এক্সপ্লোর
মধ্যপ্রদেশের পান্না জেলায় পাওয়া ৪২.৫৯ ক্যারটের হীরে বিক্রি ২.৫৫ কোটি টাকায়

পান্না: এ বছরের অক্টোবরে মধ্যপ্রদেশের পান্না জেলায় এক ব্যক্তি ৪২.৫৯ ক্যারটের একটি হীরে পেয়েছিলেন। আজ নিলামে সেই হীরেটির দর উঠল ২.৫৫ কোটি টাকা। পান্নার খনি ও হীরে বিভাগের আধিকারিক সন্তোষ সিংহ জানিয়েছেন, কর ও রয়্যালটি বাদ দিয়ে নিলাম থেকে পাওয়া বাকি টাকা হীরের মালিকের হাতে তুলে দেওয়া হবে। সন্তোষ আরও জানিয়েছেন, পান্না জেলায় ১২ লক্ষ ক্যারট হীরের ভাণ্ডার আছে। কৃষ্ণ কল্যাণপুর গ্রামে একটি খনি লিজ নেন মোতিলাল প্রজাপতি সহ পাঁচজন। সেই খনিতেই এই হীরে পাওয়া যায়। এটাই এই অঞ্চলে পাওয়া সবচেয়ে বড় হীরে। গতকাল থেকে শুরু হয় নিলাম। ২০৩ ক্যারট ওজনের ১৬০টি হীরে নিলামে তোলা হয়। আজ সবচেয়ে বড় হীরেটি কিনেছেন উত্তরপ্রদেশের ঝাঁসির বাসিন্দা রাহুল অগ্রবাল। অন্যদিকে, আজই কৃষ্ণ কল্যাণপুর গ্রামে ১৮.১৩ ক্যারটের একটি হীরে পেয়েছেন রাধেশ্যাম সোনি নামে এক ব্যক্তি। তিনি সেটি খনি ও হীরে বিভাগে জমা দিয়েছেন। আগামী নিলামে হীরেটি তোলা হবে।
Before You Go
Aparupa Poddar: 'রামনবমীর মিছিলে হামলায় উস্কানি দিয়েছিল সাকিরই', দাবি NIA-র
সেরা শিরোনাম
ফুটবলের
প্রযুক্তি
ব্যবসা-বাণিজ্যের
কলকাতা

ড: সুভাষ সরকারড: সুভাষ সরকার
Opinion





















