এক্সপ্লোর

করোনা নিয়ন্ত্রণে নয়া বিধিনিষেধ জারি দিল্লিতে

হাই গ্রেড ১ অফিসার ছাড়া সরকারি অফিসগুলিতে ৫০ শতাংশ কর্মী নিয়ে কাজ হবে। তবে স্বাস্থ্য, পুলিশ, হোম গার্ড সিভিল ডিফেন্স, দমকল ও জরুরি পরিষেবা এবং জেলা প্রশাসনগুলির কাজ কোনও বিধিনিষেধ ছাড়াই পরিচালিত হবে। 

 

নয়াদিল্লি: করোনাভাইরাসের দাপট অব্যাহত। বেড়েই চলেছে সংক্রমণ। এরইমধ্যে শনিবার একগুচ্ছ বিধিনিষেধ জারি করেছে দিল্লি সরকার। সরকারের এই নির্দেশিকায় জনসমাবেশে নিষেধাজ্ঞা জারি ছাড়াও রেস্তোরাঁ, থিয়েটার, গণ পরিবহণ ও বিয়ে, শেষকৃত্যর অনুষ্ঠানে জনসমাগমের সীমা বেঁধে দেওয়া হয়েছে। 


নতুন এই বিধি আগামী ৩০ এপ্রিল পর্যন্ত কার্যকর থাকবে। এর পাশাপাশি আগেই রাত দশটা থেকে ভোর পাঁচটা পর্যন্ত নাইট কার্ফুর ঘোষণা করা হয়েছে। সেইসঙ্গে দিল্লিতে সমস্ত রাজনৈতিক, সামাজিক, খেলা, বিনোদন, পড়াশোনা, সাংস্কৃতিক ও ধর্মীয় সমাবেশে  নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। বিয়ের অনুষ্ঠানে ৫০ জন ও শেষকৃত্যানুষ্ঠানে ২০ জনের বেশি অংশ নিতে পারবেন না। রেস্তোরাঁ, বার ও সিনেমা হলগুলিতে আসন সংখ্যার ৫০ শতাংশর বেশি লোক থাকতে পারবেন না। বাস ও মেট্রোও অর্ধেক  সংখ্যক যাত্রী নিয়ে চালাতে হবে। 


জাতীয় ও আন্তর্জাতিক প্রতিযোগিতার জন্য প্রস্তুতি নিচ্ছেন, এমন ক্রীড়াবিদের অনুশীলনের প্রয়োজন ছাড়া সমস্ত সুইমিং পুল বন্ধ থাকবে। 
স্টেডিয়ামগুলিতে খেলা চলতে পারে। তবে সেখানে কোনও দর্শক থাকতে পারবেন না।  চলতি সপ্তাহের প্রথমেই স্কুল ও কলেজগুলি বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। 


হাই গ্রেড ১ অফিসার ছাড়া সরকারি অফিসগুলিতে ৫০ শতাংশ কর্মী নিয়ে কাজ হবে। তবে স্বাস্থ্য, পুলিশ, হোম গার্ড সিভিল ডিফেন্স, দমকল ও জরুরি পরিষেবা এবং জেলা প্রশাসনগুলির কাজ কোনও বিধিনিষেধ ছাড়াই পরিচালিত হবে। 


বেসরকারি সংস্থাগুলিকে পর্যায়ক্রমিকভাবে কর্মীদের অফিসে নিয়ে আসার পরামর্শ দেওয়া হয়েছে। যাতে অফিসে বেশি ভিড় না থাকে, সেজন্যই এই পরামর্শ। সেই সঙ্গে বাড়িতে থেকে কাজের ব্যাপারেও উৎসাহ দেওয়া হয়েছে। 


সর্বাধিক সংক্রমণের শিকার রাজ্য মহারাষ্ট্র থেকে বিমানে আসা যাত্রীদের নেগেটিভ আরটি-পিসিআর টেস্ট রিপোর্ট দেখাতে হবে।  রিপোর্ট নেগেটিভ থাকলে ১৪ দিন কোয়ারেন্টিনে থাকতে হবে। সরকারি কাজের সঙ্গে যুক্তদের এ ব্যাপারে ছাড় থাকছে। 


উল্লেখ্য, এর আগে দিল্লির মুখ্যমন্ত্রী কেজরীবাল লকডাউনের সম্ভাবনা উড়িয়ে দিয়েছিলেন। তবে নতুন বিধিনিষেধ শীঘ্রই চালু করা হবে বলে জানিয়েছিলেন। 

সেরা শিরোনাম

Dia Mira Diwali Video: দিয়া মির্জার দীপাবলি-ভিডিও ঘিরে বিতর্ক, আদালত বলল, ‘ভারত ধর্মনিরপেক্ষ দেশ’
দিয়া মির্জার দীপাবলি-ভিডিও ঘিরে বিতর্ক, আদালত বলল, ‘ভারত ধর্মনিরপেক্ষ দেশ’
আরও বিপাকে ইন্দ্রনীল সেন, MPO আইনের ২ ও ৯ নম্বর ধারা যুক্ত করার আবেদন, কী দাবি পুলিশের ?
আরও বিপাকে ইন্দ্রনীল সেন, MPO আইনের ২ ও ৯ নম্বর ধারা যুক্ত করার আবেদন, কী দাবি পুলিশের ?
Pirates Attack: ভারতীয় নাবিকদের অপহরণ জলদস্যুদের! ভারতীয় নৌবাহিনীর অপারেশনে অবশেষে উদ্ধার
ভারতীয় নাবিকদের অপহরণ জলদস্যুদের! ভারতীয় নৌবাহিনীর অপারেশনে অবশেষে উদ্ধার
উত্তরাখণ্ডে ট্রেকিংয়ে গিয়ে ভয়াবহ ঘটনা, তুষারঝড়ে নিখোঁজ বাঁকুড়ার ৮ জন, মুখ্যমন্ত্রীর বড় বার্তা
উত্তরাখণ্ডে ট্রেকিংয়ে গিয়ে ভয়াবহ ঘটনা, তুষারঝড়ে নিখোঁজ বাঁকুড়ার ৮ জন, মুখ্যমন্ত্রীর বড় বার্তা

ভিডিও

Nepal Helicopter Collision: আকাশপথে ফের বিপদ, এবার ২টি হেলিকপ্টারের সংঘর্ষ, মৃত্যু এক ভারতীয়র | ABP
CM Suvendu Adhikari: আলিপুরদুয়ারে সুপারি পাচারচক্রের পর্দাফাঁস, পুলিশ-প্রশংসায় পোস্ট মুখ্যমন্ত্রীর
Debra BJP News: তোলাবাজির প্রতিবাদ, আক্রান্ত খোদ BJP বিধায়ক! দলীয় কর্মীদের বিরুদ্ধে মারধরের অভিযোগ
Part-time Teachers Protest | বিকাশ ভবনের সামনে পার্ট টাইম শিক্ষকদের টানা অবস্থান-বিক্ষোভ
Indranil Sen | প্রাক্তন মন্ত্রীর বিরুদ্ধে বেআইনিভাবে বিপুল অঙ্কের অর্থ ও সম্পত্তি সংগ্রহের অভিযোগ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Dia Mira Diwali Video: দিয়া মির্জার দীপাবলি-ভিডিও ঘিরে বিতর্ক, আদালত বলল, ‘ভারত ধর্মনিরপেক্ষ দেশ’
দিয়া মির্জার দীপাবলি-ভিডিও ঘিরে বিতর্ক, আদালত বলল, ‘ভারত ধর্মনিরপেক্ষ দেশ’
আরও বিপাকে ইন্দ্রনীল সেন, MPO আইনের ২ ও ৯ নম্বর ধারা যুক্ত করার আবেদন, কী দাবি পুলিশের ?
আরও বিপাকে ইন্দ্রনীল সেন, MPO আইনের ২ ও ৯ নম্বর ধারা যুক্ত করার আবেদন, কী দাবি পুলিশের ?
Pirates Attack: ভারতীয় নাবিকদের অপহরণ জলদস্যুদের! ভারতীয় নৌবাহিনীর অপারেশনে অবশেষে উদ্ধার
ভারতীয় নাবিকদের অপহরণ জলদস্যুদের! ভারতীয় নৌবাহিনীর অপারেশনে অবশেষে উদ্ধার
উত্তরাখণ্ডে ট্রেকিংয়ে গিয়ে ভয়াবহ ঘটনা, তুষারঝড়ে নিখোঁজ বাঁকুড়ার ৮ জন, মুখ্যমন্ত্রীর বড় বার্তা
উত্তরাখণ্ডে ট্রেকিংয়ে গিয়ে ভয়াবহ ঘটনা, তুষারঝড়ে নিখোঁজ বাঁকুড়ার ৮ জন, মুখ্যমন্ত্রীর বড় বার্তা
Rohit Sharma: নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ়েই রোহিতের সামনে প্রচুর রেকর্ড ও কৃতিত্ব গড়ার হাতছানি
নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ়েই রোহিত শর্মার সামনে প্রচুর রেকর্ড ও কৃতিত্ব গড়ার হাতছানি
Weather Update: ‘ল্যান্ডফল’ হলেও কাটেনি 'বিপদ' ! কমলা ও হলুদ সতর্কতা জারি ১১ জেলায়, ৪ ও ৫ নভেম্বর কী ঘটবে ?
‘ল্যান্ডফল’ হলেও কাটেনি 'বিপদ' ! কমলা ও হলুদ সতর্কতা জারি ১১ জেলায়, ৪ ও ৫ নভেম্বর কী ঘটবে ?
Food Poisoning : বিয়েবাড়ির ভোজ খেয়ে অসুস্থ শতাধিক অতিথি, এই খাবার খেয়েই একের পর এক হাসপাতালে
বিয়েবাড়ির ভোজ খেয়ে অসুস্থ শতাধিক অতিথি, এই খাবার খেয়েই একের পর এক হাসপাতালে
Fake 20 Rupee Coin: কোটি কোটি টাকার নকল ২০ টাকার কয়েন ঢুকে গিয়েছে বাজারে? একাধিক রাজ্যে চলছে কারবার? বড় চক্রের পর্দাফাঁস
কোটি কোটি টাকার নকল ২০ টাকার কয়েন ঢুকে গিয়েছে বাজারে? একাধিক রাজ্যে চলছে কারবার? বড় চক্রের পর্দাফাঁস
Embed widget