রশাসিত অঞ্চল ঘোষণার সিদ্ধান্ত ইতিবাচক, দাবি কংগ্রেস নেতা কর্ণ সিংহর

যদিও ৩৭০ ধারা রদ করা নিয়ে কোনও মন্তব্য করেননি কর্ণ।

নয়াদিল্লি: জ্যোতিরাদিত্য সিন্ধিয়া, মিলিন্দ দেওরাদের পর এবার কর্ণ সিংহ। দলের অবস্থানের বিপক্ষে গিয়ে জম্মু ও কাশ্মীরের বিষয়ে কেন্দ্রীয় সরকারের সাম্প্রতিক পদক্ষেপের প্রশংসা করলেন এই কংগ্রেস নেতা। তাঁর দাবি, লাদাখকে কেন্দ্রশাসিত অঞ্চল ঘোষণা, জম্মু ও কাশ্মীর থেকে সংবিধানের ৩৫ এ ধারা প্রত্যাহার এবং রাজ্যভাগের সিদ্ধান্তের ইতিবাচক প্রভাব পড়বে। যদিও ৩৭০ ধারা রদ করা নিয়ে কোনও মন্তব্য করেননি কর্ণ। তিনি স্বীকৃত রাজনৈতিক দলগুলির নেতাদের মুক্তি দেওয়া এবং তাঁদের সঙ্গে আলোচনার দাবি জানিয়েছেন। কংগ্রেসের পক্ষ থেকে ৩৭০ ধারা প্রত্যাহারের বিরোধিতা করা হয়েছে। তবে কর্ণ বলেছেন, ‘আমি একতরফাভাবে সরকারের এই পদক্ষেপের নিন্দা করতে চাই না। এই সিদ্ধান্তের কিছু ইতিবাচক দিক আছে। লাদাখকে কেন্দ্রশাসিত অঞ্চল ঘোষণা করার সিদ্ধান্তকে স্বাগত জানাচ্ছি। ৩৫ এ ধারায় লিঙ্গবৈষম্যের সমস্যার সমাধান করা জরুরি ছিল। পশ্চিম পাকিস্তানের উদ্বাস্তুদের মুক্তি দেওয়া এবং তফশিলি উপজাতিদের জন্য সংরক্ষণ স্বাগত। প্রথমবার জম্মু ও কাশ্মীরে ন্যায়সঙ্গতভাবে রাজনৈতিক ক্ষমতা ভাগ করে দেওয়া হবে।’ জম্মু ও কাশ্মীরের প্রথম ও শেষ সদর-ই-রিয়াসত কর্ণ আরও বলেছেন, ‘জম্মু ও লাদাখ সহ সারা দেশ এবং সংসদের সমর্থন পাচ্ছে এই কঠোর পদক্ষেপ। আমি একতরফাভাবে এর নিন্দা করতে চাই না। ১৯৬৫ সালে সদর-ই-রিয়াসত থাকার সময় আমি লাদাখকে কেন্দ্রশাসিত অঞ্চল ঘোষণা করার প্রস্তাব দিয়েছিলাম। কাশ্মীরে রাজনৈতিক আলোচনা চালিয়ে যাওয়া জরুরি। রাজ্যের সব অংশের মানুষের উন্নতিই আমার একমাত্র লক্ষ্য।’

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

KL Rahul: যন্ত্রণায় কাতরাতে কাতরাতে মাঠ ছেড়েছেন, রাহুলকে নিয়ে বড় আপডেট দিলেন ভারতের ব্যাটিং কোচ
যন্ত্রণায় কাতরাতে কাতরাতে মাঠ ছেড়েছেন, রাহুলকে নিয়ে বড় আপডেট দিলেন ভারতের ব্যাটিং কোচ
AUS vs BAN Records: এশিয়ার কোনও দেশ যা করতে পারেনি! ভারত-পাকিস্তানকেও পেরিয়ে গেল বাংলাদেশ, নতুন রেকর্ড
এশিয়ার কোনও দেশ যা করতে পারেনি! ভারত-পাকিস্তানকেও পেরিয়ে গেল বাংলাদেশ, নতুন রেকর্ড
Shah Rukh Khan: ঘুরপথে পান মশলার বিজ্ঞাপন? শাহরুখ খান, অজয় দেবগণ, টাইগার শ্রফকে শোকজ নোটিস
ঘুরপথে পান মশলার বিজ্ঞাপন? শাহরুখ খান, অজয় দেবগণ, টাইগার শ্রফকে শোকজ নোটিস
North 24 Parganas News: আচমকাই বিকট শব্দ, ভাটপাড়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডে চলল গুলি
আচমকাই বিকট শব্দ, ভাটপাড়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডে চলল গুলি

ভিডিও

Mahua Maitra | ফের বিক্ষোভের মুখে মহুয়া মৈত্র, বিজেপিকে কড়া সুরে আক্রমণ সেলিমের
Tulu Mondal | টুলু মণ্ডলের DCR জালিয়াতিকাণ্ডে এবার গ্রেফতার সরকারি আধিকারিক
Rachana Banerjee |'তৃণমূল হেরে যাওয়ার পরই দল বদল করেছি' , চাঞ্চল্যকর মন্তব্য রচনার
Samik Bhattacharya |
Tmc News |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
KL Rahul: যন্ত্রণায় কাতরাতে কাতরাতে মাঠ ছেড়েছেন, রাহুলকে নিয়ে বড় আপডেট দিলেন ভারতের ব্যাটিং কোচ
যন্ত্রণায় কাতরাতে কাতরাতে মাঠ ছেড়েছেন, রাহুলকে নিয়ে বড় আপডেট দিলেন ভারতের ব্যাটিং কোচ
AUS vs BAN Records: এশিয়ার কোনও দেশ যা করতে পারেনি! ভারত-পাকিস্তানকেও পেরিয়ে গেল বাংলাদেশ, নতুন রেকর্ড
এশিয়ার কোনও দেশ যা করতে পারেনি! ভারত-পাকিস্তানকেও পেরিয়ে গেল বাংলাদেশ, নতুন রেকর্ড
Shah Rukh Khan: ঘুরপথে পান মশলার বিজ্ঞাপন? শাহরুখ খান, অজয় দেবগণ, টাইগার শ্রফকে শোকজ নোটিস
ঘুরপথে পান মশলার বিজ্ঞাপন? শাহরুখ খান, অজয় দেবগণ, টাইগার শ্রফকে শোকজ নোটিস
North 24 Parganas News: আচমকাই বিকট শব্দ, ভাটপাড়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডে চলল গুলি
আচমকাই বিকট শব্দ, ভাটপাড়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডে চলল গুলি
Asish Banerjee: 'প্রচণ্ড দুঃখ... এটা কী জন্য হল, বুঝতে পারছি না', আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে বলছেন অনুব্রত
'প্রচণ্ড দুঃখ... এটা কী জন্য হল, বুঝতে পারছি না', আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে বলছেন অনুব্রত
Anant Maharaj: অনন্ত মহারাজের বিরুদ্ধে এবার FIR দায়ের, নেতাজিকে নিয়ে কুরুচিকর মন্তব্যে সাংসদ পদ খারিজের দাবি
অনন্ত মহারাজের বিরুদ্ধে এবার FIR দায়ের, নেতাজিকে নিয়ে কুরুচিকর মন্তব্যে সাংসদ পদ খারিজের দাবি
Railway Station Water: রেল স্টেশনের কলের জলে E. coli ব্যাকটিরিয়া, প্ল্যাটফর্ম, শৌচাগার অপরিচ্ছন্ন, CAG রিপোর্টে উদ্বেগ
রেল স্টেশনের কলের জলে E. coli ব্যাকটিরিয়া, প্ল্যাটফর্ম, শৌচাগার অপরিচ্ছন্ন, CAG রিপোর্টে উদ্বেগ
Weather Alert: তুমুল ঝড়বৃষ্টির পূর্বাভাস হাওয়া অফিসের, কবে পর্যন্ত চলবে দুর্যোগ, কী জানাল আবহাওয়া দফতর ?
তুমুল ঝড়বৃষ্টির পূর্বাভাস হাওয়া অফিসের, কবে পর্যন্ত চলবে দুর্যোগ, কী জানাল আবহাওয়া দফতর ?
Embed widget