এক্সপ্লোর

লকডাউনে ঝিমিয়ে অর্থনীতি, ভারতকে প্রায় সাড়ে সাত হাজার কোটি টাকা দিচ্ছে বিশ্ব ব্যাঙ্ক

বিশ্ব ব্যাঙ্কের ভারতীয় প্রতিনিধি জুনেইদ আহমেদ জানিয়েছেন, সামাজিক দূরত্বের কারণে ঝিমিয়ে পড়েছে ভারতীয় অর্থনীতি। এই পরিস্থিতিতে গরিবদের বাঁচাতে গরিব কল্যাণ যোজনা প্রকল্পে জোর দিচ্ছে ভারত সরকার। সেই কারণেই এই আর্থিক প্যাকজে দেওয়ার সিদ্ধান্ত।

নয়াদিল্লি: গরিবদের সামাজিক সুরক্ষা নিশ্চিত করতে ভারতের জন্য বড় অঙ্কের আর্থিক প্যাকেজ ঘোষণা বিশ্ব ব্যাঙ্কের। ১০০ কোটি মার্কিন ডলার অর্থাৎ ভারতীয় মুদ্রায় প্রায় সাড়ে ৭ হাজার কোটি টাকার প্যাকেজ ঘোষণা করল বিশ্ব ব্যাঙ্ক। বিশ্ব ব্যাঙ্কের ভারতীয় প্রতিনিধি জুনেইদ আহমেদ জানিয়েছেন, সামাজিক দূরত্বের কারণে ঝিমিয়ে পড়েছে ভারতীয় অর্থনীতি। এই পরিস্থিতিতে গরিবদের বাঁচাতে গরিব কল্যাণ যোজনা প্রকল্পে জোর দিচ্ছে ভারত সরকার। সেই কারণেই এই আর্থিক প্যাকজে দেওয়ার সিদ্ধান্ত। বিশ্ব ব্যাঙ্কের তরফে জানানো হয়েছে, তারা ভারত সরকারের সঙ্গে মূলত তিনটি ক্ষেত্রে একসঙ্গে কাজ করতে চায়। সেগুলি হল স্বাস্থ্য, সামাজিক সুরক্ষা এবং ক্ষুদ্র ও মাঝারি শিল্প। ভারতে বিশ্ব ব্যাঙ্কের ডিরেক্টর জুনেইদ আহমেদ বলেছেন, ”সামাজিক দূরত্ব বজায় রাখতে গিয়ে অর্থনীতির গতি শ্লথ হয়েছে। ভারত সরকার শুরু থেকেই গরিবদের কল্যাণে নজর দিয়েছে। চিকিৎসা ব্যবস্থা এবং অর্থনীতিকে পুনরুজ্জীবিত করার লক্ষ্যে একটা সেতুবন্ধনের কাজ করতে চাইছে সরকার। আগে থেকেই দেশে যে পরিকাঠামো আছে, সেই জন ধন, আধার এবং মোবাইল ব্যবহার করে সরকার পরিযায়ী শ্রমিক এবং অসংগঠিত ক্ষেত্রের শ্রমিকদের উন্নয়নে নজর দিয়েছে।” বিশ্ব ব্যাঙ্ক সূত্রের খবর, কেন্দ্রের সমাজ কল্যাণ মূলক প্রকল্পগুলিতে সাহায্য করতেই এই অনুদান। উল্লেখ্য, প্রথম দফার লকডাউন ঘোষণা হওয়ার পরই প্রধানমন্ত্রী গরিব কল্যাণ যোজনা ঘোষণা করে কেন্দ্রীয় সরকার। যার আওতায় প্রত্যেক গরিব পরিবারকে বিনামুল্যে খাদ্যশস্য, জনধন অ্যাকাউন্টের মাধ্যমে মহিলাদের মাসে ৫০০ টাকা এবং উজ্জ্বলা যোজনার রান্নার গ্যাস বিনামূল্যে দেওয়া হচ্ছে। ১ লক্ষ ৭০ হাজার কোটি টাকার সেই প্রকল্পের কাজে খুশি বিশ্ব ব্যাঙ্ক।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?

ভিডিও

Census 2027: শুরু জাতিভিত্তিক জনগণনা, সেলফ এনুমারেশন করার জন্য, কীভাবে করবেন ওয়েবসাইটে ফিলাপ ?
Bengal STF: হামিমকে শুভেন্দু অধিকারীর মুভমেন্টে নজর রাখার দায়িত্ব! STF-এর হাতে চাঞ্চল্যকর তথ্য
Suvendu Adhikari: “একজনও রাঁধুনি মা-দিদি -বোন কর্মচ্যুত হবেন না” আশ্বাস মুখ্যমন্ত্রীর
Vande Bharat: এবার বন্দে ভারত এক্সপ্রেসে জীবন্ত হার্ট সুরাট থেকে পৌঁছে দেওয়া হল আহমেদাবাদে
Taslima Nasrin: রবীন্দ্রসদনের অনুষ্ঠানে জয় গোস্বামী মঞ্চের দিকে এগোতেই উত্তেজনা! হইচই দর্শকদের একাংশের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
PM Modi: 'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
Google Pay AI Chatbot: এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
Weather Forecast: অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
E-20 Petrol : পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
Embed widget