এক্সপ্লোর

অক্টোবরের মধ্যেই করোনার ভ্যাকসিন তৈরি হয়ে যাবে, আশাবাদী ফাইজারের সিইও

ইজরায়েলের একটি সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে ফাইজার জানিয়েছেন, ‘যদি সবকিছু ঠিকঠাক থাকে, সুরক্ষা ও দক্ষতার বিষয়ে আমরা নিশ্চিত হতে পারি, তাহলে অক্টোবরের শেষেই ভ্যাকসিন পেতে পারি।’

নয়াদিল্লি: বিশ্বজুড়ে করোনা ভাইরাসে আক্রান্ত ও মৃতের সংখ্যা বেড়েই চলেছে। এখনও পর্যন্ত আক্রান্ত ৬১,৬০,২৯৯। মৃত্যু হয়েছে ৩,৭১,০০৬ জনের। এর মধ্য়ে একমাত্র আশার খবর হল, বিভিন্ন দেশে করোনার ভ্যাকসিন নিয়ে পরীক্ষা চলছে। এখনও পর্যন্ত অবশ্য ভ্যাকসিন আবিষ্কারের বিষয়ে কোনও খবর পাওয়া যায়নি। তবে মার্কিন যুক্তরাষ্ট্রের ওষুধ সংস্থা ফাইজারের সিইও অ্যালবার্ট বুরলা জানিয়েছেন, এ বছরের অক্টোবরের শেষেই ভ্যাকসিন তৈরি হয়ে যেতে পারে। ইজরায়েলের একটি সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে ফাইজার জানিয়েছেন, ‘যদি সবকিছু ঠিকঠাক থাকে, সুরক্ষা ও দক্ষতার বিষয়ে আমরা নিশ্চিত হতে পারি, তাহলে অক্টোবরের শেষেই ভ্যাকসিন পেতে পারি।’ বিশ্বজুড়ে শতাধিক ভ্যাকসিন নিয়ে গবেষণা চলছে। তার মধ্যে ১০টি ভ্যাকসিন পরীক্ষা করে দেখা হচ্ছে। ফাইজার ও জার্মানির সংস্থা বায়োটেক ইউরোপ ও মার্কিন যুক্তরাষ্ট্রে মানুষের উপর ভ্যাকসিনের পরীক্ষা চালাচ্ছে। এরই মধ্যে ওষুধ নির্মাতাদের আন্তর্জাতিক সংগঠনের বৈঠকে অ্যাস্ট্রাজেনেকা সংস্থার প্রধান পাস্কাল সোরিয়ত জানিয়েছেন, ‘অনেকেই ভ্যাকসিনের আশায় বসে আছেন। এ বছরের মধ্যেই একাধিক ভ্যাকসিন তৈরি হবে বলে অনেকে আশা করছেন।’ অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের সঙ্গে যৌথ উদ্যোগে ভ্যাকসিন নিয়ে পরীক্ষা চালাচ্ছে অ্যাস্ট্রাজেনেকা। বিশেষজ্ঞদের মতে, অন্যান্য় ভ্যাকসিন ব্যবহারের অনুমতি পাওয়ার জন্য় দীর্ঘদিন অপেক্ষা করতে হলেও, করোনার ক্ষেত্রে তেমন হবে না। ভ্যাকসিন আবিষ্কার হলেই জরুরি ভিত্তিতে সেটি ব্যবহারের অনুমতি দেওয়া হবে। করোনা সংক্রমণ যেভাবে বাড়ছে, তাতে বিশ্বজুড়ে উদ্বেগের ছায়া। ভারতেও ৩০টি দল ভ্যাকসিন নিয়ে গবেষণা চালাচ্ছে বলে জানিয়েছে সরকার। তবে এখনও সাফল্য পাওয়া যায়নি।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে

ভিডিও

Chok Bhanga 6ta: DCR জাল করে হাজার হাজার কোটির জালিয়াতি টুলুর, তল্লাশিতে পুলিশ
Mohua Moitra: কৃষ্ণনগরে সার্কিট হাউসে TMC সাংসদ মহুয়া মৈত্র, বাইরে বিক্ষোভ বিজেপি কর্মীদের
Kunal Ghosh: 'আমার দলের নাম করে পতাকা তোলা হচ্ছে, তাই আমি দাঁড়িয়ে গেছি', বললেন কুণাল ঘোষ
Terrorsit Arrest: পাক জঙ্গি সংগঠনের সঙ্গে জড়িত থাকার অভিযোগে গ্রেফতার পশ্চিমবঙ্গের যুবক
BJP Government: যারা অপরাধী তাঁদের সবার আমি ফাঁসি চাই। জেল হেফাজতে কিছু হবে না:রত্না দেবনাথ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Embed widget