এক্সপ্লোর

Corona Update: মুম্বইয়ে একদিনে করোনা আক্রান্ত ১৫,১৬৬, দিল্লিতে ১০,৬৬৫

COVID-19: মুম্বই ও দিল্লিতে করোনা পরিস্থিতি ক্রমশঃ ভয়াবহ আকার ধারণ করছে। মুম্বইয়ে একদিনে নতুন করে করোনা আক্রান্ত হলেন ১৫,১৬৬ জন। দিল্লিতে একদিনে করোনা আক্রান্ত হলেন ১০,৬৬৫ জন।

নয়াদিল্লি: বুধবার মুম্বই ও দিল্লিতে একলাফে অনেকটাই বাড়ল করোনা সংক্রমিতের হার। মুম্বইয়ে একদিনে নতুন করে করোনা আক্রান্ত হলেন ১৫,১৬৬ জন। মৃত্যু হয়েছে তিনজনের। এটাই এখনও পর্যন্ত মুম্বইয়ে একদিনে করোনা আক্রান্তের সর্বোচ্চ হার। দিল্লিতে একদিনে করোনা আক্রান্ত হলেন ১০,৬৬৫ জন। গত বছরের ১২ মে-র পর বুধবারই দিল্লিতে একদিনে সবচেয়ে বেশি মানুষ করোনা আক্রান্ত হলেন। একদিনে দিল্লিতে করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে আটজনের।

মঙ্গলবার দিল্লিতে করোনা আক্রান্তের সংখ্যা ছিল ৫,৪৮১। বুধবার যা প্রায় দ্বিগুণ হয়ে যায়। পজিটিভিটি রেট বেড়ে হয়েছে ১১.৮৮ শতাংশ।

এই পরিস্থিতিতে দিল্লি সরকারের পক্ষ থেকে করোনা সংক্রমণ মোকাবিলায় সপ্তাহান্তে কার্ফু জারি করার কথা ঘোষণা করা হয়েছে। দিল্লির স্বাস্থ্যমন্ত্রী সত্যেন্দ্র জৈন ঘোষণা করেছেন, দিল্লিতে করোনার তৃতীয় ঢেউ আছড়ে পড়েছে। দিল্লি সরকারের পক্ষ থেকে বেসরকারি হাসপাতালগুলিকে করোনা আক্রান্তদের জন্য ৪০ শতাংশ বেড সংরক্ষিত রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

সংবাদসংস্থা পিটিআই সূত্রে খবর, দিল্লিতে করোনা আক্রান্ত হয়ে মৃত্যু এবং হাসপাতালে ভর্তি হওয়া রোগীর সংখ্যা অনেকটাই বেড়ে গিয়েছে। সরকারি পরিসংখ্যান অনুযায়ী, ১ জানুয়ারি যেখানে করোনা আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন ২৪৭ জন, ৪ জানুয়ারি সেই সংখ্যা বেড়ে হয় ৫৩১। অক্সিজেন সাপোর্টে থাকা রোগীর সংখ্যা তিনদিনে ৯৪ থেকে বেড়ে হয়েছে ১৬৮। ভেন্টিলেটরে থাকা রোগীর সংখ্যা ৪ থেকে বেড়ে হয়েছে ১৪।

মুম্বইয়ে ২৪ ঘণ্টার মধ্যে করোনা আক্রান্তের সংখ্যা ৩৯ শতাংশ বেড়ে গিয়েছে। মঙ্গলবার মুম্বইয়ের মেয়র কিশোরী পেডনেকার জানান, একদিনে করোনা আক্রান্তের সংখ্যা ২০ হাজার পেরিয়ে গেলে লকডাউন জারি করা হবে।  

মহারাষ্ট্রে বুধবার নতুন করে করোনা আক্রান্ত হন ২৬,৫৩৮ জন। একদিনে করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে আটজনের। মহারাষ্ট্রে অ্যাকটিভ করোনা আক্রান্তের সংখ্যা ৮৭,৫০৫। হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে ৫,৩৩১ জনকে। মহারাষ্ট্রে ওমিক্রন আক্রান্তের সংখ্যা ৭৯৭। সুস্থ হয়ে উঠেছেন ৩৩০ জন।

Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )

Calculate The Age Through Age Calculator

সেরা শিরোনাম

Gibran Rakabuming Raka: স্কুল পাশের বৈধ সার্টিফিকেট দেখাতে পারেননি, বিতর্কের জেরে পদত্যাগ করতে হল ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্টকে
স্কুল পাশের বৈধ সার্টিফিকেট দেখাতে পারেননি, বিতর্কের জেরে পদত্যাগ করতে হল ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্টকে
Delhi Pollution: মাছ মরে ভাসছে যমুনার জলে, দূষণের কথা উঠতেই বিরোধীদের দূষলেন মন্ত্রী, বললেন, ‘বাজার থেকে কিনে এনে ফেলেছে’
মাছ মরে ভাসছে যমুনার জলে, দূষণের কথা উঠতেই বিরোধীদের দূষলেন মন্ত্রী, বললেন, ‘বাজার থেকে কিনে এনে ফেলেছে’
Government Employee Benefits: অফিসের দেওয়া ল্যাপটপ-ডিভাইস নিজের কাছে রেখে দিতে পারবেন সরকারি কর্মীরা, মিলবে ১.৮ লক্ষ টাকা পর্যন্ত দামের গ্যাজেট, শর্ত কী?
অফিসের দেওয়া ল্যাপটপ-ডিভাইস নিজের কাছে রেখে দিতে পারবেন সরকারি কর্মীরা, মিলবে ১.৮ লক্ষ টাকা পর্যন্ত দামের গ্যাজেট, শর্ত কী?
Daily Astrology : কাল শক্তিশালী ধৃতি যোগ, কারও সঙ্গে দেখা হবে, যা এতদিন হয়নি, বড়সড় পরিবর্তন হয়ে যেতে পারে এই ২ রাশির..
কাল শক্তিশালী ধৃতি যোগ, কারও সঙ্গে দেখা হবে, যা এতদিন হয়নি, বড়সড় পরিবর্তন হয়ে যেতে পারে এই ২ রাশির..

ভিডিও

Contractual Health Worker Recruitment | চুক্তিভিত্তিক চিকিৎসক নিয়োগ করতে চলেছে রাজ্য
CM Suvendu Adhikari | বাঁকুড়া-পুরুলিয়ায় শিল্পবান্ধব পরিবেশ তৈরির বার্তা দিলেন মুখ্যমন্ত্রী
Boro Ma: নৈহাটিতে গঙ্গায় বড়মার পুজোর প্রতিমার বিসর্জন, সুরক্ষার জন্য কড়াকড়ি
West Bardhaman News | লাউদোহায় জমি বিবাদ ঘিরে পিটিয়ে খুনের অভিযোগ, গ্রেফতার ২ বিজেপি কর্মী
TMC News: চন্ডীপুরে মমতা তৃণমূলের পার্টি অফিসে হামলা, ভাঙচুরের পরে দখলেরও অভিযোগ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Gibran Rakabuming Raka: স্কুল পাশের বৈধ সার্টিফিকেট দেখাতে পারেননি, বিতর্কের জেরে পদত্যাগ করতে হল ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্টকে
স্কুল পাশের বৈধ সার্টিফিকেট দেখাতে পারেননি, বিতর্কের জেরে পদত্যাগ করতে হল ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্টকে
Delhi Pollution: মাছ মরে ভাসছে যমুনার জলে, দূষণের কথা উঠতেই বিরোধীদের দূষলেন মন্ত্রী, বললেন, ‘বাজার থেকে কিনে এনে ফেলেছে’
মাছ মরে ভাসছে যমুনার জলে, দূষণের কথা উঠতেই বিরোধীদের দূষলেন মন্ত্রী, বললেন, ‘বাজার থেকে কিনে এনে ফেলেছে’
Government Employee Benefits: অফিসের দেওয়া ল্যাপটপ-ডিভাইস নিজের কাছে রেখে দিতে পারবেন সরকারি কর্মীরা, মিলবে ১.৮ লক্ষ টাকা পর্যন্ত দামের গ্যাজেট, শর্ত কী?
অফিসের দেওয়া ল্যাপটপ-ডিভাইস নিজের কাছে রেখে দিতে পারবেন সরকারি কর্মীরা, মিলবে ১.৮ লক্ষ টাকা পর্যন্ত দামের গ্যাজেট, শর্ত কী?
Daily Astrology : কাল শক্তিশালী ধৃতি যোগ, কারও সঙ্গে দেখা হবে, যা এতদিন হয়নি, বড়সড় পরিবর্তন হয়ে যেতে পারে এই ২ রাশির..
কাল শক্তিশালী ধৃতি যোগ, কারও সঙ্গে দেখা হবে, যা এতদিন হয়নি, বড়সড় পরিবর্তন হয়ে যেতে পারে এই ২ রাশির..
District News: গাছের দীর্ঘায়ু কামনায় বোনফোঁটার আয়োজন পরিবেশ কর্মী সুভাষ দত্তের, স্মরণ করা হল অভয়াকেও
গাছের দীর্ঘায়ু কামনায় বোনফোঁটার আয়োজন পরিবেশ কর্মী সুভাষ দত্তের, স্মরণ করা হল অভয়াকেও
Kareena Kapoor Khan: 'খোদাই করা অক্ষরের মর্যাদা রয়েছে আর নারীর নেই?' করিনার পাশে দাঁড়িয়ে প্রশ্ন তসলিমা নাসরিনের
'খোদাই করা অক্ষরের মর্যাদা রয়েছে আর নারীর নেই?' করিনার পাশে দাঁড়িয়ে প্রশ্ন তসলিমা নাসরিনের
Abhishek Banerjee: বাড়ির গেটে বুলডোজার, নিজের নিরাপত্তা নিয়ে উদ্বেগপ্রকাশ করে জ্ঞানেশ কুমার-সহ নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের কাছে ই মেল অভিষেকের
বাড়ির গেটে বুলডোজার, নিজের নিরাপত্তা নিয়ে উদ্বেগপ্রকাশ করে জ্ঞানেশ কুমার-সহ নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের কাছে ই মেল অভিষেকের
Weather Update: আপাতত ৭ দিন শুষ্ক আবহাওয়া রাজ্যে, আগামী ২ দিনে ২-৩ ডিগ্রি পারদ পতনের সম্ভাবনা কোথায় কোথায় ?
আপাতত ৭ দিন শুষ্ক আবহাওয়া রাজ্যে, আগামী ২ দিনে ২-৩ ডিগ্রি পারদ পতনের সম্ভাবনা কোথায় কোথায় ?
Embed widget