এক্সপ্লোর

Coronavirus Transmission: পশুজন্তুদের থেকে ছড়ায় না করোনা সংক্রমণ, জানাল সরকার

পশুজন্তুদের থেকে নয়, মানুষ থেকে মানুষেই ছড়ায় করোনাভাইরাস। সরকারের পক্ষ থেকে বুধবার এ কথা জানানো হয়েছে। সেইসঙ্গে বলা হয়েছে, প্রথম ঢেউয়ের সময় জনগোষ্ঠীতে প্রতিরোধ  ক্ষমতা গড়ে ওঠার স্বল্পতা ও সতর্কতামূলক বিধিতে শিথিলতার সংমিশ্রণই দ্বিতীয় ঢেউয়ের কারণ। করোনা মোকাবিলার কাজে যুক্ত পদস্থ আধিকারিকরা এক সাংবাদিক বৈঠকে এ কথা জানিয়েছেন।

 

নয়াদিল্লি: পশুজন্তুদের থেকে নয়, মানুষ থেকে মানুষেই ছড়ায় করোনাভাইরাস। সরকারের পক্ষ থেকে বুধবার এ কথা জানানো হয়েছে। সেইসঙ্গে বলা হয়েছে, প্রথম ঢেউয়ের সময় জনগোষ্ঠীতে প্রতিরোধ  ক্ষমতা গড়ে ওঠার স্বল্পতা ও সতর্কতামূলক বিধিতে শিথিলতার সংমিশ্রণই দ্বিতীয় ঢেউয়ের কারণ। করোনা মোকাবিলার কাজে যুক্ত পদস্থ আধিকারিকরা এক সাংবাদিক বৈঠকে এ কথা জানিয়েছেন।

এক প্রশ্নের উত্তরে নীতি আয়োগের সদস্য ভিকে পল জানিয়েছেন, টিকা নেওয়ার পর সবার মধ্যেই যে শরীরে ব্যথা বা জ্বরের মতো পার্শ্বপ্রতিক্রিয়া দেখা যাবে, তা কিন্তু নয়। এ সব লক্ষ্মণ না থাকলে বুঝতে হবে যে শরীর স্বাভাবিক রয়েছে এবং কাজকর্ম করা যাবে।

পল বলেছেন, ভাইরাসের পরিবর্তন ঘটছে এবং এর মোকাবিলার পদ্ধতি একই রয়েছে। তিনি বলেছেন, মাস্ক পরা, দূরত্ব বজার রাখা, অযথা ভিড় না করা, বাড়িতে থাকার মতো কোভিড-বিধিগুলি মেনে চলার প্রয়োজন রয়েছে।

পল আরও বলেছেন, এই অতিমারীর বিরুদ্ধে লড়াইটা দীর্ঘ সময়ের ব্যাপার। বাড়িতে থেকে যাঁরা করোনার বিরুদ্ধে লড়াই করছেন, তাঁদের সাহায্য এগিয়ে আসার জন্য তিনি স্বাস্থ্যকর্মীদের এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন।  তিনি বলেছেন, চিকিৎসক মহলের কাছে আমাদের আর্জি যে, করোনা আক্রান্ত মানুষ ও পরিবার, যাঁরা বাড়িতেই রয়েছেন, তাঁদের টেলিফোনে পরামর্শ দেওয়ার বন্দোবস্ত করুন। এ ব্যাপারে চিকিৎসকদের সংগঠন একটি কল সেন্টার গড়ে তুলতে পারেন, যাতে মানুষ জানতে পারেন যে, কাকে ফোন করলে কাজ হবে। এই ব্যবস্থাকে জনপ্রিয় করে তুলতে হবে। এক্ষেত্রে কোনও স্পেশ্যালিস্টের প্রয়োজন নেই। সাধারণ ফিজিশিয়ানই লোকজনকে পরামর্শ দিতে পারবেন। এটাই এই সময় প্রয়োজন।

পল আরও বলেছেন, করোনার সংক্রমণের শৃঙ্খল ভেঙে দেওয়ার দায়িত্ব সরকারের সঙ্গে সাধারণ মানুষেরও।

তিনি বলেছেন, এক্ষেত্রে কোভিড বিধি মেনে চলার বিষয়টি পুরোপুরি আমাদের হাতেই রয়েছে। এই সতর্কতা বাড়াতে হবে। একের থেকে অন্যের মধ্যে যাতে সংক্রমণ ছড়িয়ে না পড়ে, তার দায়িত্ব আমাদের।

উল্লেখ্য, হায়দরাবাদের নেহরু জুলজিক্যাল পার্কে আটটি হাতির শরীরে করোনা সংক্রমণ ধরা পড়েছে। এরই পরিপ্রেক্ষিতে সরকারের পক্ষ থেকে জানানো হল যে, পশুজন্তুদের থেকে করোনা ছড়ায় না।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Petrol Diesel Price : আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
হরমুজ নিয়ে আশার খবর, সরাসরি প্রভাব তেলের দামে ? আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
Cargo Ship Attacked : ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ
ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ
Annapurna Yojana: জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
Liluah Shootout: মদের আসরে গুলি, লিলুয়ায় গুলিবিদ্ধ যুবক
মদের আসরে গুলি, লিলুয়ায় গুলিবিদ্ধ যুবক

ভিডিও

Abhishek Banerjee: চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিদেশযাত্রায় 'না' হাইকোর্টের | ABP Ananda LIVE
Jamuria News: বালি বোঝাই গাড়ি থেকে তোলাবাজি বিজেপি নেতার ! | ABP Ananda LIVE
CM Suvendu Adhikari | কলকাতার একের পর এক থানা পরিদর্শনে মুখ্যমন্ত্রী | ABP Ananda LIVE
Durgapur Money Seized: দুর্গাপুরে পরিত্যক্ত ইটভাটাতেও টাকার স্তূপ, উদ্ধার ৪৮ লক্ষ নগদ
STF | Tulu Mondal: বীরভূমের স্টোন কিং টুলু মণ্ডলের শ্বশুরবাড়িতে রাজ্য পুলিশের STF

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Petrol Diesel Price : আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
হরমুজ নিয়ে আশার খবর, সরাসরি প্রভাব তেলের দামে ? আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
Cargo Ship Attacked : ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ
ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ
Annapurna Yojana: জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
Liluah Shootout: মদের আসরে গুলি, লিলুয়ায় গুলিবিদ্ধ যুবক
মদের আসরে গুলি, লিলুয়ায় গুলিবিদ্ধ যুবক
Assam Flood: অসমে ভয়াবহ বন্যা, মৃতের সংখ্যা বহু, হাঁটুজলে নেমে বন্যাবিধ্বস্তদের দেখতে গেলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা
অসমে ভয়াবহ বন্যা, মৃতের সংখ্যা বহু, হাঁটুজলে নেমে বন্যাবিধ্বস্তদের দেখতে গেলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা
Shashi Panja : 'কালীঘাট তৃণমূল', NCPI নাকি 'ঋতব্রত তৃণমূল'-এ? কোন শিবিরে শ্যামপুকুরের শশী পাঁজা?
'কালীঘাট তৃণমূল', NCPI নাকি 'ঋতব্রত তৃণমূল'-এ? কোন শিবিরে শ্যামপুকুরের শশী পাঁজা?
Kolkata Blood Bank Scam: রক্ত নিয়ে বেআইনি কারবার, কোটি কোটি টাকার প্লাজমা পাচার ভিনরাজ্যে, বন্ধ হল কলকাতার নামি ব্লাড ব্যাঙ্ক
রক্ত নিয়ে বেআইনি কারবার, কোটি কোটি টাকার প্লাজমা পাচার ভিনরাজ্যে, বন্ধ হল কলকাতার নামি ব্লাড ব্যাঙ্ক
Weather Update: ভোর থেকে কলকাতায় শুরু বৃষ্টি, চলতি সপ্তাহে আরও বাড়বে বর্ষণ, আবহাওয়া নিয়ে বড় আপডেট হাওয়া অফিসের
ভোর থেকে কলকাতায় শুরু বৃষ্টি, চলতি সপ্তাহে আরও বাড়বে বর্ষণ, আবহাওয়া নিয়ে বড় আপডেট হাওয়া অফিসের
Embed widget