এক্সপ্লোর

COVID-19: দেশে করোনায় কমল দৈনিক মৃত্যু ও সংক্রমণ, একইসঙ্গে কমেছে সুস্থতা

29 died in West Bengal in the last 24 hours due to COVID-19. | দৈনিক মৃত্যুতে দেশে আজ তৃতীয় স্থানে রয়েছে বাংলা।

নয়াদিল্লি: দেশে করোনায় কমল দৈনিক মৃত্যু ও সংক্রমণ। সেইসঙ্গে কমেছে দৈনিক সুস্থতা। দৈনিক মৃত্যুতে দেশে আজ তৃতীয় স্থানে রয়েছে বাংলা। গত ২৪ ঘণ্টায় রাজ্যে ২৯ জনের মৃত্যু হয়েছে। প্রথম স্থানে রয়েছে মহারাষ্ট্র। ওই রাজ্যে একদিনে মৃত্যু হয়েছে ৫৮ জনের। দ্বিতীয় স্থানে রয়েছে কেরল। সেখানে গত ২৪ ঘণ্টায় ৩০ জনের মৃত্যু হয়েছে। দেশে এখনও পর্যন্ত করোনায় মৃত্যু হয়েছে ১ লক্ষ ৪৮ হাজার ৯৯৪ জনের।  মোট আক্রান্ত ১ কোটি ২ লক্ষ ৮৬ হাজার ৭১০ জন। গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ২৫৬ জনের। গতকাল দৈনিক মৃত্যুর সংখ্যা ছিল ২৯৯। গত ২৪ ঘণ্টায় আক্রান্তের সংখ্যা ২০ হাজার ৩৬। গতকাল দৈনিক আক্রান্তের সংখ্যা ছিল ২১ হাজার ৮২১। তবে এরই মধ্যে করোনাকে জয় করে সুস্থ হয়েছেন ৯৮ লক্ষ ৮৩ হাজার ৪৬১ জন। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ২৩ হাজার ১৮১ জন। গতকাল দৈনিক সুস্থতার সংখ্যা ছিল ২৬ হাজার ১৩৯। দেশে মৃত্যুর হার ১ দশমিক ৪৫ শতাংশ। সুস্থতার হার বেড়ে ৯৬ দশমিক ৮ শতাংশ। অন্যদিকে, বিশ্বে করোনায় কমল দৈনিক মৃত্যু ও সংক্রমণ। একইসঙ্গে কমেছে দৈনিক সুস্থতার সংখ্যাও। করোনায় এখনও পর্যন্ত বিশ্বে মৃত্যু হয়েছে ১৮ লক্ষ ২৬ হাজার ৫৫ জনের।  আক্রান্ত হয়েছেন ৮ কোটি ৩৯ লক্ষ ১৭ হাজার ৬০৬ জন। তবে এরই মধ্যে করোনাকে জয় করে ৪ কোটি ৭২ লক্ষ ৫৮ হাজার ৮৪১ জন সুস্থ হয়েছেন। বিশ্বে গত ২৪ ঘণ্টায় ১০ হাজার ৯২ জনের করোনায় মৃত্যু হয়েছে। একদিনে সংক্রমিত হয়েছেন ৫ লক্ষ ৭৪ হাজার ৮৯৯ জন। গত ২৪ ঘণ্টায় সুস্থতার সংখ্যা ২ লক্ষ ৬৪ হাজার ৮১৮। নতুন বছরে ২ কোটি ছাড়াল মার্কিন যুক্তরাষ্ট্রে করোনা আক্রান্তের সংখ্যা। শুধুমাত্র ডিসেম্বরেই সে দেশে মৃত্যু হয়েছে ৭৭ হাজার ১২৪ জনের। এরই মধ্যে আজ দেশজুড়ে করোনা টিকার ড্রাই রান শুরু হয়েছে। সমস্ত রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে টিকাকরণ প্রক্রিয়ার মহড়া হবে। এর জন্য ১১৬টি জেলার ২৫৯টি কেন্দ্রকে নির্দিষ্ট করা হয়েছে। করোনা টিকাকরণ প্রক্রিয়ার প্রথম মহড়া হয়েছে ২৮ এবং ২৯ ডিসেম্বর। অসম, অন্ধ্রপ্রদেশ, পঞ্জাব এবং গুজরাতে চলেছিল ড্রাই রান। করোনা টিকা ছাড়পত্র পেলে কীভাবে তা দেওয়া হবে সাধারণ মানুষকে, সেসবেরই প্রস্তুতি চলবে এই ড্রাই রানে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Baranagar Accident: হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
RG Kar News: আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন

ভিডিও

Sumit Roy: পরপর দুদিন, গতকালের পর আজ ফের ভবানী ভবনে হাজিরা সুমিত রায়ের
Mamata Banerjee: মৃত তৃণমূল কর্মীর বাড়িতে যাওয়ার পথে বিক্ষোভের মুখে মমতা
Debraj Chakraborty: দেবরাজের আরও কীর্তি প্রকাশ্যে,দেবরাজের বিরুদ্ধে তোলাবাজির নতুন অভিযোগ
Kolkata News: বাইক সারানোর গ্যারেজ থেকে তোলাবজির অভিযোগ,তোলা না দেওয়ায় গ্যারেজ মালিককে মারধর
Samik Bhattacharya: রাজ্যে আসছে বিড়লা গোষ্ঠী, ঘোষণা বিজেপি রাজ্য সভাপতির | ABP Ananda Live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Baranagar Accident: হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
RG Kar News: আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
RG Kar Case: RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
Har Ghar Tiranga: সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
Health Facts: আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
Embed widget