এক্সপ্লোর

মুখভর্তি দাড়ি, চেনা যাচ্ছে না ওমর আবদুল্লাকে, গণতান্ত্রিক দেশে দুর্ভাগ্যজনক ঘটনা, ট্যুইট মমতার

উপত্যকায় মোবাইল ফোন ও ইন্টারনেট পরিষেবা ফের চালু হলেও, এখনও রাজনৈতিক নেতাদের মুক্তি দেওয়া হয়নি।

কলকাতা: জম্মু ও কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা ন্যাশনাল কনফারেন্স নেতা ওমর আবদুল্লার চেহারা বদলে গিয়েছে। তাঁর এখন মুখভর্তি দাড়ি। দেখে চট করে চেনার উপায় নেই। ওমরের এই ছবি ট্যুইট করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি লিখেছেন, ‘এই ছবি দেখে আমি ওমরকে চিনতে পারিনি। আমার খারাপ লাগছে। এটা দুর্ভাগ্যজনক যে আমাদের গণতান্ত্রিক দেশে এটা ঘটছে। কবে এর শেষ হবে?’ গত বছরের ৫ অগাস্ট জম্মু ও কাশ্মীর থেকে সংবিধানের ৩৭০ ধারা প্রত্যাহারের পরেই জম্মু ও কাশ্মীরের রাজনৈতিক নেতা, সমাজকর্মী, আইনজীবী, ব্যবসায়ীকে আটক করা হয়। ওমর ছাড়াও আটক করা হয় তাঁর বাবা ফারুক আবদুল্লা, অপর এক প্রাক্তন মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতিকে। উপত্যকায় মোবাইল ফোন ও ইন্টারনেট পরিষেবা ফের চালু হলেও, এখনও রাজনৈতিক নেতাদের মুক্তি দেওয়া হয়নি। মার্কিন যুক্তরাষ্ট্রের বিদেশ দফতরের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সচিব অ্যালিস ওয়েলশ জম্মু ও কাশ্মীরে বিনা বিচারে আটক রাজনৈতিক নেতাদের মুক্তি দেওয়ার দাবি জানিয়েছেন। তিনি কয়েকদিন আগেই ভারত সফরে এসেছিলেন। কাশ্মীরে বিদেশি প্রতিনিধিদের সফরকে ভাল পদক্ষেপ বলে উল্লেখ করেও রাজনৈতিক নেতাদের বন্দি করে রাখার সিদ্ধান্তের বিরোধিতা করে তিনি বলেছেন, ‘জম্মু ও কাশ্মীর সংক্রান্ত কিছু পদক্ষেপে আমি খুশি। কাশ্মীরে ইন্টারনেট পরিষেবা ফেরানো সহ কয়েকটি পদক্ষেপ সদর্থক। ভারত সরকারের কাছে আমার আর্জি, আমাদের কূটনীতিবিদদের নিয়মিত যেতে দেওয়া হোক এবং বিনা বিচারে আটকে রাখা রাজনৈতিক নেতাদের মুক্তি দেওয়া হোক।’

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Bollywood News: মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
Govt Schemes : বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Solar Eclipse 2026 : এবারের সূর্যগ্রহণে সাবধান থাকুন গর্ভবতী মহিলা ও শিশুরা ! অবশ্যই মেনে চলুন এই নিয়মগুলো
এবারের সূর্যগ্রহণে সাবধান থাকুন গর্ভবতী মহিলা ও শিশুরা ! অবশ্যই মেনে চলুন এই নিয়মগুলো

ভিডিও

Malda News | মালদায় উদ্ধার কোটি কোটি টাকা, এত টাকার মালিক কে? ABP Ananda LIVE
Tulu Mondal | 'ক্রিমিনাল সিন্ডিকেট'-এর দায়িত্বে ছিল, এবার গ্রেফতার টুলুর ম্যানেজার | Birbhum News
Terrorist in Burdwan News | ইনস্টাগ্রামে 'ফাঁদ'! তরুণ তরুণীদের মগজ ধোলাই করত অর্পিতা?
Indranil Khan| মুখ্যমন্ত্রীর মুখ্য উপদেষ্টার সঙ্গে ব্যাডমিন্টন খেললেন ক্রীড়ামন্ত্রী | Subrata Gupta
Malda Money Recovered: কাঁড়ি কাঁড়ি টাকা, গুনতে আনা হল মেশিন, মালদায় উদ্ধার কত কোটি?| ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Bollywood News: মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
Govt Schemes : বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Solar Eclipse 2026 : এবারের সূর্যগ্রহণে সাবধান থাকুন গর্ভবতী মহিলা ও শিশুরা ! অবশ্যই মেনে চলুন এই নিয়মগুলো
এবারের সূর্যগ্রহণে সাবধান থাকুন গর্ভবতী মহিলা ও শিশুরা ! অবশ্যই মেনে চলুন এই নিয়মগুলো
Cockroach Janta Party: ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
Weather Alert: ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
Karnata News: চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
Bollywood News: মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
Embed widget