এক্সপ্লোর

COVID-19 Update: ভ্যাকসিনের দু’টি ডোজ নেওয়া হলে ঘরোয়া উড়ানে আরটি-পিসিআর টেস্টের রিপোর্ট বাধ্যতামূলক নয়, সিদ্ধান্ত শীঘ্রই

Domestic flights: দেশে করোনা সংক্রমণের হার কমছে। সেই কারণেই এই সিদ্ধান্ত নিতে চলেছে কেন্দ্রীয় সরকার।

নয়াদিল্লি: যাঁদের ভ্যাকসিনের দুটি ডোজই নেওয়া হয়ে গিয়েছে, এবার থেকে তাঁদের ক্ষেত্রে হয়তো আর ঘরোয়া উড়ান ধরার আগে আরটি-পিসিআর পরীক্ষার নেগেটিভ রিপোর্ট জমা দেওয়া বাধ্যতামূলক হবে না। এমনই ব্যবস্থা চালু করার পরিকল্পনা করছে কেন্দ্রীয় সরকার। দেশে দৈনিক করোনা সংক্রমণের হার কমছে। সেই কারণে ঘরোয়া উড়ানে যাত্রার ক্ষেত্রে সাধারণ মানুষের আর যাতে কোনও সমস্যা না হয়, সেটা নিশ্চিত করার জন্যই আরটি-পিসিআর পরীক্ষার রিপোর্ট জমা দেওয়ার নিয়মে বদল আনার কথা ভাবছে কেন্দ্রীয় সরকার।

এ বিষয়ে অসামরিক বিমান পরিবহণ মন্ত্রী হরদীপ সিংহ পুরী জানিয়েছেন, কয়েকটি মন্ত্রক ও স্বাস্থ্য বিভাগ সহ বিভিন্ন দফতরের যৌথ দল সিদ্ধান্ত নেবে। আশা করা যায় যাঁদের করোনার ভ্যাকসিনের দু’টি ডোজই নেওয়া হয়ে গিয়েছে, ঘরোয়া উড়ানের ক্ষেত্রে তাঁদের আর আরটি-পিসিআর টেস্টের নেগেটিভ রিপোর্ট জমা দিতে হবে না। 

অসামরিক বিমান পরিবহণ মন্ত্রী আরও জানিয়েছেন, ‘যাত্রীদের স্বার্থেই সিদ্ধান্ত নেওয়া হবে। স্বাস্থ্য বিশেষজ্ঞ এবং কয়েকটি সংস্থার সঙ্গে এ বিষয়ে আলোচনা করা হচ্ছে। এখন ঘরোয়া উড়ানে আরটি-পিসিআর রিপোর্ট বাধ্যতামূলক। স্বাস্থ্য রাজ্যের বিষয়। কোনও রাজ্য সরকার সেখানে বিমান যাত্রীদের ঢুকতে দেওয়ার আগে আরটি-পিসিআর নেগেটিভ রিপোর্ট চাইবে কি না, সেটা সংশ্লিষ্ট রাজ্যের বিষয়।’

অসামরিক বিমান পরিবহণ মন্ত্রী আরও জানিয়েছেন, ‘কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী হর্ষ বর্ধন জি-৭ গোষ্ঠীর সদস্য দেশগুলির প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে জানিয়েছেন, আন্তর্জাতিক উড়ানের যাত্রীদের ক্ষেত্রে ভ্যাকসিন পাসপোর্ট নিয়ে ভারতের আপত্তি রয়েছে। ভারত মনে করে, এই সিদ্ধান্ত বৈষম্যমূলক। কারণ, উন্নয়নশীল দেশগুলির অনেক নাগরিকই এখনও ভ্যাকসিন পাননি। শুধু এই তাঁদের আন্তর্জাতিক ভ্রমণে বাধা দেওয়া উচিত নয়।’ 

স্বাস্থ্যমন্ত্রকের রবিবারের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় আক্রান্ত হয়েছেন ১ লক্ষ ১৪ হাজার ৪৬০ জন। একদিনে মৃত্যুর সংখ্যা ২ হাজার ৬৭৭। দেশে করোনায় মোট আক্রান্তের সংখ্যা ২ কোটি ৮৮ লক্ষ ৯ হাজার ৩৩৯। এখনও পর্যন্ত মৃত্যু হয়েছে ৩ লক্ষ ৪৬ হাজার ৭৫৯ জনের। অ্যাক্টিভ কেসের সংখ্যা কমে ১৪ লক্ষ ৭৭ হাজার ৭৯৯। এরই মধ্যে করোনাকে জয় করে সুস্থ হয়েছেন ২ কোটি ৬৯ লক্ষ ৮৪ হাজার ৭৮১। একদিনে সুস্থ হয়েছেন ১ লক্ষ ৮৯ হাজার ২৩২ জন। এই কারণেই ঘরোয়া উড়ানের ক্ষেত্রে নিয়মে বদল আনার কথা ভাবছে কেন্দ্র।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Malda News: বীরভূমের পর মালদা, প্রাক্তন তৃণমূল নেতার ফ্ল্যাটে টাকার পাহাড়, উদ্ধার আর কী কী ?
বীরভূমের পর মালদা, প্রাক্তন তৃণমূল নেতার ফ্ল্যাটে টাকার পাহাড়, উদ্ধার আর কী কী ?
Bollywood News: মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
Govt Schemes : বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ

ভিডিও

Ghantakhanek Sange Suman (০৩.০৮.২৬) পর্ব ১ | 'কাউকে ছাড়া হবে না', হুঁশিয়ারি শমীকের, কিন্তু গ্রেফতার কোথায়?
BJP Government: করোনা পরক্ষীর কিট জালিয়াতির অভিযোগ। জাতীয় মেডিক্যাল কমিশনে অভিযোগ অভিজিৎ দাসের
Jharkhand News: জেলে নিয়ে যাওয়ার সময় পালানোর চেষ্টা, পুলিশি এনকাউন্টারে মৃত্যু গ্যাংস্টারের
Kalighat TMC: 'কালীঘাট তৃণমূল'-এ আরও ভাঙন? কাকলি-শশী সাক্ষাৎ নিয়ে জল্পনা ওড়ালেন কাকলি
West Bengal Police: রাজ্য পুলিশের দুর্নীতি দমন শাখায় নিযুক্ত করা হল নতুন ৩ IPS অফিসারকে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Malda News: বীরভূমের পর মালদা, প্রাক্তন তৃণমূল নেতার ফ্ল্যাটে টাকার পাহাড়, উদ্ধার আর কী কী ?
বীরভূমের পর মালদা, প্রাক্তন তৃণমূল নেতার ফ্ল্যাটে টাকার পাহাড়, উদ্ধার আর কী কী ?
Bollywood News: মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
Govt Schemes : বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Weekly Astro : চাকরিতে বড় প্রমোশন ! অর্থপ্রাপ্তি হবে ? কপাল খুলছে কাদের, এই দুই রাশির কেমন কাটবে সপ্তাহটি ?
চাকরিতে বড় প্রমোশন ! অর্থপ্রাপ্তি হবে ? কপাল খুলছে কাদের, এই দুই রাশির কেমন কাটবে সপ্তাহটি ?
Cockroach Janta Party: ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
Weather Alert: ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
Karnata News: চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
Embed widget