এক্সপ্লোর

আমাকে আমেরিকা পাঠানোর বিমানের টিকিট কাটতে এক বছরের বেতন খরচ হয়েছিল বাবার, বললেন গুগল-কর্তা পিচাই

ধৈর্য না হারিয়ে ছাত্রদের নিজেদের ভালবাসার জিনিসকে আঁকড়ে ধরার পরামর্শ দিয়েছেন পিচাই।

নয়াদিল্লি: তিনি বিশ্বের সবচেয়ে বড় তথ্যপ্রযুক্তি সংস্থার চিফ এগজিকিউটিভ অফিসার৷ অথচ সুন্দর পিচাইয়ের সাফল্যের শিখরে ওঠার রাস্তাটা মসৃণ ছিল না। পিচাইকে আমেরিকা পাঠানোর জন্য বিমানের টিকিট কাটতে প্রায় এক বছরের বেতন খরচ করতে হয়েছিল তাঁর বাবাকে! স্নাতক ডিগ্রি প্রদানের একটি অনুষ্ঠানে পিচাই জানালেন, কী ভাবে বর্তমানে তিনি বিশ্বের সবচেয়ে বড় তথ্যপ্রযুক্তি সংস্থার শীর্ষস্থানে পৌঁছেছেন৷ ছাত্র-ছাত্রীদের বললেন, 'হাল ছেড়ো না৷ ধৈর্য রাখো৷' ইউটিউব-এ ওই ভার্চুয়াল ইভেন্টে বক্তব্য রাখেন সুন্দর। ছাত্র-ছাত্রীদের তিনি বললেন, 'প্রযুক্তির কিছু বিষয় তোমাদের অবসাদগ্রস্থ করতে পারে। অধৈর্য করে তুলতে পারে৷ ধৈর্য হারিও না৷ প্রযুক্তির বিপ্লব ঘটবে৷ এমন কিছু তৈরি হবে, যা আমার প্রজন্ম স্বপ্নেও ভাবেনি৷' এরপরই পিচাই জানান তাঁর লড়াইয়ের কথা৷ জানান, ২৭ বছর আগে স্ট্যান্ডফোর্ড ইউনিভার্সিটি-তে পড়ার সুযোগ পেয়ে যখন তিনি ভারত ছেড়ে মার্কিন যুক্তরাষ্ট্র যান, সেই সময়ের স্মৃতি৷ বলেন, 'আমেরিকা যাওয়ার জন্য আমার প্লেনের টিকিট কাটতে বাবা প্রায় তাঁর গোটা বছরের বেতন খরচ করেছিলেন৷ যাতে আমি স্ট্যান্ডফোর্ডে পড়তে পারি৷ ওটাই ছিল আমার প্রথম বিমানে চড়ার অভিজ্ঞতা৷’ পিচাই আরও বলেন, ‘আমেরিকায় খরচ বেশি ছিল৷ বাড়িতে একটা ফোন করতে ১ মিনিটে ২ ডলারের বেশি খরচ হয়ে যেত৷ একটা ব্যাকপ্যাকের যা দাম, তত টাকা আমার বাবার মাসিক বেতন ছিল৷ যখন আমার বিমান ক্যালিফোর্নিয়ার মাটি ছুঁল, তখন আমি কিছুই জানি না, সামনে কী কী পরিবর্তন হতে চলেছে আমার জীবনে৷ ভাগ্য ছাড়া আমার সঙ্গী ছিল প্রযুক্তির প্রতি অসীম ভালোবাসা৷' ধৈর্য না হারিয়ে ছাত্রদের নিজেদের ভালবাসার জিনিসকে আঁকড়ে ধরার পরামর্শ দিয়েছেন পিচাই। তিনি ছাড়াও ছাত্র-ছাত্রীদের উদ্দেশ্যে বক্তব্য রাখলেন প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা, প্রাক্তন মার্কিন ফার্স্টলেডি মিশেল ওবামা, সঙ্গীতশিল্পী লেডি গাগা, নোবেলজয়ী মালালা ইউসফজাই৷

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Modi Temple in Bihar: দেবতারূপে পূজিত হবেন নরেন্দ্র মোদি, মন্দির তৈরি হতে চলেছে বিহারে, প্রস্তাবে অনুমোদন দিল বোর্ড
দেবতারূপে পূজিত হবেন নরেন্দ্র মোদি, মন্দির তৈরি হতে চলেছে বিহারে, প্রস্তাবে অনুমোদন দিল বোর্ড
RG Kar News Update: আগামী সপ্তাহে মেয়ের মৃত্যুর ২ বছর পার, মামলা কতদূর? CBI-এর স্টেটাস রিপোর্ট পেশের দিনে প্রশ্ন অভয়ার পরিবারের
আগামী সপ্তাহে মেয়ের মৃত্যুর ২ বছর পার, মামলা কতদূর? CBI-এর স্টেটাস রিপোর্ট পেশের দিনে প্রশ্ন অভয়ার পরিবারের
Bangladesh News: ভারত, আমেরিকা, না চিন, কাকে বেশি গুরুত্ব? বাংলাদেশ বলল, ‘এটা বউ আর সতীনের ঝগড়া নয়’
ভারত, আমেরিকা, না চিন, কাকে বেশি গুরুত্ব? বাংলাদেশ বলল, ‘এটা বউ আর সতীনের ঝগড়া নয়’
Birbhum Money Gold Found: 'সোনা আনা হয়েছিল দুবাই, সুইৎজারল্যান্ড থেকে', মিনারের বাড়িতে কোথা থেকে কীভাবে এল এত টাকা-সোনা ?
'সোনা আনা হয়েছিল দুবাই, সুইৎজারল্যান্ড থেকে', মিনারের বাড়িতে কোথা থেকে কীভাবে এল এত টাকা-সোনা ?

ভিডিও

Kolkata News: ''ব্যালেন্স তা দেখে আমি চমকে গেছি'', বিধবার অ্যাকাউন্টে হঠাৎ ৪৭ কোটি !
Tulu Mondal Birbhum: জামিন অযোগ্য ধারায় গ্রেফতারি পরোয়ানা জারি টুলু মণ্ডলের বিরুদ্ধে | ABP Ananda
SSC News । চাকরিহারা শিক্ষকদের চাকরির মেয়াদ এবং নতুন নিয়োগ প্রক্রিয়া নিয়ে বড় বিজ্ঞপ্তি
TMC news | তৃণমূল পরিচালিত জলপাইগুড়ি পুরসভার চেয়ারম্যানকে ডিম
RG Kar Update | আশা করি খুব দ্রুত বিচার পাব, লড়াইটা আমরা করবই, আর জি কর প্রসঙ্গে বললেন অভয়ার বাবা

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Modi Temple in Bihar: দেবতারূপে পূজিত হবেন নরেন্দ্র মোদি, মন্দির তৈরি হতে চলেছে বিহারে, প্রস্তাবে অনুমোদন দিল বোর্ড
দেবতারূপে পূজিত হবেন নরেন্দ্র মোদি, মন্দির তৈরি হতে চলেছে বিহারে, প্রস্তাবে অনুমোদন দিল বোর্ড
RG Kar News Update: আগামী সপ্তাহে মেয়ের মৃত্যুর ২ বছর পার, মামলা কতদূর? CBI-এর স্টেটাস রিপোর্ট পেশের দিনে প্রশ্ন অভয়ার পরিবারের
আগামী সপ্তাহে মেয়ের মৃত্যুর ২ বছর পার, মামলা কতদূর? CBI-এর স্টেটাস রিপোর্ট পেশের দিনে প্রশ্ন অভয়ার পরিবারের
Bangladesh News: ভারত, আমেরিকা, না চিন, কাকে বেশি গুরুত্ব? বাংলাদেশ বলল, ‘এটা বউ আর সতীনের ঝগড়া নয়’
ভারত, আমেরিকা, না চিন, কাকে বেশি গুরুত্ব? বাংলাদেশ বলল, ‘এটা বউ আর সতীনের ঝগড়া নয়’
Birbhum Money Gold Found: 'সোনা আনা হয়েছিল দুবাই, সুইৎজারল্যান্ড থেকে', মিনারের বাড়িতে কোথা থেকে কীভাবে এল এত টাকা-সোনা ?
'সোনা আনা হয়েছিল দুবাই, সুইৎজারল্যান্ড থেকে', মিনারের বাড়িতে কোথা থেকে কীভাবে এল এত টাকা-সোনা ?
NEET Protest: 'ছর্‌রা গুলির হিসেব সংরক্ষণ করতে হবে', পেলেট গান ব্যবহার নিয়ে আর কী নির্দেশ সুপ্রিম কোর্টের?
'ছর্‌রা গুলির হিসেব সংরক্ষণ করতে হবে', পেলেট গান ব্যবহার নিয়ে আর কী নির্দেশ সুপ্রিম কোর্টের?
Saugata Roy: 'বলছিলাম আপনারা চলে আসুন...' শাহ-নাড্ডার সঙ্গে ছবি প্রসঙ্গে সৌগত রায় বললেন...
'বলছিলাম আপনারা চলে আসুন...' শাহ-নাড্ডার সঙ্গে ছবি প্রসঙ্গে সৌগত রায় বললেন...
Anthony Fauci: চিনের উহান থেকে ছড়ায়নি কোভিড? ভাইরাস কি ল্যাবে তৈরি করা হয়েছিল? হাতে এল চাঞ্চল্যকর তথ্য
চিনের উহান থেকে ছড়ায়নি কোভিড? ভাইরাস কি ল্যাবে তৈরি করা হয়েছিল? হাতে এল চাঞ্চল্যকর তথ্য
Heavy Rainfall: মাসের শেষে ঝেঁপে বৃষ্টি, সঙ্গে ঝোড়ো হাওয়া, উত্তর থেকে দক্ষিণে প্রবল বৃষ্টিতে ভিজবে গোটা পশ্চিমবঙ্গ
মাসের শেষে ঝেঁপে বৃষ্টি, সঙ্গে ঝোড়ো হাওয়া, উত্তর থেকে দক্ষিণে প্রবল বৃষ্টিতে ভিজবে গোটা পশ্চিমবঙ্গ
Embed widget