এক্সপ্লোর

Modi Mamata Covid19 Meeting: সংঘাতের আবহে কাল করোনা নিয়ে ভার্চুয়াল বৈঠকে মুখোমুখি মোদি-মমতা

বাংলা সহ ১০টি রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠক করবেন প্রধানমন্ত্রী। বাংলার ৯টি জেলার জেলাশাসকও বৈঠকে অংশ নেবেন।

কলকাতা: সংঘাতের আবহে কাল করোনা-বৈঠকে মুখোমুখি প্রধানমন্ত্রী নরেন্দ্র  মোদি- মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।  বৃহস্পতিবার সকাল ১১টায় ভার্চুয়াল বৈঠকে থাকবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কোভিড পরিস্থিতি মোকাবিলায় পরবর্তী পদক্ষেপ নিয়ে বৈঠকে আলোচনা হবে বলে সূত্রের খবর। 
বাংলা সহ ১০টি রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠক করবেন প্রধানমন্ত্রী। বাংলার ৯টি জেলার জেলাশাসকও বৈঠকে অংশ নেবেন। কলকাতা, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, নদিয়া, হাওড়া,হুগলি, বীরভূম, পূর্ব মেদিনীপুর, পশ্চিম বর্ধমানের জেলাশাসক থাকবেন বৈঠকে।
উল্লেখ্য, সদ্য বিধানসভা নির্বাচনে তৃণমূল বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় এসেছে। ভোটের সময় রাজ্যেজুড়ে প্রচারে ঝড় তুলেছিলেন প্রধানমন্ত্রী। মুখ্যমন্ত্রীর সঙ্গে তাঁর বাকযুদ্ধ ভোটের প্রচারে তুঙ্গে উঠেছিল। কিন্তু বিজেপি সাফল্য পায়নি। তৃণমূলই ক্ষমতায় ফিরেছে।
এরইমধ্যে নারদ মামলায় রাজ্যের দুই মন্ত্রী ও তৃণমূলের এক বিধায়ককে গ্রেফতার করা নিয়েও বিজেপি-তৃণমূল চাপানউতোর তুঙ্গে উঠেছে। কেন্দ্র কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাগুলির অপব্যবহার করছে বলে অভিযোগে সরব তৃণমূল। এ ধরনের সংঘাতের আবহেই কাল ভার্চুয়াল বৈঠকে মুখোমুখি হচ্ছেন মোদি ও মমতা। 

মমতা বন্দ্যোপাধ্যায় এর আগে রাজ্যকে পর্যাপ্ত ভ্যাকসিন দেওয়া হচ্ছে না বলে অভিযোগ করেছেন। সেইসঙ্গে অভিযোগ করেছেন যে, রাজ্যের অক্সিজেন অন্যত্র পাঠিয়ে দেওয়া হচ্ছে। তিনি এ সব ব্যাপার নিয়ে  প্রধানমন্ত্রীকে চিঠিও দিয়েছেন। ভার্চুয়াল বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায় এই সব প্রসঙ্গগুলি তুলবেন বলে মনে করা হচ্ছে। সেইসঙ্গে রাজ্যের আর্থিক দাবিদাওয়া নিয়েও বক্তব্য তুলে ধরতে পারেন।

উল্লেখ্য, সারা দেশের সঙ্গে রাজ্যেও করোনা পরিস্থিতি অত্যন্ত উদ্বেগজনক।বিশ্ব রেকর্ড গড়ে বুধবারের পরিসংখ্যাণ অনুযায়ী, প্রথমবার ভারতে একদিনে মৃত্যু হল সাড়ে ৪ হাজারেরও বেশি নাগরিকের।আর একইদিনে প্রথমবার বাংলায় ২৪ ঘণ্টার মধ্যে মৃত্যু হল দেড়শোও বেশি মানুষের।এই নিয়ে টানা ১৬ দিন ধরে রাজ্যে একশো পেরিয়ে গেল মৃতের সংখ্যা। গত ২৪ ঘণ্টায় বাংলায় ১৫৭ জন করোনা আক্রান্ত প্রাণ হারালেন। এর আগে একদিনে এত পরিমাণ করোনা আক্রান্তের মৃত্যু দেখেনি এরাজ্য!মঙ্গলবারও এই সংখ্যাটা ছিল ১৪৫। বুধবার রাজ্য স্বাস্থ্য দফতরের বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় বঙ্গে করোনা আক্রান্ত হয়েছেন ১৯ হাজারের সামান্য বেশি। মঙ্গলবারের তুলনায় যা কিছুটা কম। অন্যদিকে উত্তর ২৪ পরগনার করোনা পরিস্থিতি রাজ্যের মধ্যে সবচেয়ে ভয়ঙ্কর। স্বাস্থ্য দফতরের পরিসংখ্যান বলছে, গত এক দিনে শুধুমাত্র এই জেলাতেই নতুন করে করোনা সংক্রমিত হয়েছেন ৪ হাজার ১৭৭ জন। সেখানে কলকাতায় দৈনিক করোনা আক্রান্তের সংখ্যা ৩ হাজার ৬১৮। 
দৈনিক মৃত্যুর নিরিখেও কলকাতাকে ছাপিয়ে গিয়েছে উত্তর ২৪ পরগনা। বুধবারের বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় শুধু উত্তর ২৪ পরগনাতেই মৃত্যু হয়েছে প্রায় ৫০ জন করোনা আক্রান্তের (৪৮)।সেখানে কলকাতায় মৃতের সংখ্যাটা ৩১।এই নিয়ে এখনও পর্যন্ত রাজ্যে ১৩ হাজার ৭৩৩ জনের মৃত্যু হল।আক্রান্তের সংখ্যাটা ১২ লক্ষ ছুঁইছুঁই।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Weather Forecast: নিম্নচাপের প্রবল প্রভাব, ভারী থেকে অতি ভারী বৃষ্টি, বানভাসি পরিস্থিতি হতে পারে কোন কোন এলাকায়?
নিম্নচাপের প্রবল প্রভাব, ভারী থেকে অতি ভারী বৃষ্টি, বানভাসি পরিস্থিতি হতে পারে কোন কোন এলাকায়?
Dilip Ghosh: আবাসের ঘর পেতে চান? কেউ যেন বঞ্চিত না থাকেন, বড় আবেদন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের
আবাসের ঘর পেতে চান? কেউ যেন বঞ্চিত না থাকেন, বড় আবেদন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের
Lionel Messi: বাবার স্মৃতির উদ্দেশে আবেগঘন মেসির পোস্টের রন্ধ্রে রন্ধ্রে অবসরের পূর্বাভাস
বাবার স্মৃতির উদ্দেশে আবেগঘন মেসির পোস্টের রন্ধ্রে রন্ধ্রে অবসরের পূর্বাভাস
East Bengal: বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল

ভিডিও

Times Square: টাইম স্কোয়ারে বাংলার দুর্গাপূজোর ব্র্যান্ডিং, কলকাতায় হল কার্টন রেজার
BJP Government in Bengal | কেন কাজ করছে না পুরসভা! প্রশ্ন তুললেন শীর্ষেন্দু সিংহ রায়
Sovandeb Chattopadhyay |
Kunal Ghosh | ওয়ার্ড পুনর্বিন্যাসের নেপথ্যে 'রাজনৈতিক অভিসন্ধি'? অভিযোগ কুণালের
Academy of Fine Arts : প্রথমে গেরুয়া, তারপর সাদা, ফের গেরুয়া! অ্যাকাডেমির রং বদলে বিতর্ক

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Forecast: নিম্নচাপের প্রবল প্রভাব, ভারী থেকে অতি ভারী বৃষ্টি, বানভাসি পরিস্থিতি হতে পারে কোন কোন এলাকায়?
নিম্নচাপের প্রবল প্রভাব, ভারী থেকে অতি ভারী বৃষ্টি, বানভাসি পরিস্থিতি হতে পারে কোন কোন এলাকায়?
Dilip Ghosh: আবাসের ঘর পেতে চান? কেউ যেন বঞ্চিত না থাকেন, বড় আবেদন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের
আবাসের ঘর পেতে চান? কেউ যেন বঞ্চিত না থাকেন, বড় আবেদন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের
Lionel Messi: বাবার স্মৃতির উদ্দেশে আবেগঘন মেসির পোস্টের রন্ধ্রে রন্ধ্রে অবসরের পূর্বাভাস
বাবার স্মৃতির উদ্দেশে আবেগঘন মেসির পোস্টের রন্ধ্রে রন্ধ্রে অবসরের পূর্বাভাস
East Bengal: বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
Rudranil Ghosh: আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন,
আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন, "যে রং ছিল, সেই রংই হবে", অ্যাকাডেমির রং বদল নিয়ে 'কার্যত' ঘোষণা করলেন রুদ্রনীল ঘোষ!
Kunal Ghosh: বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
IND vs SL: প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Embed widget