এক্সপ্লোর

করোনাভাইরাস: ইরান থেকে দেশে ফিরলেন ৫৮ ভারতীয়, ১৪ দিন রাখা হবে হিন্ডন বায়ুসেনা ঘাঁটিতে

সোমবার রাতে হিন্দন সামরিক ঘাঁটি থেকে তেহরানের উদ্দেশে রওনা দেয় বায়ুসেনার দৈত্যকায় বিমান সি-১৭ গ্লোবমাস্টার

নয়াদিল্লি: ইরান থেকে দেশে ফিরল ইরানে আটকে পড়া ভারতীয়দের প্রথম ব্যাচ। প্রথম ব্যাচে ৫৮ জন ছিলেন। এঁদের সকলকে আগামী ১৪ দিন গাজিয়াবাদের হিন্ডন বায়ুসেনা ঘাঁটিতে আইসোলেশনে রাখা হবে। সেখানে তাঁদের ওপর পর্যবেক্ষণ করা হবে।

সোমবার রাতে হিন্ডন সামরিক ঘাঁটি থেকে তেহরানের উদ্দেশে রওনা দেয় বায়ুসেনার দৈত্যকায় বিমান সি-১৭ গ্লোবমাস্টার। সঙ্গে পাঠানো হয় বায়ুসেনার মেডিক্যাল টিম ও সাপোর্ট স্টাফদের।

মঙ্গলবার সকালে, তেহরান থেকে ৫৮ জন ভারতীয়কে নিয়ে ফিরল বিমানটি। ওই দলে রয়েছেন ২৫ জন পুরুষ, ৩১ জন মহিলা ও ২ জন শিশু। বিমানে মোট ৫২৯টি রক্ত-নমুনা আনা হয়েছে পরীক্ষার জন্য।

এই নাগরিকদের সঙ্গেই আইসোলেশনে রাখা হবে ১৭ জন বায়ুসেনা কর্মীকে, যাঁরা ইরানে গিয়েছিলেন এঁদের ফিরিয়ে আনতে। বায়ুসেনা কর্মীদের আগামী ১ মাস আইসোলেশনে রাখা হবে।

বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর এদিন ট্যুইটে ভারতে ইরানের দূতাবাসের সহযোগিতার প্রশংসা করেন। ভারতীয় বায়ুসেনাকেও ধন্যবাদ জানান তিনি। পাশাপাশি, আশ্বস্ত করেন, বাকি ভারতীয়দেরও সেখান থেকে শীঘ্রই ফিরিয়ে আনা হবে।

সোমবারই, ইরানে আটকে পড়া ভারতীয়দের পরিবারের সঙ্গে দেখা করেন বিদেশমন্ত্রী। আশ্বাস দেন, আটকে পড়াদের দেশে ফিরিয়ে আনতে সবরকম ব্যবস্থা করা হচ্ছে।

ইরানের কুয়োম শহরেই আটকে পড়েছিলেন ৪০ জন ভারতীয়।  এর জন্য, সেখানে ভারতীয়দের স্ক্রিনিং প্রক্রিয়া চালু করতে চিকিৎসকদের টিম পাঠিয়ে বিশেষ ক্লিনিক শুরু করে ভারত।

এর আগে, চিনের উহান -- যা করোনাভাইরাসের উৎসস্থল বলে প্রমাণিত-- থেকে ৭৬ ভারতীয় ও ৩৬ বিদেশিকে বের করে নিয়ে আসে ভারতীয় বায়ুসেনার বিমান।

করোনাভাইরাস: ইরান থেকে দেশে ফিরলেন ৫৮ ভারতীয়, ১৪ দিন রাখা হবে হিন্ডন বায়ুসেনা ঘাঁটিতে

করোনাভাইরাসের প্রকোপ তীব্র আকার ধারণ করেছে ইরানে। এখনও পর্যন্ত ৭,১৬১ জন এই ভাইরাসে আক্রান্ত হয়েছেন। মারা গিয়েছেন ২৩৭ জন। যা চিনের বাইরে দ্বিতীয় সর্বোচ্চ (ইতালির পর)।

সেরা শিরোনাম

Science News: মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
Kolkata: দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
Cockroach Janta Party: মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
Dhruv Rathee Citizenship: ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার

ভিডিও

Suvendu Adhikari: শেখ সুফিয়ানের জাহাজবাড়ির প্রসঙ্গ টেনে বিজেপি কর্মীদের সতর্কবার্তা মুখ্যমন্ত্রীর
ED Raid: আর্থিক প্রতারণার মামলায় ফের অভিযানে ED
Supreme Court: 'দিল্লি মেট্রো, রেল পরিষেবা স্বাভাবিক রাখতে হবে', অন্তর্বর্তী নির্দেশ সুপ্রিম কোর্টের
Sukanta Majumdar:
CJP News: প্রায় ২০ ঘণ্টা পর থানা থেকে ছাড়া পেলেন ককরোচের ৩ প্রধান | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Science News: মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
Kolkata: দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
Cockroach Janta Party: মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
Dhruv Rathee Citizenship: ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
AFG vs BAN: ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
Delhi CJP Protest : দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
Durga Puja 2026: 'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
10 Lakh Fund : ২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
Embed widget