এক্সপ্লোর

Corona Victim Compensation: করোনায় মৃত্যুতে পরিবারপিছু ৪ লক্ষ টাকা করে দেওয়া সম্ভব নয়, সুপ্রিম কোর্টকে জানাল কেন্দ্র

কেন্দ্র  সুপ্রিম কোর্টকে জানিয়েছে, রাজস্ব আদায় হ্রাস ও করোনা অতিমারীর কারণে স্বাস্থ্যখাতে বরাদ্দ বৃদ্ধির কারণে কেন্দ্র ও রাজ্যগুলির আর্থিক অবস্থা ভালো নয়। তাই করোনায় মৃতদের প্রত্যেকের পরিবারকে চার লক্ষ টাকা করে ক্ষতিপূরণ হিসেবে দেওয়া সম্ভব নয়।

নয়াদিল্লি: করোনায় মৃতদের পরিবারপিছু ৪ লক্ষ টাকা করে আর্থিক সাহায্য দেওয়া সম্ভব নয়। সুপ্রিম কোর্টে জানাল কেন্দ্র। আদালতে কেন্দ্রের তরফে জানানো হয়েছে, আর্থিক সঙ্কটের কারণে কোভিডে মৃতদের পরিবারকে ৪ লক্ষ টাকা করে আর্থিক সাহায্য দেওয়া সম্ভব নয়। সম্প্রতি কোভিডে মৃতদের পরিবারকে ৪ লক্ষ টাকা করে আর্থিক সাহায্য দেওয়ার দাবি জানিয়ে সুপ্রিম কোর্টে জনস্বার্থ মামলা দায়ের হয়।
উল্লেখ্য, গত সোমবার করোনায় মৃত পরিবারগুলিকে চার লক্ষ টাকা করে আর্থিক সাহায্য ও এই মারণ ভাইরাসে নিহতের ডেথ সার্টিফিকেট দেওয়ার ক্ষেত্রে অভিন্ন নীতি সংক্রান্ত বিষয়ে কেন্দ্রের জবাব জানতে চেয়েছিল সুপ্রিম কোর্ট। 
বিচারপতি অশোক ভূষণ ও বিচারপতি এমআর শাহর ভ্যাকেশন বেঞ্চ করোনায় মৃতদের ডেথ সার্টিফিকেট দেওযার ক্ষেত্রে আইসিএমআরের নির্দেশিকা জমা দিতে বলেছিল। আদালত বলেছিল, এ ব্যাপারে অভিন্ন নীতি থাকা দরকার। 
২০০৫-এর বিপর্যয়.মোকাবিলা আইনের সংস্থান অনুযায়ী, করোনায় মৃতদের পরিবারগুলি চার লক্ষ টাকা করে ক্ষতিপূরণ প্রদানের জন্য কেন্দ্র ও রাজ্যগুলিকে নির্দেশ দেওয়ার আর্জি জানিয়ে সুপ্রিম কোর্টে একটি পিটিশন দায়ের হয়েছিল। সেইসঙ্গে ডেথ সার্টিফিকেটের ক্ষেত্রে অভিন্ন নীতির আর্জি জানিয়েও একটি পিটিশন দায়ের হয়েছিল। এই দুটি পৃথক পিটিশনের শুনানিতে কেন্দ্রের কাছে জবাব চেয়েছিল সুপ্রিম কোর্ট। 
কেন্দ্র  সুপ্রিম কোর্টকে জানিয়েছে, রাজস্ব আদায় হ্রাস ও করোনা অতিমারীর কারণে স্বাস্থ্যখাতে বরাদ্দ বৃদ্ধির কারণে কেন্দ্র ও রাজ্যগুলির আর্থিক অবস্থা ভালো নয়। তাই করোনায় মৃতদের প্রত্যেকের পরিবারকে চার লক্ষ টাকা করে ক্ষতিপূরণ হিসেবে দেওয়া সম্ভব নয়। কারণ, এতে বিপর্যয় ত্রানের সমস্ত তহবিলই শেষ হয়ে যাব। ফলে তা কেন্দ্র ও রাজ্যগুলির ভবিষ্যতে করোনার সম্ভাব্য ঢেউ মোকাবিলার প্রস্তুতিতে প্রভাব ফেলতে পারে। 
কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের দায়ের করা হলফনামায় বলা হয়েছে যে, ২০০৫-র বিপর্যয় মোকাবিলা আইনে রাজ্য বিপর্যয় মোকাবিলা তহবিলের মাধ্যমে এই আর্থিক সহায়তা দেওয়া হয়ে থাকে। ২০২১-২২ অর্থবর্ষে এজন্য বরাদ্দ ২২,১৮৪ কোটি টাকা। কাজেই করোনায় মৃতদের পরিবারগুলিকে চার লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দিলে এসডিআরএফের জন্য বরাদ্দ সমস্ত অর্থই শেষ হয়ে যাবে। এবং এমনকি এক্ষেত্রে অর্থের পরিমাণ বাড়তেও পারে। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

PM Modi : মোদির মুকুটে নয়া পালক ! শুভেচ্ছা বার্তা পাঠালেন বিশ্ব নেতারা, কে কী লিখলেন ?
মোদির মুকুটে নয়া পালক ! শুভেচ্ছা বার্তা পাঠালেন বিশ্ব নেতারা, কে কী লিখলেন ?
Yogi Adityanath: ‘তিন তালাক’, অ্যাসিড হামলার শিকার মহিলাদের বাড়ি, স্বাস্থ্যবিমা দেবে উত্তরপ্রদেশ সরকার, বছর ঘুরলেই নির্বাচন
‘তিন তালাক’, অ্যাসিড হামলার শিকার মহিলাদের বাড়ি, স্বাস্থ্যবিমা দেবে উত্তরপ্রদেশ সরকার, বছর ঘুরলেই নির্বাচন
CID Kalighat Camac Street : কালীঘাট এবং ক্যামাক স্ট্রিট, একই দিনে ২ জায়গায় কেন তল্লাশি CID- র? কী খুঁজছে রাজ্য পুলিশের গোয়েন্দা সংস্থা
কালীঘাট এবং ক্যামাক স্ট্রিট, একই দিনে ২ জায়গায় কেন তল্লাশি CID- র? কী খুঁজছে রাজ্য পুলিশের গোয়েন্দা সংস্থা
Underwater Gas Pipeline from Oman: আরব সাগরের নীচে পাইপলাইন, ওমান থেকে গুজরাতে সরাসরি গ্যাস সরবরাহ, তিন দশক আগের ভাবনা কি এবার বাস্তবায়নের পথে?
আরব সাগরের নীচে পাইপলাইন, ওমান থেকে গুজরাতে সরাসরি গ্যাস সরবরাহ, তিন দশক আগের ভাবনা কি এবার বাস্তবায়নের পথে?

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন (০৮.০৬.২৬) পর্ব ২: জাল-সইকাণ্ডে হাজিরা না দিয়ে দিল্লিতে অভিষেক, ফের বাড়িতে গেল CID
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (০৮.০৬.২৬) পর্ব ১: দলেই 'সর্বহারা' হয়ে INDI-জোটের বৈঠকে মমতা, দিল্লিতে বসেই দেখলেন ভাঙন
Swarup Biswas : প্রাক্তন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাসের ভাই স্বরূপ বিশ্বাসের বাসভবনে পুলিশ
Shunun Mukhyamantri | TMC সরকারটা ছিল এই রাজ্যে ক্যানসার, আর ওষুধ সাধারণ মানুষ: মৌসুমী কয়াল
Shunun Mukhyamantri | 'আমরা অধিকার লড়ে নিয়েছি, এবার মানুষের অধিকার ফিরিয়ে দিতে হবে', বললেন পাপিয়া

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
PM Modi : মোদির মুকুটে নয়া পালক ! শুভেচ্ছা বার্তা পাঠালেন বিশ্ব নেতারা, কে কী লিখলেন ?
মোদির মুকুটে নয়া পালক ! শুভেচ্ছা বার্তা পাঠালেন বিশ্ব নেতারা, কে কী লিখলেন ?
Yogi Adityanath: ‘তিন তালাক’, অ্যাসিড হামলার শিকার মহিলাদের বাড়ি, স্বাস্থ্যবিমা দেবে উত্তরপ্রদেশ সরকার, বছর ঘুরলেই নির্বাচন
‘তিন তালাক’, অ্যাসিড হামলার শিকার মহিলাদের বাড়ি, স্বাস্থ্যবিমা দেবে উত্তরপ্রদেশ সরকার, বছর ঘুরলেই নির্বাচন
CID Kalighat Camac Street : কালীঘাট এবং ক্যামাক স্ট্রিট, একই দিনে ২ জায়গায় কেন তল্লাশি CID- র? কী খুঁজছে রাজ্য পুলিশের গোয়েন্দা সংস্থা
কালীঘাট এবং ক্যামাক স্ট্রিট, একই দিনে ২ জায়গায় কেন তল্লাশি CID- র? কী খুঁজছে রাজ্য পুলিশের গোয়েন্দা সংস্থা
Underwater Gas Pipeline from Oman: আরব সাগরের নীচে পাইপলাইন, ওমান থেকে গুজরাতে সরাসরি গ্যাস সরবরাহ, তিন দশক আগের ভাবনা কি এবার বাস্তবায়নের পথে?
আরব সাগরের নীচে পাইপলাইন, ওমান থেকে গুজরাতে সরাসরি গ্যাস সরবরাহ, তিন দশক আগের ভাবনা কি এবার বাস্তবায়নের পথে?
TMC Sabysachi Dutta Arrested: সব্যসাচীকে দেখে ফের ডিম ছুড়লেন বিক্ষোভকারীরা, আদালত থেকে বের করার সময়েও তীব্র জনরোষ
সব্যসাচীকে দেখে ফের ডিম ছুড়লেন বিক্ষোভকারীরা, আদালত থেকে বের করার সময়েও তীব্র জনরোষ
Bengal Cricket: নিয়ম না থাকলেও সদস্যদের স্বার্থের কথা ভেবেই... বললেন স্নেহাশিস, মেদিনীপুরেও পত্রযুদ্ধ
নিয়ম না থাকলেও সদস্যদের স্বার্থের কথা ভেবেই... বললেন স্নেহাশিস, মেদিনীপুরেও পত্রযুদ্ধ
Daily Astrology: বুধেই জ্যাকপট লাগাবে এই রাশিরা? লটারিতে বড় ফাটকা, অফিসে পদোন্নতি যোগ, এই ৬ রাশিতে কাল গোল্ডেন টাইম
বুধেই জ্যাকপট লাগাবে এই রাশিরা? লটারিতে বড় ফাটকা, অফিসে পদোন্নতি যোগ, এই ৬ রাশিতে কাল গোল্ডেন টাইম
Amazon Parcel Scam: স্মার্টফোনের বদলে পার্সেলে সাবান ! অ্যামাজনে নতুন প্রতারণার ফাঁদ, 'পিঙ্ক ডট' দেখছেন তো ?
স্মার্টফোনের বদলে পার্সেলে সাবান ! অ্যামাজনে নতুন প্রতারণার ফাঁদ, 'পিঙ্ক ডট' দেখছেন তো ?
Embed widget