এক্সপ্লোর

বান্ধবীর সঙ্গে সম্পর্কের সন্দেহে দিল্লিতে ভাইপোকে খুন করে পুঁতে দিয়ে গাছের চারা লাগালেন যুবক!

নয়াদিল্লি: বান্ধবীর সঙ্গে সম্পর্ক রয়েছে, এই সন্দেহের বশে ভাইপোকে খুন করে পুঁতে দিয়ে তার উপর গাছের চারা লাগানোর অভিযোগে গ্রেফতার করা হল এক যুবককে। চাঞ্চল্যকর এই ঘটনা ঘটেছে দিল্লির দ্বারকা অঞ্চলে। অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। ডেপুটি পুলিশ কমিশনার (দ্বারকা) রাজেন্দ্র সিংহ সাগর জানিয়েছেন, ধৃত ব্যক্তির নাম বিজয় কুমার মহারানা (৩৭)। তাঁর বাড়ি ওড়িশার গঞ্জামে। তিনি ২০১২ সালে বান্ধবীর সঙ্গে দিল্লিতে আসেন। ২০১৫ সালে হায়দরাবাদ থেকে বিজয়ের ভাইপো জয়প্রকাশও দিল্লিতে আসেন। তাঁরা দ্বারকা অঞ্চলের একটি ফ্ল্যাটে থাকতে শুরু করেন। নয়ডার সেক্টর ১৪৪ অঞ্চলে একটি তথ্যপ্রযুক্তি সংস্থায় চাকরি করতেন বিজয়। জয়প্রকাশ আবার গুরুগ্রামের একটি সংস্থায় কর্মরত ছিলেন। বিজয়ের বান্ধবীর সঙ্গে জয়প্রকাশের ঘনিষ্ঠতা হয়। এতে ক্ষুব্ধ হয়ে ভাইপোকে খুনের পরিকল্পনা করেন বিজয়। তদন্তে জানা গিয়েছে, ২০১৬ সালের ৬ ফেব্রুয়ারি গভীর রাতে জয়প্রকাশ যখন ঘুমোচ্ছিলেন, তখন সারানোর জন্য খুলে রাখা সিলিং ফ্যানের মোটর দিয়ে তাঁর মাথায় মারেন বিজয়। এরপর তিনি পরিকল্পনা অনুযায়ী ভাইপোর মৃতদেহ বারান্দায় নিয়ে গিয়ে পুঁতে দেন। সন্দেহ এড়াতে তিনি সেখানে একটি গাছের চারাও লাগিয়ে দেন। এক সপ্তাহ পরে থানায় গিয়ে বিজয় দাবি করেন, তাঁর ভাইপো বন্ধুদের সঙ্গে বাইরে গিয়ে আর ফেরেননি। ওই ফ্ল্যাটে আরও দু’মাস থাকার পর নাঙ্গলয় অঞ্চলে চলে যান বিজয়। ২০১৭ সালে তিনি হায়দরাবাদে চলে যান। গত বছরের অক্টোবরে জয়প্রকাশের দেহাংশ উদ্ধার হয়। ওই ফ্ল্যাটের মালিকের কাছ থেকে বিজয়ের খোঁজ পায় পুলিশ। কিন্তু ততদিনে তিনি মোবাইল নম্বর বদলে ফেলেছেন, সব টাকা তুলে নিয়ে ব্যাঙ্ক অ্যাকাউন্টও বন্ধ করে দিয়েছেন। তাঁর কোনও আত্মীয় বা বন্ধুরও খোঁজ মেলেনি। দীর্ঘদিন ধরে প্রযুক্তির সাহায্যে অনুসন্ধান চালিয়ে বিজয়কে খুঁজে পায় পুলিশ। রবিবার হায়দরাবাদ থেকে তাঁকে গ্রেফতার করে দিল্লিতে আনা হয়।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Jitendra Tiwari : 'সব কালেকশন মাস্টার হয়ে গেছে'... নিজের দলের কর্মীদের একাংশর বিরুদ্ধেই ভয়ঙ্কর অভিযোগ বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারির
নিজের দলের কর্মীদের একাংশর বিরুদ্ধেই ভয়ঙ্কর অভিযোগ বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারির
Road Accident : পিছন থেকে গাড়িতে ধাক্কা ট্রাকের, একাধিক মৃত্যু ; জখম ১
পিছন থেকে গাড়িতে ধাক্কা ট্রাকের, একাধিক মৃত্যু ; জখম ১
Sonam Wangchuk: অনেকটা সুস্থ, যোগ দিতে চান সংসদ অভিযানে, হাসপাতালকে আর্জি জানিয়ে চিঠি দিলেন সোনম ওয়াংচুক
অনেকটা সুস্থ, যোগ দিতে চান সংসদ অভিযানে, হাসপাতালকে আর্জি জানিয়ে চিঠি দিলেন সোনম ওয়াংচুক
Weather : সারা দেশের মাথার উপর গভীর মেঘের চাদর ! উথাল-পাথাল বৃষ্টি আর দুর্যোগ? ISRO-র স্যাটেলাইটে চমকে দেওয়া ছবি
সারা দেশের মাথার উপর গভীর মেঘের চাদর ! উথাল-পাথাল বৃষ্টি আর দুর্যোগ? ISRO-র স্যাটেলাইটে চমকে দেওয়া ছবি

ভিডিও

CJP Protest | পুলিশের ধরপাকড় অগ্রাহ্য করেই সংসদ ভবনের সামনে আন্দোলনকারীদের বিক্ষোভ
Delhi CJP Protest: দিল্লিতে ধুন্ধুমার | বিক্ষোভ ঠেকাতে রাজধানী জুড়ে ১৬৩ ধারা পুলিশের
Madan Mitra:
Delhi CJP Protest: সোনম ওয়াংচুকের ডাকে ককরোচ জনতা পার্টির সংসদ অভিযান ঘিরে ধুন্ধুমার | ABP Ananda
Suvendu Adhikari | ''আপনার লজ্জা লাগে না? মমতাকে কটাক্ষ মুখ্যমন্ত্রীর | MAmata Banerjee | 21 July

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jitendra Tiwari : 'সব কালেকশন মাস্টার হয়ে গেছে'... নিজের দলের কর্মীদের একাংশর বিরুদ্ধেই ভয়ঙ্কর অভিযোগ বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারির
নিজের দলের কর্মীদের একাংশর বিরুদ্ধেই ভয়ঙ্কর অভিযোগ বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারির
Road Accident : পিছন থেকে গাড়িতে ধাক্কা ট্রাকের, একাধিক মৃত্যু ; জখম ১
পিছন থেকে গাড়িতে ধাক্কা ট্রাকের, একাধিক মৃত্যু ; জখম ১
Sonam Wangchuk: অনেকটা সুস্থ, যোগ দিতে চান সংসদ অভিযানে, হাসপাতালকে আর্জি জানিয়ে চিঠি দিলেন সোনম ওয়াংচুক
অনেকটা সুস্থ, যোগ দিতে চান সংসদ অভিযানে, হাসপাতালকে আর্জি জানিয়ে চিঠি দিলেন সোনম ওয়াংচুক
Weather : সারা দেশের মাথার উপর গভীর মেঘের চাদর ! উথাল-পাথাল বৃষ্টি আর দুর্যোগ? ISRO-র স্যাটেলাইটে চমকে দেওয়া ছবি
সারা দেশের মাথার উপর গভীর মেঘের চাদর ! উথাল-পাথাল বৃষ্টি আর দুর্যোগ? ISRO-র স্যাটেলাইটে চমকে দেওয়া ছবি
Yatri Sathi: 'যাত্রী সাথী' নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, রাজ্যের ট্যাক্সিচালকদের জন্য এ বার নতুন পদক্ষেপ
Yatri Sathi: 'যাত্রী সাথী' নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, রাজ্যের ট্যাক্সিচালকদের জন্য এ বার নতুন পদক্ষেপ
National Film Awards 2026: কঠিন অঙ্ক কষেই জাতীয় পুরস্কার আনল বাংলার ৩ খুদে, সাফল্যের আনন্দে ভাসছে টলিউড
কঠিন অঙ্ক কষেই জাতীয় পুরস্কার আনল বাংলার ৩ খুদে, সাফল্যের আনন্দে ভাসছে টলিউড
‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’ খ্যাত জনপ্রিয় সঙ্গীত শিল্পীকে মঞ্চেই অশালীন স্পর্শ ! তুলকালাম কাণ্ড, তুঙ্গে তরজা
‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’ খ্যাত জনপ্রিয় সঙ্গীত শিল্পীকে মঞ্চেই অশালীন স্পর্শ ! তুলকালাম কাণ্ড, তুঙ্গে তরজা
Baba Vanga : ধুঁকতে থাকা ভাগ্য যাচ্ছে খুলে, আয়ের নতুন রাস্তা, জুলাই-শেষে জ্যাকপট এই রাশিগুলির? বাবা ভাঙ্গার ভাইরাল ভবিষ্যদ্বাণী
ধুঁকতে থাকা ভাগ্য যাচ্ছে খুলে, আয়ের নতুন রাস্তা, জুলাই-শেষে জ্যাকপট এই রাশিগুলির? বাবা ভাঙ্গার ভাইরাল ভবিষ্যদ্বাণী
Embed widget