এক্সপ্লোর

আপনারা আসল তপস্বীর মতো রোগীদের সেবা করে চলেছেন, পুণের নার্সকে ফোন করে বললেন প্রধানমন্ত্রী

তাঁদের কাজকে স্বীকৃতি দেওয়ায় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে ওই নার্স বলেন, ‘আমি শুধু নিজের কাজ করে যাচ্ছি। আপনিও দেশের জন্য কাজ করে চলেছেন। আপনার কাছে আমাদের কৃতজ্ঞ থাকা উচিত।’

নয়াদিল্লি: পুণের একটি হাসপাতালের এক নার্সকে ফোন করে তাঁর সঙ্গে কথা বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি ছায়া জগতপ নামে ওই নার্সকে বলেন, ‘আপনার মতো লক্ষ লক্ষ নার্স, প্যারামেডিক্যাল কর্মী, চিকিৎসক এখন আসল তপস্বীর মতো দেশের বিভিন্ন হাসপাতালে রোগীদের সেবা করে চলেছেন। আমি আপনাকে অভিনন্দন জানাতে চাই। আপনার অভিজ্ঞতার কথা শুনে আমি খুশি হয়েছি।’ একটি সংবাদসংস্থা সূত্রে খবর, ওই নার্সের সঙ্গে প্রধানমন্ত্রীর কথোপকথনের অডিও রেকর্ড সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। প্রধানমন্ত্রী মরাঠি ভাষায় কথা শুরু করেন। তিনি ওই নার্সের স্বাস্থ্যের বিষয়ে খোঁজখবর নেন। তিনি ব্যক্তিগত জীবন ও কাজের মধ্যে কীভাবে ভারসাম্য বজায় রাখছেন, সেটাও জিজ্ঞাসা করেন প্রধানমন্ত্রী। জবাবে ছায়া বলেন, ‘হ্যাঁ, আমি পরিবারের লোকজনকে নিয়ে উদ্বিগ্ন। তবে কাজকর্ম চালিয়ে যেতেই হবে। এই পরিস্থিতিতে রোগীদের সেবা করতেই হবে। আমি সব কাজ করার চেষ্টা চালিয়ে যাচ্ছি।’ ওই নার্স প্রধানমন্ত্রীকে আরও বলেন, ‘আমরা রোগীদের সঙ্গে কথা বলার চেষ্টা করছি। আমরা তাঁদের বলছি, ভয় পাবেন না। তাঁদের আশ্বাস দিচ্ছি, কিছুই হবে না। তাঁদের রিপোর্টে করোনা ভাইরাসের প্রমাণ পাওয়া যাবে না। আমাদের হাসপাতালের অন্যান্য কর্মীরাও রোগীদের রোগীদের শান্ত করার চেষ্টা করছেন। আমাদের এই রোগকে দূর করে দেশকে জেতাতে হবে। এটাই সব হাসপাতাল ও কর্মীদের একমাত্র লক্ষ্য হওয়া উচিত।’ তাঁদের কাজকে স্বীকৃতি দেওয়ায় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে ওই নার্স বলেন, ‘আমি শুধু নিজের কাজ করে যাচ্ছি। আপনিও দেশের জন্য কাজ করে চলেছেন। আপনার কাছে আমাদের কৃতজ্ঞ থাকা উচিত।’

সেরা শিরোনাম

Free Aadhaar Card Update : এবার বিনামূল্যে শিশুর আধার কার্ড আপডেট, এই দিন পর্যন্ত পাবেন সুযোগ
এবার বিনামূল্যে শিশুর আধার কার্ড আপডেট, এই দিন পর্যন্ত পাবেন সুযোগ
E20 Petrol: 'মাইলেজ কমছে', স্বীকার করেছে কেন্দ্র, ই২০-তে তবে কি নষ্ট হচ্ছে গাড়ির ইঞ্জিন? 
'মাইলেজ কমছে', স্বীকার করেছে কেন্দ্র, ই২০-তে তবে কি নষ্ট হচ্ছে গাড়ির ইঞ্জিন? 
Bollywood Actor Arrested in Drug Case: মাদক মামলায় গ্রেফতার অভিনেতা, শাহিদ কপূরের সঙ্গে অভিনয় করেছেন, বলিউড থেকে আরও নাম উঠে আসবে কি?
মাদক মামলায় গ্রেফতার অভিনেতা, শাহিদ কপূরের সঙ্গে অভিনয় করেছেন, বলিউড থেকে আরও নাম উঠে আসবে কি?
Rajnath Singh: এবার দানবীয় যুদ্ধজাহাজ তৈরি করতে পারবে গার্ডেন রিচ, মাঝারি আকারের জাহাজ তৈরি হবে হাওড়াতেও, ঘোষণা প্রতিরক্ষামন্ত্রীর
এবার দানবীয় যুদ্ধজাহাজ তৈরি করতে পারবে গার্ডেন রিচ, মাঝারি আকারের জাহাজ তৈরি হবে হাওড়াতেও, ঘোষণা প্রতিরক্ষামন্ত্রীর

ভিডিও

Anandapur BJP Clash | আনন্দপুরে বিজেপি বনাম বিজেপি! গোষ্ঠীকোন্দলের জেরে রাতবিরেতে উত্তেজনা
CM Suvendu Adhikari | Jadavpur-কাণ্ডে বিস্ফোরক মুখ্যমন্ত্রী! বললেন,
Chaos in Jadavpur University |
Chaos in Jadavpur University | যাদবপুরের তদন্ত কমিটির দায়িত্বভার নিয়ে আপত্তি RSS-এর অধ্যাপক সংগঠনের
Chaos in Jadavpur University | তদন্ত থেকে রেজিস্ট্রারের পদত্যাগ! যাদবপুরে তাণ্ডবের ঘটনায় একগুচ্ছ দাবি ABVP-এ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Free Aadhaar Card Update : এবার বিনামূল্যে শিশুর আধার কার্ড আপডেট, এই দিন পর্যন্ত পাবেন সুযোগ
এবার বিনামূল্যে শিশুর আধার কার্ড আপডেট, এই দিন পর্যন্ত পাবেন সুযোগ
E20 Petrol: 'মাইলেজ কমছে', স্বীকার করেছে কেন্দ্র, ই২০-তে তবে কি নষ্ট হচ্ছে গাড়ির ইঞ্জিন? 
'মাইলেজ কমছে', স্বীকার করেছে কেন্দ্র, ই২০-তে তবে কি নষ্ট হচ্ছে গাড়ির ইঞ্জিন? 
Bollywood Actor Arrested in Drug Case: মাদক মামলায় গ্রেফতার অভিনেতা, শাহিদ কপূরের সঙ্গে অভিনয় করেছেন, বলিউড থেকে আরও নাম উঠে আসবে কি?
মাদক মামলায় গ্রেফতার অভিনেতা, শাহিদ কপূরের সঙ্গে অভিনয় করেছেন, বলিউড থেকে আরও নাম উঠে আসবে কি?
Rajnath Singh: এবার দানবীয় যুদ্ধজাহাজ তৈরি করতে পারবে গার্ডেন রিচ, মাঝারি আকারের জাহাজ তৈরি হবে হাওড়াতেও, ঘোষণা প্রতিরক্ষামন্ত্রীর
এবার দানবীয় যুদ্ধজাহাজ তৈরি করতে পারবে গার্ডেন রিচ, মাঝারি আকারের জাহাজ তৈরি হবে হাওড়াতেও, ঘোষণা প্রতিরক্ষামন্ত্রীর
Free Gold Ring : সরকারি হাসপাতালে শিশু জন্মালেই সোনার আংটি, এই সরকার আনছে দুর্দান্ত স্কিম
সরকারি হাসপাতালে শিশু জন্মালেই সোনার আংটি, এই সরকার আনছে দুর্দান্ত স্কিম
Mice Experiment: পুরুষ ইঁদুর থেকে প্রজননে সক্ষম স্ত্রী ইঁদুরের ক্লোন তৈরি করলেন বিজ্ঞানীরা, বদলে যাবে জীবজগতের সমীকরণ?
পুরুষ ইঁদুর থেকে প্রজননে সক্ষম স্ত্রী ইঁদুরের ক্লোন তৈরি করলেন বিজ্ঞানীরা, বদলে যাবে জীবজগতের সমীকরণ?
Sitalkuchi News: ভরদুপুরে বাইক বাহিনীর তাণ্ডব শীতলকুচিতে, অভিযোগের তির শাসকদলের দিকে
ভরদুপুরে বাইক বাহিনীর তাণ্ডব শীতলকুচিতে, অভিযোগের তির শাসকদলের দিকে
Govinda-Sunita: ভুয়ো তথ্য ছড়ালেই ১০০ কোটির মামলা! সতর্ক করে আর কী জানাল গোবিন্দের টিম?
ভুয়ো তথ্য ছড়ালেই ১০০ কোটির মামলা! সতর্ক করে আর কী জানাল গোবিন্দের টিম?
Embed widget