এক্সপ্লোর

Live Updates: করোনাভাইরাস: ৩১ মার্চ পর্যন্ত গোটা রাজ্যেই লকডাউন, ঘোষণা মুখ্যমন্ত্রীর

Coronavirus: Mamata increase lockdown period in Bengal to 31 March Live Updates: করোনাভাইরাস: ৩১ মার্চ পর্যন্ত গোটা রাজ্যেই লকডাউন, ঘোষণা মুখ্যমন্ত্রীর

Background

কলকাতা: লকডাউনের মেয়াদ বৃদ্ধি করল পশ্চিমবঙ্গ সরকার। মঙ্গলবার, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেন, পরিস্থিতি বিচার করে কলডাউনের মেয়াদ ৩১ তারিখ পর্যন্ত করা হল। কার্যকর হচ্ছে আজ বিকেল থেকেই। এদিন মমতা বলেন, পরিস্থিতির অস্বাভাবিকতাকে লক্ষ্য করে আজ বিকেল ৫ টা থেকে সর্বত্র রাজ্যের সর্বত্র লকডাউন। ৩১ মার্চ পর্যন্ত। কেস স্টাডি করে দেখলাম, এক লক্ষ মানুষকে আক্রান্ত করতে ৬৭ দিন টাইম নেয়। পরের একলক্ষ মানুষকে আক্রান্ত করতে ৪ দিন সময় নেয়।

 

মুখ্যমন্ত্রী জানান, সবার ভালর কথা মাথায় রেখেই এই লকডাউনের মেয়াদ বৃদ্ধির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তিনি বলেন, যাতে সকলে ভাল থাকে, একটু কষ্ট করতে হবে। দুর্ভোগে সামিল হয়েই কাজ করতে হবে। ফ্রি রেশন বলে দিয়েছি আগামী ছ মাস। যারা অসংগঠিত ক্ষেত্রে আছে দিন আনি দিন খায়, তাদের জন্য নতুন স্কিম- প্রচেষ্টা। ১৫-৩০ এপ্রিল পর্যন্ত দেওয়া হবে। ১ হাজার টাকা করে সরকার দেবে।

 

জনগণের উদ্দেশ্যে মুখ্য়মন্ত্রীর বার্তা, এমন কোনও কিছু করবেন না, যাতে করোনা ছড়ায়। বলেন, বাজারে অনেকে যাচ্ছেন একসঙ্গে। বাজার, ওষুধের দোকান খুলে রাখা হয়েছে। গাদাগাদি করে জিনিস কিনছেন অনেকেই। এতে করোনা ছড়াবে। যারা বাজারে যাচ্ছেন তাদের কাছে অনুরোধ, একটু দুরে দুরে দাঁড়ান। যাতে আপনার স্পর্শ, নিশ্বাস-- আরেকজনকে স্পর্শ না করে। ব্যাঙ্কের লাইনে যারা দাঁড়াবেন তাদের জন্যও এক কথা বলছি।

 

সংবাদমাধ্যমের জন্য বলব রাস্তায় কাগজ ফেলে বিক্রি করবেন না। গাড়িতে করে কাগজ নিয়ে দাঁড়াবেন। হকারদের ৫ জন করে লাইন দিয়ে দাঁড় করিয়ে দেবে। রাস্তার ঢেলে বিক্রি করা যাবে না। নিউজ পেপারও পড়তে হবে। প্রধানমন্ত্রীকে চিঠি লিখেছি। সর্বদলীয় বৈঠকের চিঠি পাঠিয়েছি। বলেছি FRBM ৩-এর বদলে ৫ শতাংশ করতে। আমাদের কাছে টাকা কম। পরিকাঠামো বাড়াতে হচ্ছে। একটা ফান্ড তৈরি করেছি। সাধারণ মানুষ সেখানে টাকা দিতে পারেন। জিনিসপত্রও দিতে পারেন। অনেকেই বলেছেন সাহায্য করতে চাই।

 

ভিড় করে রাস্তায় ক্রিকেট খেলবেন না। কী ভয়ঙ্কর রোগ আপনারা এখনও বুঝতে পারছেন না। স্বামীর প্রথমে হল, তারপর স্ত্রীর হল, পরিচারিকার হল। গ্রামেও যারা ভিনরাজ্য থেকে ফিরেছেন তাদের বলব ঘরে থাকুন। খাওয়া দাওয়া করুন। শান্তিতে থাকুন। পরিবারের সঙ্গেও চেষ্টা করবেন নিশ্বাসে নিশ্বাস না মেলাবার। বন্যা হলে ফ্লাড সেন্টারে পাঠাই। সেখানে একসঙ্গে থাকতে পারে। একটা চিকিত্‍সক আক্রান্ত হলে সিস্টেম ভেঙে পড়বে।

18:11 PM (IST)  •  24 Mar 2020

শনিবার থেকে চালু হচ্ছে কলকাতা মেডিক্যাল কলেজের আইসোলেশন ওয়ার্ড। করোনা চিকিৎসায় শনিবার থেকে রোগী ভর্তি শুরু হবে। বুধবার থেকে চালু হবে ভেন্টিলেটর ও ক্রিটিক্যাল কেয়ার ইউনিট। ধাপে ধাপে চালু হবে ৩ হাজার বেড। বর্তমানে ভর্তি থাকা সব রোগীকে তার আগেই ছুটি দিয়ে দেওয়া হবে। বন্ধ করে দেওয়া হবে হাসপাতালের জরুরি বিভাগও।
18:09 PM (IST)  •  24 Mar 2020

আরজি কর, কলকাতা মেডিক্যাল কলেজ, এনআরএস হাসপাতাল, এসএসকেএম, রাজারহাট কোয়ারেন্টিন সেন্টার, বেলেঘাটা আইডি-তে আচমকা পরিদর্শন মুখ্যমন্ত্রীর
Load More
New Update
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?

ভিডিও

Sougata Roy: বিজেপি ভাল লোকেদের টার্গেট করে অপমান করেছে, মারধর করছে : সৌগত রায় | ABP Ananda Live
Asish Banerjee Death | আশিস বন্দ্যোপাধ্যায়ের কার্যালয়ে পৌঁছল ফরেন্সিক টিম
Tarapith Hotel Fire : কৌশিকী অমাবস্য়ার আগে তারাপীঠ নিয়ে বিশেষভাবে সতর্ক রাজ্য সরকার
Asish Banerjee Death | আশিস বন্দ্যোপাধ্যায় অস্বাভাবিক মৃত্যুতে তদন্তের দাবি Ritabrata Banerjee-এর
Tarapith Hotel Fire : তারাপীঠের হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনায় বাংলায় পোস্ট PM Narendra Modi-এর

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget