এক্সপ্লোর

COVID-19 India: দেশে একদিনে সংক্রমিত ৯৩ হাজার পার, করোনা নিয়ে উচ্চপর্যায়ের বৈঠক প্রধানমন্ত্রীর

Coronavirus epidemic is spreading again all over the country. | করোনা আক্রান্ত অক্ষয় কুমার। রয়েছেন হোম কোয়ারেন্টিনে।

নয়াদিল্লি: খুব তাড়াতাড়িই কি দৈনিক এক লাখ সংক্রমণের গণ্ডি ছুঁতে চলছে ভারত? করোনাকালে সেই আশঙ্কাই জোরাল হল গত ২৪ ঘণ্টার তথ্যে। কেন্দ্রীয় বৈঠকে করোনা মোকাবিলায় সব রকম ভাবে সতর্ক ও তৎপর হতে বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। কোভিড সংক্রমণে দেশে শীর্ষে থাকা মহারাষ্ট্রে আজ থেকে চালু হল নাইট কার্ফু ৷

সংক্রমণের দ্বিতীয় ঢেউয়ে ভারতে কি আরও ভয়াবহ হয়ে উঠছে করোনা? সেকেন্ড ওয়েভে দৈনিক সংক্রমণ কি এক লক্ষের গণ্ডি পার করে দেবে? দেশে দৈনিক করোনা সংক্রমণ ৯০ হাজার পর করে দেওয়ার পর উঠতে শুরু করেছে এই প্রশ্ন! রবিবার দৈনিক সংক্রমণের নিরিখে গত ২৪ ঘণ্টায় মার্কিন যুক্তরাষ্ট্র ও ব্রাজিলকে টপকে গিয়েছে ভারত। 

কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের রিপোর্ট অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনা আক্রান্তের সংখ্যা ৯৩ হাজার ২৪৯ জন। এ নিয়ে দেশে মোট আক্রান্তের সংখ্যা ১ কোটি ২৪ লক্ষ ৮৫ হাজার ৫০৯।  গত ২৪ ঘণ্টায় দেশে মৃত্যু হয়েছে ৫১৩ জনের। দেশে করোনায় মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১ লক্ষ ৬৪ হাজার ৬২৩ ৷ কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় দেশে রেকর্ড সংক্রমণের প্রায় ৮২ শতাংশই  মহারাষ্ট্র, কর্ণাটক, ছত্তীসগঢ়, দিল্লি, তামিলনাড়ু, উত্তরপ্রদেশ, পঞ্জাব ও মধ্যপ্রদেশ----এই ৮ রাজ্যে। 

এই পরিস্থিতিতে রবিবার উচ্চ পর্যায়ের বৈঠক করেন প্রধানমন্ত্রী। সূত্রের খবর বৈঠকে, আরও বেশি সংখ্যায় করোনা পরীক্ষা, করোনা আক্রান্ত বা উপসর্গ আছে এমন মানুষদের চিহ্নিতকরণ, করোনা চিকিৎসার উন্নত পরিকাঠামো  এবং করোনার টিকাকরণের মতো বিষয়গুলির ওপর জোর দেওয়া হয়।

সূত্রের খবর, কেন্দ্রের তরফে রাজ্যগুলিকে বলা হয়েছে, সংক্রমণ নিয়ন্ত্রণে আরও বেশি সচেতন হতে হবে। বিশেষ করে মাস্কের ব্যবহার, দূরত্ব বিধি মেনে চলা, পরিচ্ছন্নতার ওপর জোর দিতে হবে। বর্তমানে বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে এ রাজ্যের সর্বত্র চলছে মিছিল, জনসভা, রোড শো। বিভিন্ন রাজনৈতিক দলের হাজার হাজার কর্মী সমর্থক ভিড় করছেন তাতে। এই পরিস্থিতিতে এখানেও বাড়ছে করোনার সংক্রমণ। 

রাজ্য স্বাস্থ্য দফতরের বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় রাজ্যে ১ হাজার ৯৫৭ জন করোনা আক্রান্ত হয়েছেন। এ নিয়ে রাজ্যের মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৫ লক্ষ ৯৩ হাজার ৬১৫। 

করোনায় গত ২৪ ঘণ্টায় রাজ্যে মৃত্যু হয়েছে ৪ জনের। মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১০ হাজার ৩৪৪ জনের। অন্যদিকে ঝড়ের গতিতে করোনার বাড়বাড়ন্ত ঠেকাতে, মহারাষ্ট্রে জারি করা হল ১৪৪ ধারা। সকাল সাতটা থেকে রাত ৮টা পর্যন্ত একসঙ্গে ৫ জনের বেশি জমায়েত হওয়া যাবে না।এদিকে রবিবার থেকেই নাইট কার্ফু ঘোষণা করেছে উদ্ধব সরকার।সপ্তাহান্তে অর্থাৎ শুক্রবার রাত ৮টা থেকে সোমবার সকাল ৭টা পর্যন্ত জারি থাকবে লকডাউন।

করোনা আক্রান্ত হয়েছেন অভিনেতা অক্ষয় কুমার। সোশ্যাল মিডিয়ায় নিজেই একথা জানিয়েছেন বলিউডের খিলাড়ি।

করোনা আক্রান্ত হয়েছেন অপর এক অভিনেতা গোবিন্দও। কোভিড বিধি মেনে দু’জনেই এখন নিভৃতাবাসে রয়েছেন।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Weather Today: নিম্নচাপ-ঘূর্ণাবর্তের জোড়া ফলায় চরমে দুর্যোগ, প্রবল বৃষ্টিতে বানভাসি পরিস্থিতি, কোন কোন জেলায় বেশি প্রভাব?
নিম্নচাপ-ঘূর্ণাবর্তের জোড়া ফলায় চরমে দুর্যোগ, প্রবল বৃষ্টিতে বানভাসি পরিস্থিতি, কোন কোন জেলায় বেশি প্রভাব?
Being Human: ফের আইনি ঝামেলায় সলমন খান, সমন পাঠাল আদালত, এবার ‘বিয়িং হিউম্যান’ নিয়ে বিপাকে
ফের আইনি ঝামেলায় সলমন খান, সমন পাঠাল আদালত, এবার ‘বিয়িং হিউম্যান’ নিয়ে বিপাকে
Donald Trump News: যাত্রীভর্তি বিমানের খুব কাছাকাছি চলে এল হেলিকপ্টার, অল্পের জন্য রক্ষা পেলেন ডোনাল্ড ট্রাম্প? তদন্ত শুরু
যাত্রীভর্তি বিমানের খুব কাছাকাছি চলে এল হেলিকপ্টার, অল্পের জন্য রক্ষা পেলেন ডোনাল্ড ট্রাম্প? তদন্ত শুরু
Today Astro: 'সোনায় মুড়বে' ভাগ্য এই ৩ রাশির ! কোন কোন ক্ষেত্রে পাবেন 'জ্যাকপট' ? জানুন ১২ রাশির কেমন কাটবে দিনটি
'সোনায় মুড়বে' ভাগ্য এই ৩ রাশির ! কোন কোন ক্ষেত্রে পাবেন 'জ্যাকপট' ? জানুন ১২ রাশির কেমন কাটবে দিনটি

ভিডিও

Abhishek Banerjee: অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রাক্তন আপ্ত-সহায়ক সুমিত রায়ও উধাও!
Abhishek Banerjee | BJP-এর ববির সাক্ষ্যগ্রহণ করল রাজ্য মেডিক্যাল কাউন্সিল!
Abhishek Banerjee | অভিষেকের বিদেশযাত্রায় 'না' আদালতের! কেন অনুমতি পেলেন না সাংসদ?
Abhishek Banerjee |
Sandipan Saha:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Today: নিম্নচাপ-ঘূর্ণাবর্তের জোড়া ফলায় চরমে দুর্যোগ, প্রবল বৃষ্টিতে বানভাসি পরিস্থিতি, কোন কোন জেলায় বেশি প্রভাব?
নিম্নচাপ-ঘূর্ণাবর্তের জোড়া ফলায় চরমে দুর্যোগ, প্রবল বৃষ্টিতে বানভাসি পরিস্থিতি, কোন কোন জেলায় বেশি প্রভাব?
Being Human: ফের আইনি ঝামেলায় সলমন খান, সমন পাঠাল আদালত, এবার ‘বিয়িং হিউম্যান’ নিয়ে বিপাকে
ফের আইনি ঝামেলায় সলমন খান, সমন পাঠাল আদালত, এবার ‘বিয়িং হিউম্যান’ নিয়ে বিপাকে
Donald Trump News: যাত্রীভর্তি বিমানের খুব কাছাকাছি চলে এল হেলিকপ্টার, অল্পের জন্য রক্ষা পেলেন ডোনাল্ড ট্রাম্প? তদন্ত শুরু
যাত্রীভর্তি বিমানের খুব কাছাকাছি চলে এল হেলিকপ্টার, অল্পের জন্য রক্ষা পেলেন ডোনাল্ড ট্রাম্প? তদন্ত শুরু
Today Astro: 'সোনায় মুড়বে' ভাগ্য এই ৩ রাশির ! কোন কোন ক্ষেত্রে পাবেন 'জ্যাকপট' ? জানুন ১২ রাশির কেমন কাটবে দিনটি
'সোনায় মুড়বে' ভাগ্য এই ৩ রাশির ! কোন কোন ক্ষেত্রে পাবেন 'জ্যাকপট' ? জানুন ১২ রাশির কেমন কাটবে দিনটি
Malda News: ভরসন্ধ্যায় কেঁপে উঠল গৃহস্থের বাড়ি, মালদার কালিয়াচকে ভয়াবহ বিস্ফোরণ, ৪ নাবালক-সহ গুরুতর জখম ৭
ভরসন্ধ্যায় কেঁপে উঠল গৃহস্থের বাড়ি, মালদার কালিয়াচকে ভয়াবহ বিস্ফোরণ, ৪ নাবালক-সহ গুরুতর জখম ৭
Sonam Wangchuk Hunger Strike: সরকারের সঙ্গে বিশেষ ‘ডিল’? মুখ খুললেন সোনম ওয়াংচুক, বললেন, ‘বিশ্বাসভঙ্গ হয়েছে’
সরকারের সঙ্গে বিশেষ ‘ডিল’? মুখ খুললেন সোনম ওয়াংচুক, বললেন, ‘বিশ্বাসভঙ্গ হয়েছে’
Swasthya Bhawan Letter: স্বাস্থ্য ভবনে 'চিঠির পাহাড়', রয়েছে ১০ বছরের পুরোনো চিঠিও, দ্রুত উত্তর দেওয়ার নির্দেশ স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়ের
স্বাস্থ্য ভবনে 'চিঠির পাহাড়', রয়েছে ১০ বছরের পুরোনো চিঠিও, দ্রুত উত্তর দেওয়ার নির্দেশ স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়ের
Brock Lesnar: সামারস্ল্যামে পরাজয়ের পরেই অবসর ঘোষণা করলেন ব্রক লেসনার
সামারস্ল্যামে পরাজয়ের পরেই অবসর ঘোষণা করলেন ব্রক লেসনার
Embed widget