এক্সপ্লোর

পারলে আমার বিরুদ্ধে মামলা দায়ের করুন, মোদিকে চ্যালেঞ্জ দিগ্বিজয়ের

নয়াদিল্লি: জম্মু ও কাশ্মীরের পুলওয়ামায় জঙ্গি হামলাকে ‘দুর্ঘটনা’ বলা নিয়ে বিজেপি-র আক্রমণের পাল্টা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে তোপ দাগলেন প্রবীণ কংগ্রেস নেতা দিগ্বিজয় সিংহ। তাঁর চ্যালেঞ্জ, দেশ-বিরোধী ও পাকিস্তানের সমর্থক বলে যে অভিযোগ করছেন বিজেপি নেতারা, এর ভিত্তিতে পারলে মামলা করুন প্রধানমন্ত্রী। গতকাল ট্যুইটে পুলওয়ামার হামলাকে ‘দুর্ঘটনা’ বলে বিতর্কে জড়ান দিগ্বিজয়। এরপরেই তাঁকে আক্রমণ করতে থাকেন বিজেপি নেতারা। পাল্টা ট্যুইট করে মোদির উদ্দেশে দিগ্বিজয় বলেন, ‘যে ট্যুইট নিয়ে আপনি ও আপনার মন্ত্রীরা আমাকে দেশ-বিরোধী ও পাকিস্তানের সমর্থক বলছেন, সেই ট্যুইট করা হয় দিল্লি থেকে। সেখানকার পুলিশ কেন্দ্রীয় সরকারের অধীনে। আপনার যদি সাহস থাকে, আমার বিরুদ্ধে মামলা করুন।’ দিগ্বিজয় আরও বলেছেন, ‘পুলওয়ামায় জঙ্গি হামলায় গোয়েন্দা ব্যর্থতার পরিপ্রেক্ষিতে কী ব্যবস্থা নিয়েছেন মোদি? তিনি এখনও দেশকে জানাননি, এর জন্য কে দায়ী। মোদিজি কি কাউকে দায়ী করছেন? তিনি কি জাতীয় নিরাপত্তা উপদেষ্টা, ইন্টেলিজেন্স ব্যুরো বা র-এর প্রধানের কাছ থেকে ব্যাখ্যা চেয়েছেন?’ দিগ্বিজয় একটি ভিডিও রি-ট্যুইট করেছেন, যেটিতে দেখা যাচ্ছে, উত্তরপ্রদেশের উপমুখ্যমন্ত্রী কেশবপ্রসাদ মৌর্য পুলওয়ামায় জঙ্গি হামলাকে ‘বড় দুর্ঘটনা’ বলছেন। এই ভিডিও নিয়ে বিজেপি-কে কটাক্ষ করেছেন দিগ্বিজয়। অন্যদিকে, কংগ্রেসের প্রধান মুখপাত্র রণদীপ সূরজেওয়ালার দাবি, রাফাল যুদ্ধবিমান চুক্তিতে দুর্নীতির অভিযোগে প্রধানমন্ত্রীর বিরুদ্ধে মামলা দায়ের করা উচিত। সূরজেওয়ালা বলেছেন, ‘রাফাল চুক্তিতে দুর্নীতি ও বেআইনি কার্যকলাপ প্রকাশ্যে এসে গিয়েছে। এটা এখন স্পষ্ট, দাসো অ্যাভিয়েশনকে সুবিধা পাইয়ে দেওয়ার জন্য নিজের দফতরের অপব্যবহার করেছেন প্রধানমন্ত্রী মোদি।’

সেরা শিরোনাম

BJP News: তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
Gosaba Panic: পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
Weather Update: ১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
Gold Price Today: পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.১০.২৬) পর্ব ২ : জ্ঞানেশের অপসারণ ইস্যুতে আরও এককাট্টা বিরোধীরা | ABP Ananda
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.১০.২৬)পর্ব ১: জ্ঞানেশের বিরুদ্ধে মামলা দায়ের রাহুলের, ২৭ অক্টোবর একসঙ্গে সব মামলার শুনানি
Suvendu Adhikari:
Kunal Ghosh: কুণাল ঘোষকে নিরাপত্তা দেওয়ার জন্য কলকাতার পুলিশ কমিশনারকে নির্দেশ
Yogi Adityanath:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
BJP News: তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
Gosaba Panic: পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
Weather Update: ১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
Gold Price Today: পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
UPI Charges: ১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
Durga Puja 2026: মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
Roller Coaster Accident: রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
Alipurduar News: মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
Embed widget