এক্সপ্লোর

কোভিড-১৯ সংক্রমণের নতুন এই উপসর্গগুলি মিলেছে, দাবি গবেষণায়

ভ্যাক্সিনের দেখা না মিললেও, যত দিন যাচ্ছে, করোনাভাইরাসের নতুন নতুন উপসর্গ সামনে আসছে

লন্ডন: ভ্যাক্সিনের দেখা না মিললেও, যত দিন যাচ্ছে, করোনাভাইরাসের নতুন নতুন উপসর্গ সামনে আসছে। জ্বর, শ্বাসকষ্ট ও গলা ব্যথার মতো মূল উপসর্গ ছাড়াও চিকিৎসকরা জানতে পেরেছেন, আরও অনেক অস্বস্তিকর আনুষঙ্গিক উপসর্গ এক কোগীর মধ্যে দেখা দিতে পারে। নতুন গবেষণা বলছে, নতুন দুটি উপসর্গ থাকলে এক জন ব্যক্তি করোনায় আক্রান্ত হতে পারেন।

চিনের উহানে হুয়াজং বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে সম্প্রতি এই নিয়ে একটি গবেষণাপত্র প্রকাশ করা হয়। সেখানে বলা হয়েছে, মাথা ব্যথা ও মাথা ঘোরা-- অনেকক্ষেত্রে এই মারণ ভাইরাসের উপসর্গ। ২১৪ জন কোভিড পজিটিভ রোগীকে পরীক্ষা করে তথ্য সংগ্রহ করে এই গবেষণা চালানো হয়েছে। সেখানে ওই রোগীদের তাঁদের উপসর্গ সম্পর্কে প্রশ্ন করা হয়।

গবেষণায় জানা গিয়েছে, ৩৬ শতাংশ রোগী জানিয়েছেন, তাঁদের মধ্যে মাথা ব্যথা, পেশি ফোলা, মাথা ঘোরা ও স্নায়ু যন্ত্রণার মতো কিছু স্নায়বিক উপসর্গ ছিল। কিছু রোগীর তো প্রাথমিক উপসর্গের একটিও--যেমন জ্বর, কাশি, গলা ব্যথা ও শ্বাসকষ্ট কোনও একটি উপসর্গও ছিল না। তাঁরা কেবল স্নায়বিক সমস্যা নিয়ে হাসপাতালে এসেছিলেন। পরীক্ষায় কোভিড পজিটিভ ধরা পড়ে। আবার অনেকের মধ্যে প্রাথমিক ও আনুষঙ্গিক উপসর্গ -- দুই-ই ছিল।

এর পাশাপাশি, বহু কোভিড পজিটিভ রোগীর মধ্যে কিছু অস্বাভাবিক উপসর্গও দেখা গিয়েছে। যেমন- পা ফুলে যাওয়া, কুঁচকিতে ব্যথা ও ত্বকে অস্বস্তি। আবার কয়েকজন মানসিক ক্লান্তি ও সাময়িক চিন্তাশক্তি লোপ পাওয়ার মতো উপসর্গের কথাও জানিয়েছেন।

গবেষকদের মতে, ফলে এখন প্রাথমিক উপসর্গের পাশাপাশি আনুষাঙ্গিক উপসর্গের দিকেও নজর দিতে হবে চিকিৎসকদের। এক্ষেত্রে, যদি কেউ বুঝতে পারেন, তাঁর মধ্যে এই উপসর্গগুলির একটি রয়েছে, সর্বপ্রথম কর্তব্য় হবে, নিজেকে অন্তত সাতদিনের জন্য একাকিত্বে কাটানো।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Weather Update: আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
India vs Sri Lanka: শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান

ভিডিও

SC On SIR: SIR ট্রাইবুনালে কত আবেদনের নিষ্পত্তি? কমিশনকে রিপোর্ট পেশের নির্দেশ
SSC Recruitment: নিয়োগ জটিলতার মধ্যেই SSC-তে ৪ নতুন সদস্য
PSC Job: রাজ্য সরকারের প্রায় ১৮ হাজার শূন্য পদে দ্রুত নিয়োগ, জানাল PSC
Bangladesh News: তারেকের সঙ্গে বৈঠকে বাংলাদেশে ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী
Uluberia Municipality: উলুবেড়িয়া পুরসভায় ভাঙন, পদত্যাগ চেয়ারম্যানের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Weather Update: আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
India vs Sri Lanka: শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
Ravindra Jadeja: গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
WBSSC: স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
Mumbai Landslide : ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
Kaustuv Bagchi: সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
Embed widget