এক্সপ্লোর

Ratha Yatra in Covid19: করোনা আবহে গত বছরের মতো এবারও ভক্ত ছাড়াই পুরীর রথযাত্রা

আগামী ১২ জুলাই পুরীর এই রথযাত্রায় ভক্তরা অংশগ্রহণ করতে পারবেন না। গত বছরের প্রক্রিয়া মেনেই হবে এবার  রথযাত্রাও।


কলকাতা:  গত বছরের মতো এবারও ভক্ত ছাড়াই হবে ওড়িশার পুরীর জগন্নাথ দেবের মন্দিরের রথযাত্রা। করোনাভাইরাসজনিত পরিস্থিতির কারণেই এবারও ভক্ত ছাড়াই রথযাত্রা হবে। আগামী ১২ জুলাই পুরীর এই রথযাত্রায় ভক্তরা অংশগ্রহণ করতে পারবেন না। গত বছরের প্রক্রিয়া মেনেই হবে এবার  রথযাত্রাও। করোনা পরীক্ষার রিপোর্ট নেগেটিভ হলে তবেই রথ টানতে পারবেন পুজারীরা।একইভাবে সমস্ত করোনা বিধি মেনে ভক্ত সমাগম ছাড়াই হবে উল্টোরথও।

জগন্নাথ দেবের রথযাত্রা নিয়ে এই ঘোষণা করে স্পেশ্যাল রিলিফ কমিশনার (এসআরসি) পিকে জেনা বলেছেন যে, জগন্নাথ দেবের এই বাৎসরিক অনুষ্ঠান আয়োজনের ব্যাপারে সুপ্রিম কোর্টের নির্দেশিকা মেনে চলা হবে। তিনি জানিয়েছেন, গত বছর যে নিয়ন্ত্রণ জারি হয়েছিল, এবারও তা বহাল থাকছে।  জেনা আরও বলেছেন, রথযাত্রার ৪৮ ঘণ্টা  আগে যে সমস্ত সেবায়েতদের করোনা আরটি-পিসিআর রিপোর্ট নেগেটিভ থাকবে বা যাঁদের করোনা টিকার দুটি ডোজই নেওয়া হয়েছে, তাঁরাই অনুষ্ঠানে অংশ নিতে পারবেন। 
জেনা জানিয়েছেন.রথও টানবেন সেই সেবায়েতরাই, যাঁদের আরটি-পিসিআর টেস্ট নেগেটিভ বা টিকার দুটি ডোজই নেওয়া হয়েছে। সমস্ত কোভিড বিধি মেনেই তাঁরা রথযাত্রায় অংশগ্রহণ করবেন। রথযাত্রার সময় পাহান্ডি সহ সমস্ত অনুষ্ঠানের সময়ই সেবায়েতদের যতদূর সম্ভব কোভিড বিধি মেনে চলতে হবে। 

এসআরসি আরও বলেছেন, রথযাত্রার সময় পুরীতে কার্ফু জারি থাকবে এবং শহরের সমস্ত প্রবেশ পথ সিল করে দেওয়া হবে। রথযাত্রার সরাসরি টেলি সম্প্রচারের ফিড সংবাদমাধ্যমগুলিকে সরবরাহ করবে তথ্য ও জনসংযোগ বিভাগ। তিনি আরও বলেছেন, রাজ্যের অন্যান্য মন্দিরেও কোনও উৎসব ছাড়া রথযাত্রার আয়োজন করা যাবে। 
উল্লেখ্য, গত বছরের ২২ জুন সুপ্রিম কোর্ট ১৮ জুনের নির্দেশ সংশোধন করে জানিয়েছিল যে, নির্দিষ্ট নিয়ম মেনে রথথাত্রার আয়োজন করতে হবে। ওই শর্তগুলির মধ্যে ছিল, ভক্ত সমাগত হতে দেওয়া যাবে না। কোভিড ১৯ অতিমারীর পরিপ্রেক্ষিতে শহরে কার্ফু জারি করতে হবে। এ বছরও সেই শর্ত মেনেই রথযাত্রা অনুষ্ঠিত হবে। 
 

সেরা শিরোনাম

Uttar Pradesh News: বিচারপতি ভেবে ভুল করে গার্ড অফ অনার দেওয়া হল আসাদউদ্দিন ওয়েইসিকে, ভিডিও ভাইরাল
বিচারপতি ভেবে ভুল করে গার্ড অফ অনার দেওয়া হল আসাদউদ্দিন ওয়েইসিকে, ভিডিও ভাইরাল
US-India Relations: ভারতকে আটকাতে চায় চিন, সেই কারণেই পাকিস্তানকে সামরিক সাহায্য? বলছে আমেরিকার রিপোর্ট
ভারতকে আটকাতে চায় চিন, সেই কারণেই পাকিস্তানকে সামরিক সাহায্য? বলছে আমেরিকার রিপোর্ট
Devdutt Padikkal: নিউজ়িল্যান্ডকে কোণঠাসা করার চেষ্টায় ভারত, শেষ দুদিনের পরিকল্পনার কথা জানালেন পাড়িক্কল
নিউজ়িল্যান্ডকে কোণঠাসা করার চেষ্টায় ভারত, শেষ দুদিনের পরিকল্পনার কথা জানালেন পাড়িক্কল
Sanjay Raut: ডিলিমিটেশন বিল পাস করাতে ১৫০ কোটি করে অফার? মোদি সরকারের বিরুদ্ধে সাংসদ কেনার অভিযোগ সঞ্জয় রাউতের
ডিলিমিটেশন বিল পাস করাতে ১৫০ কোটি করে অফার? মোদি সরকারের বিরুদ্ধে সাংসদ কেনার অভিযোগ সঞ্জয় রাউতের

ভিডিও

Sovandev Chatterjee | ঋতব্রত-আখরুজ্জামানের বিরুদ্ধে থানায় শোভনদেব
Special Summary Revision | ২৩ নভেম্বর প্রকাশিত হচ্ছে না খসড়া ভোটার তালিকা | কবে প্রকাশিত হবে?
West Bengal Police Reshuffle | রাজ্য পুলিশের বেশ কয়েকটি পদে রদবদল | ABP Ananda
Birbhum News | বীরভূমের পাথর ব্যবসায়ী টুলু মণ্ডলকে নতুন সমন | ABP Ananda
Goalpokhar News | ঘুষ নিতে গিয়ে ACB-র হাতে গ্রেফতার পুলিশ অফিসার

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Uttar Pradesh News: বিচারপতি ভেবে ভুল করে গার্ড অফ অনার দেওয়া হল আসাদউদ্দিন ওয়েইসিকে, ভিডিও ভাইরাল
বিচারপতি ভেবে ভুল করে গার্ড অফ অনার দেওয়া হল আসাদউদ্দিন ওয়েইসিকে, ভিডিও ভাইরাল
US-India Relations: ভারতকে আটকাতে চায় চিন, সেই কারণেই পাকিস্তানকে সামরিক সাহায্য? বলছে আমেরিকার রিপোর্ট
ভারতকে আটকাতে চায় চিন, সেই কারণেই পাকিস্তানকে সামরিক সাহায্য? বলছে আমেরিকার রিপোর্ট
Devdutt Padikkal: নিউজ়িল্যান্ডকে কোণঠাসা করার চেষ্টায় ভারত, শেষ দুদিনের পরিকল্পনার কথা জানালেন পাড়িক্কল
নিউজ়িল্যান্ডকে কোণঠাসা করার চেষ্টায় ভারত, শেষ দুদিনের পরিকল্পনার কথা জানালেন পাড়িক্কল
Sanjay Raut: ডিলিমিটেশন বিল পাস করাতে ১৫০ কোটি করে অফার? মোদি সরকারের বিরুদ্ধে সাংসদ কেনার অভিযোগ সঞ্জয় রাউতের
ডিলিমিটেশন বিল পাস করাতে ১৫০ কোটি করে অফার? মোদি সরকারের বিরুদ্ধে সাংসদ কেনার অভিযোগ সঞ্জয় রাউতের
Prosenjit Bag BJP: বৃষ্টিতে ভাসছে চাষের জমি, জল নিকাশির ব্যবস্থা করতে ক্যানেলে নেমে কচুরিপানা সরালেন বিধায়ক
বৃষ্টিতে ভাসছে চাষের জমি, জল নিকাশির ব্যবস্থা করতে ক্যানেলে নেমে কচুরিপানা সরালেন বিধায়ক
Cyclone Akvan: ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
Road Accident: স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
SBI Alert : পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
Embed widget