এক্সপ্লোর

ডারউইনের চেয়ে বিবর্তনের তত্ত্ব আরও ভালভাবে বুঝিয়েছিলেন বিষ্ণুর ১০ অবতার, দাবি অন্ধ্র বিশ্ববিদ্যালয়ের উপাচার্যর

জলন্ধর: গীতায় বিষ্ণুর যে ১০ অবতারের কথা বলা হয়েছে, বিবর্তনের বিষয়ে তাঁদের তত্ত্ব চার্লস ডারউইনের চেয়ে উন্নত ছিল বলে দাবি করলেন অন্ধ্র বিশ্ববিদ্যালয়ের উপাচার্য জি নাগেশ্বর রাও। ১০৬-তম ভারতীয় বিজ্ঞান কংগ্রেসে তিনি বলেছেন, ‘মৎস্য অবতারের মাধ্যমে দশাবতারের সূচনা হচ্ছে। সেই অবতার একটি সামুদ্রিক প্রাণী। এরপর আসছে কুম্ভ অবতার। এটি উভচর প্রাণী যে জলের পাশাপাশি ডাঙাতেও থাকে। তৃতীয় অবতার হল বরাহ। এই সময় বিষ্ণু বরাহ রূপ ধারণ করে বিশ্বকে রক্ষা করেন। চতুর্থ অবতার হল নরসিংহ, যা অর্ধেক সিংহ ও অর্ধেক মানব। পঞ্চম অবতার হল বামন। এই অবতার সম্পূর্ণ মানুষ হলেও, পরিপক্কতার কিছুটা অভাব আছে। এরপরের অবতার নিখুঁত মানুষ রাম এবং তারপর আরও একটু জ্ঞানসম্পন্ন, যুক্তিবাদী ও রাজনীতিবিদের মতো কৃষ্ণ। আমরা বিশ্বাস করি, কৃষ্ণ একজন রাজনীতিবিদ, রাম নন। এভাবেই বিবর্তন চলছে।’ নাগেশ্বর আরও বলেছেন, ‘পাশ্চাত্যের ধারণা অনুযায়ী মানুষের বিবর্তনের কথা বলা হয়েছে। কিন্তু আমাদের বিজ্ঞানে শুধু সামুদ্রিক প্রাণী থেকে মানুষে পরিণত হওয়ার কথা বলা হয়নি। আমাদের বিজ্ঞান এর ঊর্ধ্বে। বামন অবতারের সময় আমরা মানুষ হয়ে উঠেছিলাম, তবে এর পরবর্তীকালে আমরা পরিণত মানব হয়ে উঠি। আমাদের সাধুসন্তদের ভাবনা সুদূরপ্রসারী ছিল। সেই কারণেই তাঁরা দশাবতারের কথা বলেছিলেন। এই তত্ত্ব চার্লস ডারউইনের তত্ত্বের চেয়ে উন্নত। মহাভারতে কৌরবদের জন্ম হয়েছিল স্টেম সেল ও টেস্ট টিউব প্রযুক্তির মাধ্যমে। হাজার হাজার বছর আগেই ভারতীয়দের ক্ষেপণাস্ত্রের বিষয়ে জ্ঞান ছিল। রাম অস্ত্র ও শস্ত্র ব্যবহার করতেন। বিষ্ণু নির্দিষ্ট লক্ষ্যে সুদর্শন চক্র পাঠাতেন যেটি আঘাত করে মালিকের কাছে ফিরে আসত। রামায়ণে শুধু রাবণের পুষ্পক রথের কথাই বলা হয়নি, আরও ২৪ রকমের বিমানের বর্ণনা রয়েছে।’

সেরা শিরোনাম

Food Safety: প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
IND vs WI Highlights: ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
Best Investment Plan : ৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
Bengal vs Services: সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা

ভিডিও

Chorbagan Durga Puja Stampede | চোরবাগানে সর্বজনীনের মণ্ডপে মৃত্যুমিছিল!
Durga Puja 2026 | গ্রামবাংলাই ছিল মূল ভিত্তি, তাকেই তুলে ধরল জাগরনী সাংস্কৃতিক সংস্থা
Durga Puja 2026 | 'মায়েরা মিথ্যা কথা বলে', কেন এমন থিম বানাল 'পূর্বাচল আমরা সবাই' ক্লাব?
Durga Puja 2026 | কাদামাটি থেকে প্রতিমা — পাটুলি সর্বজনীন দুর্গোৎসব তুলে ধরেছে মৃৎশিল্পীদের কথা
Aj Banglay | উমা এসেছে ঘরে। উৎসবের আনন্দে মেতে রাজ্য |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Food Safety: প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
IND vs WI Highlights: ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
Best Investment Plan : ৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
Bengal vs Services: সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
Jio IPO : বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
Droupadi Murmu: অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
Bollywood News: ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
Road Accident : ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
Embed widget