এক্সপ্লোর

Covaxin for Children: এবার  শিশু ও কিশোরদের জন্য কোভ্যাক্সিন করোনা টিকায় ছাড়পত্র এক্সপার্ট কমিটির

হায়দরাবাদের ভারত বায়োটেক ১৮ বছরের কম বয়সের শিশুদের ক্ষেত্রে তাদের  দ্বিতীয় ও তৃতীয় পর্যায়ের পরীক্ষামূলক প্রয়োগ সম্পূর্ণ করেছে।


নয়াদিল্লি: এবার ২ থেকে ১৮ বছরের শিশুদের জন্য ভারত বায়োটেকের করোনা ভ্যাকসিন কোভ্যাক্সিনের আপৎকালীন ব্যবহারে ছাড়পত্র দিল কোভিড ১৯ সংক্রান্ত সাবজেক্ট এক্সপার্ট কমিটি।  হায়দরাবাদের ভারত বায়োটেক ১৮ বছরের কম বয়সের শিশুদের ক্ষেত্রে তাদের  দ্বিতীয় ও তৃতীয় পর্যায়ের পরীক্ষামূলক প্রয়োগ সম্পূর্ণ করেছে। গত সেপ্টেম্বরে এই ট্রায়াল পর্ব সম্পূর্ণ হয়েছে। চলতি মাসের শুরুতে ট্রায়াল সংক্রান্ত তথ্য ড্রাগস অ্যান্ড কম্পট্রোলার জেনারেল (ডিজিসিআই)-এর কাছে জমা দিয়েছিল ভারত বায়োটেক। 

এর পরিপ্রেক্ষিতে ২- ১৮ বছরের শিশুদের কোভ্যাক্সিন দেওয়ার ক্ষেত্রে ছাড়পত্র সংক্রান্ত সুপারিশ এক্সপার্ট কমিটি ডিসিজিআই-এর কাছে পাঠিয়েছে। ভারতে প্রথম শিশু ও কিশোরদের জন্য করোনা টিকার জন্য ছাড়পত্র দিল এক্সপার্ট কমিটি। 

সাবজেক্ট এক্সপার্ট কমিটি এক বিবৃতিতে জানিয়েছে, বিস্তারিত পর্যালোচনার পর কমিটি ২ থেকে ১৮ বছর বয়সের শিশু ও কিশোরদের জন্য আপৎকালীন পরিস্থিতিতে নিয়ন্ত্রিত ব্যবহারের জন্য কমিটি ওই ভ্যাকসিনের ছাড়পত্রের অনুমোদন সংক্রান্ত সুপারিশ করেছে।

সূত্র মারফৎ জানা গিয়েছে যে, রোগ প্রতিরোধ সিস্টেম এই ভ্যাকসিন গড়ে তুলবে এবং পরীক্ষায় এর কোনও পার্শ্বপ্রতিক্রিয়া দেখতে পাওয়া যায়নি।

উল্লেখ্য, করোনা অতিমারীর কারণে শিশু ও কিশোররা দীর্ঘদিন স্কুলে যেতে পারছে না। এক্ষেত্রে অনলাইন ক্লাসই ভরসা। আর এরফলে তাদের চোখের ওপর চাপ সহ নানাবিধ সমস্যার মুখে পড়তে হচ্ছে। আর এক্সপার্ট কমিটির সুপারিশে শিশুদের করোনা টিকাকরণের পথ প্রশ্বস্ত হল।

ভারতে তৈরি এই ভ্যাকসিন দুটি ডোজে প্রয়োগ করা হবে। এক্ষেত্রে প্রথম ও দ্বিতীয় ডোজের ব্যবধান ২০ দিনের।

এর আগে মার্কিন ওষুধ প্রস্তুতকারী কোম্পানি ফাইজার ৫ থেকে ১১ বছরের শিশুদের জন্য করোনা ভ্যাকসিনের আপৎকালীন ব্যবহারের জন্য আমেরিকার ওষুধ নিয়ন্ত্রক সংস্থা ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশনের ছাড়পত্র চেয়েছিল। ছাড়পত্র পেলে আমেরিকার প্রায় ২.৮০ কোটি শিশুর করোনার বিরুদ্ধে সুরক্ষা কবচ পাবে। ফাইজার জানিয়েছে, তাদের পক্ষ থেকে এফডিএ-কে তাদের পক্ষ থেকে ডেটা দেওয়া হয়েছে।



 

বিস্তারিত আসছে...

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Weather Update: আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
India vs Sri Lanka: শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান

ভিডিও

Academy of Fine Arts: মঙ্গলে 'গেরুয়া' থেকে 'সাদা', আজ ফের 'গেরুয়া' রঙে ফিরল অ্যাকাডেমি অফ ফাইন আর্টস
Malda News:
Sunny Deol | ছবির প্রচারে কলকাতায় সানি দেওল, ঘুরে দেখলেন সুভাষচন্দ্র বসুর বাড়ি | ABP Ananda LIVE
Ghantakhanek Sange Suman(১১.০৮.২৬) পর্ব ২ | 'তোলাবাজির টাকায় ৫ বছরে ১০০ কোটির সম্পত্তি দেবরাজের',ED-কে চিঠি পুলিশের
Ghantakhanek Sange Suman(১১.০৮.২৬) পর্ব ১| প্রমাণ লোপাটে তড়িঘড়ি সৎকার?মুখ্যমন্ত্রীর বার্তার পর নতুন মামলা পুলিশের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Weather Update: আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
India vs Sri Lanka: শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
Ravindra Jadeja: গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
WBSSC: স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
Mumbai Landslide : ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
Kaustuv Bagchi: সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
Embed widget