এক্সপ্লোর

UP on Covid19: কাল থেকে লখনউয়ের রাস্তায় করোনা পরীক্ষার জন্য থাকছে ১১টি গাড়ি

Mobile Vans For Covid Testing: উত্তরপ্রদেশ সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, সাতটি বেসরকারি ল্যাবরেটরির সঙ্গে যৌথ উদ্যোগে এভাবে করোনা পরীক্ষার ব্যবস্থা করা হচ্ছে।

লখনউ: করোনা পরীক্ষায় গতি আনতে এবং মানুষের কাছে সহজে পরিষেবা পৌঁছে দিতে কাল থেকে উত্তরপ্রদেশের রাজধানী লখনউয়ের রাস্তায় নামছে ১১টি করোনা পরীক্ষার গাড়ি। শহরের বিভিন্ন জায়গায় ঘুরবে এই গাড়িগুলি।

উত্তরপ্রদেশ সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, সাতটি বেসরকারি ল্যাবরেটরির সঙ্গে যৌথ উদ্যোগে এভাবে করোনা পরীক্ষার ব্যবস্থা করা হচ্ছে। জেলা প্রশাসনের পক্ষ থেকে চারটি সরকারি গাড়ি দেওয়া হচ্ছে। বেসরকারি ল্যাবগুলি বাকি সাতটি গাড়ি দিচ্ছে। কোনও বাড়ির বাসিন্দা করোনা আক্রান্ত বলে সন্দেহ দেখা দিলে সংশ্লিষ্ট বাড়িতে এই গাড়ি নিয়ে গিয়ে নমুনা সংগ্রহ করা হবে।  

এ বিষয়ে জেলাশাসক অভিষেক প্রকাশ জানিয়েছেন, ‘উপসর্গযুক্ত ব্যক্তিদের নমুনা সংগ্রহ করার সময় তাঁদের ফোন নম্বর ও ঠিকানা সংগ্রহ করবেন গাড়িতে থাকা কর্মীরা। করোনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ আসুক বা নেগেটিভ, সেদিনই পোর্টালে তা আপলোড করে দেওয়া হবে।’

জেলাশাসক আরও জানিয়েছেন, কোনও বেসরকারি ল্যাবের বিরুদ্ধে যদি করোনা পরীক্ষার জন্য অতিরিক্ত টাকা নেওয়ার অভিযোগ প্রমাণিত হয়, তাহলে অতিমারী আইনে ব্যবস্থা নেওয়া হবে।

দেশে করোনার দ্বিতীয় ঢেউয়ের ধাক্কায় ভয়ঙ্কর পরিস্থিতি। দৈনিক মৃত্যু কমলেও ফের বাড়ল দৈনিক আক্রান্তের সংখ্যা। স্বাস্থ্যমন্ত্রকের বৃহস্পতিবারের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে মৃত্যু হয়েছে ৩ হাজার ৮৭৪ জনের। এখনও পর্যন্ত দেশে করোনায় মোট মৃত্যুর সংখ্যা ২ লক্ষ ৮৭ হাজার ১২২। গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছেন ২ লক্ষ ৭৬ হাজার ৭০ জন। দেশে মোট সংক্রমিতের সংখ্যা ২ কোটি ৫৭ লক্ষ ৭২ হাজার ৪০০। 

অ্যাক্টিভ কেসের সংখ্যা গতকালের তুলনায় কমে হয়েছে ৩১ লক্ষ ২৯ হাজার ৮৭৮। এরই মধ্যে করোনাকে জয় করে সুস্থ হয়েছেন ২ কোটি ২৩ লক্ষ ৫৫ হাজার ৪৪০ জন। গত ২৪ ঘণ্টায় সুস্থতার সংখ্যা ৩ লক্ষ ৬৯ হাজার ৭৭।

দেশের আরও কয়েকটি রাজ্যের পাশাপাশি উত্তরপ্রদেশেও করোনা সংক্রমণ ভয়াবহ আকার ধারণ করেছে। লখনউয়ে সংক্রমণ মারাত্মক। সেই কারণেই নতুন ব্যবস্থা নিল প্রশাসন।

সেরা শিরোনাম

Madrasah Closing Order: ২৫২টি মাদ্রাসা বন্ধের নির্দেশ দিল রাজ্য সরকার
২৫২টি মাদ্রাসা বন্ধের নির্দেশ দিল রাজ্য সরকার
CESE Office Fire: রবি-সকালে সোদপুরের CESE-র অফিসে ভয়াবহ অগ্নিকাণ্ড! কালো ধোঁয়ায় ঢাকল গোটা এলাকা
রবি-সকালে সোদপুরের CESE-র অফিসে ভয়াবহ অগ্নিকাণ্ড! কালো ধোঁয়ায় ঢাকল গোটা এলাকা
Nandigram By Election 2026: নন্দীগ্রামে প্রার্থীর নাম ঘোষণা করল বামেরা, উপনির্বাচনে কে লড়ছেন এই কেন্দ্র থেকে?
নন্দীগ্রামে প্রার্থীর নাম ঘোষণা করল বামেরা, উপনির্বাচনে কে লড়ছেন এই কেন্দ্র থেকে?
EC On Mamata: 'কালীঘাট তৃণমূল'-এর কাছে জবাব তলব, মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি পাঠাল নির্বাচন কমিশন
'কালীঘাট তৃণমূল'-এর কাছে জবাব তলব, মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি পাঠাল নির্বাচন কমিশন

ভিডিও

NCPI News:
NCPI News:
NCPI News:
NCPI News: বাকি ৩ জন NDA-কে সমর্থন করলেও সরাসরি BJP-তে যাবে না: Jagadish Chandra Barma Basunia | TMC
NCPI on BJP:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Madrasah Closing Order: ২৫২টি মাদ্রাসা বন্ধের নির্দেশ দিল রাজ্য সরকার
২৫২টি মাদ্রাসা বন্ধের নির্দেশ দিল রাজ্য সরকার
CESE Office Fire: রবি-সকালে সোদপুরের CESE-র অফিসে ভয়াবহ অগ্নিকাণ্ড! কালো ধোঁয়ায় ঢাকল গোটা এলাকা
রবি-সকালে সোদপুরের CESE-র অফিসে ভয়াবহ অগ্নিকাণ্ড! কালো ধোঁয়ায় ঢাকল গোটা এলাকা
Nandigram By Election 2026: নন্দীগ্রামে প্রার্থীর নাম ঘোষণা করল বামেরা, উপনির্বাচনে কে লড়ছেন এই কেন্দ্র থেকে?
নন্দীগ্রামে প্রার্থীর নাম ঘোষণা করল বামেরা, উপনির্বাচনে কে লড়ছেন এই কেন্দ্র থেকে?
EC On Mamata: 'কালীঘাট তৃণমূল'-এর কাছে জবাব তলব, মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি পাঠাল নির্বাচন কমিশন
'কালীঘাট তৃণমূল'-এর কাছে জবাব তলব, মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি পাঠাল নির্বাচন কমিশন
Dengue Update:রাজ্যে ৫ হাজারেরও বেশি জনের ডেঙ্গি টেস্টের রিপোর্ট পজিটিভ, চিন্তা বাড়াচ্ছে এই জেলাগুলি, কী বলছেন চিকিৎসকরা ?
রাজ্যে ৫ হাজারেরও বেশি জনের ডেঙ্গি টেস্টের রিপোর্ট পজিটিভ, চিন্তা বাড়াচ্ছে এই জেলাগুলি, কী বলছেন চিকিৎসকরা ?
CM Suvendu Adhikari:
"সিপিএমের বইয়ের স্টলে বিবেকানন্দর বই পাওয়া যায় না", পুজোর স্টল নিয়ে ফের বামেদের আক্রমণ মুখ্যমন্ত্রীর, কী প্রতিক্রিয়া শতরূপের ?
CM Suvendu Adhikari: পিতৃপক্ষে পুজোর উদ্বোধন নিয়ে মমতাকে কটাক্ষ মুখ্যমন্ত্রীর, যা বললেন..
পিতৃপক্ষে পুজোর উদ্বোধন নিয়ে মমতাকে কটাক্ষ মুখ্যমন্ত্রীর, যা বললেন..
BRICS summit: ব্রিকস ঘোষণাপত্রে পহেলগাঁও হামলার নিন্দা, ভারত পাশে পেল চিন, রাশিয়াকে
ব্রিকস ঘোষণাপত্রে পহেলগাঁও হামলার নিন্দা, ভারত পাশে পেল চিন, রাশিয়াকে
Embed widget