এক্সপ্লোর

PM Modi-CM Mamata Meeting:ইয়াসের হানায় ক্ষতিগ্রস্ত এলাকা আকাশপথে পরিদর্শনের পর আজ মমতার সঙ্গে  বৈঠক মোদির

 গতবছর আমফানের পর একযোগে আকাশপথে পরিস্থিতি পরিদর্শন করেছিলেন প্রধানমন্ত্রী ও মুখ্যমন্ত্রী।  আজই আকাশপথে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনার হিঙ্গলগঞ্জ, সন্দেশখালি, ধামাখালি ও সাগরের পরিস্থিতি খতিয়ে দেখবেন মমতা বন্দ্যোপাধ্যায়।

কলকাতা: ঘূর্ণিঝড় ইয়াসের দাপটে ক্ষতিগ্রস্ত বাংলা ও ওড়িশার বিভিন্ন জেলা।  দুই রাজ্যের দুর্গত এলাকার পরিস্থিতি খতিয়ে দেখতে আজ আকাশপথে পরিদর্শন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।  এরপর পশ্চিম মেদিনীপুরের কলাইকুণ্ডায় মোদির সঙ্গে বৈঠক হবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের।  গতবছর আমফানের পর একযোগে আকাশপথে পরিস্থিতি পরিদর্শন করেছিলেন প্রধানমন্ত্রী ও মুখ্যমন্ত্রী।  আজই আকাশপথে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনার হিঙ্গলগঞ্জ, সন্দেশখালি, ধামাখালি ও সাগরের পরিস্থিতি খতিয়ে দেখবেন মমতা বন্দ্যোপাধ্যায়।  সাগরে প্রশাসনিক বৈঠকও করবেন মুখ্যমন্ত্রী। সাগরের বৈঠকের পর কলাইকুণ্ডায় যাবেন তিনি।   

প্রধানমন্ত্রী ও মুখ্যমন্ত্রীর বৈঠকের সময় উপস্থিত থাকবেন রাজ্যপাল জগদীপ ধনকড়ও।  এদিকে, প্রধানমন্ত্রী আসবেন বলে গতকাল রাত থেকে কলাইকুণ্ডা সংলগ্ন এলাকায় বেহাল ৬ নম্বর জাতীয় সড়ক মেরামতির কাজ জোরকদমে শুরু করেছে জাতীয় সড়ক কর্তৃপক্ষ।  

গতবছর আমফান আছড়ে পড়ার পর একযোগে আকাশপথে পরিস্থিতি পরিদর্শনে করেছিলেন প্রধানমন্ত্রী-মুখ্যমন্ত্রী।আমফানের বর্ষপূর্তিতে ফের একটা ঘূর্ণিঝড়। যার প্রেক্ষাপটে ফের মুখোমুখি হবেন প্রধানমন্ত্রী ও মুখ্যমন্ত্রী।

গতকাল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, প্রধানমন্ত্রী আর কোথাও যাচ্ছেন না, উনি শুধু কলাইকুণ্ডায় আমার সঙ্গে বৈঠক করবেন।  উনি আসছেন ওড়িশা দিয়ে, বালেশ্বর, জলেশ্বর হয়ে আসবেন, ওই ৩টে স্পট ঘুরে দিঘা হয়ে কলাইকুণ্ডায় পৌঁছবেন।

ইয়াস বিধ্বস্ত বাংলার উপকূলবর্তী এলাকার জন্য কি স্পেশাল কোনও ত্রাণ প্যাকেজ ঘোষণা করবেন প্রধানমন্ত্রী? এই প্রশ্নের উত্তর এখনও না মিললেও, আগাম বরাদ্দ নিয়ে বাগযুদ্ধ চলছে।

মুখ্যমন্ত্রী  আগে বিপর্যয়ের পরে টাকা দেওয়া হত, এখন অগ্রিম দেয়। এটা আমাদেরই টাকা, এর জন্য কেন্দ্রের কোনও কৃতিত্ব নেই।

বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষের মন্তব্য, মুখ্যমন্ত্রী বলছেন আমফানের টাকা পাননি। আমি জানি তিন দফায় ২৭০০ কোটি টাকা পাঠানো হয়েছে।

মুখ্যমন্ত্রী বলেছেন, আমরা রাজ্য সরকারের তরফে ১ হাজার কোটি টাকা ত্রাণ দিচ্ছি। এখনও অবধি ১৫ হাজার কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। বাকিটা পরে জানা যাবে।

মুখ্যমন্ত্রী শুক্রবার ক্ষতিগ্রস্ত এলাকাগুলি পরিদর্শনে যাবেন। সূচি অনুযায়ী, শুক্রবার মমতা বন্দ্যোপাধ্যায় আকাশপথে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনার হিঙ্গলগঞ্জ, সন্দেশখালি

ধামাখালি ও সাগরের পরিস্থিতি খতিয়ে দেখবেন।হিঙ্গলগঞ্জে পুলিশ সুপার ও জেলাশাসকের কাছ থেকে রিপোর্ট নেবেন।এরপর সাগরে প্রশাসনিক বৈঠক করবেন মুখ্যমন্ত্রী।সাগরের বৈঠকের পর প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে কলাইকুণ্ডায় যাবেন মুখ্যমন্ত্রী। তারপর দিঘা চলে যাবেন তিনি।শনিবার পূর্ব মেদিনীপুরের ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনের পর, দিঘায় প্রশাসনিক বৈঠক করবেন তিনি।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র

ভিডিও

Jharkhand Protest: GEN Z-র বিরাট জয়, সোশাল মিডিয়ায় শুভেচ্ছা জানিয়ে পোস্ট CJP-র প্রতিষ্ঠাতার | Ranchi
Mahua Moitra: লোকসভার স্পিকার Om Birla-র কাছে স্বাধিকার ভঙ্গের নোটিস দিলেন সাংসদ মহুয়া মৈত্র | TMC
Census 2026: জনগণনার কাজ আদৌ কি আগামী ১ মাসে শেষ করা সম্ভব হবে? প্রশ্ন বিচারপতির
Tarapith Hotel News: তারাপীঠে ১৫টি হোটেল বন্ধের নির্দেশ, কোন কোন হোটেল রয়েছে তালিকায়? | ABP Ananda
CM Suvendu Adhikari: প্রকৃত উপযুক্তরা এই অর্থ পান, এটা আমরা চাই: মুখ্যমন্ত্রী | Annapurna Yojana

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget