এক্সপ্লোর

রবার্ট বঢরাকে ফের নোটিস ইডি-র, কাল হাজিরার নির্দেশ, বিদেশযাত্রার আবেদনেরও বিরোধিতা

তদন্তকারীদের দাবি, বেশ কয়েকবার রবার্টকে জেরা করা হলেও, তিনি সহযোগিতা করছেন না।

নয়াদিল্লি: বিদেশে বেআইনিভাবে সম্পত্তি কেনা সংক্রান্ত অর্থপাচারের মামলায় কংগ্রেস সাধারণ সম্পাদক প্রিয়ঙ্কা গাঁধীর স্বামী রবার্ট বঢরাকে নতুন করে নোটিস দিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। আগামীকাল সকাল সাড়ে দশটায় ইডি দফতরে তদন্তকারী আধিকারিকের কাছে হাজিরা দিতে বলা হয়েছে রবার্টকে। তিনি চিকিৎসার কারণে ইংল্যান্ড এবং আরও দু’টি দেশে যাওয়ার অনুমতি চাইলেও, তার বিরোধিতা করেছে ইডি। সলিসিটর জেনারেল তুষার মেহতা আজ দিল্লির একটি আদালতে বলেন, ‘রবার্ট বঢরার বিরুদ্ধে গুরুতর অভিযোগ রয়েছে। তিনি চিকিৎসা করাতে যাওয়ার কথা বলে পালিয়ে যেতে পারেন।’ ইডি-র এই সওয়ালের পর বিশেষ বিচারপতি অরবিন্দ কুমার জানান, তিনি দু’পক্ষের বক্তব্য শুনে ৩ জুন রায় দেবেন। এর আগে এই মামলায় অন্তর্বর্তী জামিন পান রবার্ট। তবে সেই জামিন বাতিলের আবেদন জানিয়ে গত সপ্তাহেই দিল্লি হাইকোর্টের দ্বারস্থ হয় ইডি। এরপর রবার্টের জবাব চেয়ে নোটিস পাঠায় হাইকোর্ট। এবার তাঁকে হেফাজতে নিতে চাইছে ইডি। তদন্তকারীদের দাবি, বেশ কয়েকবার রবার্টকে জেরা করা হলেও, তিনি সহযোগিতা করছেন না। ইডি-র অভিযোগ, লন্ডনে রবার্টের একাধিক সম্পত্তির খোঁজ পাওয়া গিয়েছে। তাঁর দু’টি বাড়ি, ৬টি ফ্ল্যাট এবং অন্যান্য সম্পত্তি আছে। রবার্ট অবশ্য বিদেশে বেআইনি সম্পত্তি থাকার অভিযোগ অস্বীকার করেছেন। তাঁর অভিযোগ, রাজনৈতিক কারণে তাঁকে হেনস্থা করা হচ্ছে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Tollywood News: 'আমার ওপর এইভাবে মানসিক নির্যাতন..' সোশ্যাল মিডিয়ায় বিস্ফোরক পোস্ট টলি অভিনেত্রীর! কী হয়েছে?
'আমার ওপর এইভাবে মানসিক নির্যাতন..' সোশ্যাল মিডিয়ায় বিস্ফোরক পোস্ট টলি অভিনেত্রীর! কী হয়েছে?
Rajesh Exports SEBI Case : ১৫ লাখ কোটির জালিয়াতিতে বাজার থেকে নিষিদ্ধ রাজেশ এক্সপোর্ট, ঝুঁকির মুখে LIC-র টাকা ! বিপাকে কানারা ব্যাঙ্ক
১৫ লাখ কোটির জালিয়াতিতে বাজার থেকে নিষিদ্ধ রাজেশ এক্সপোর্ট, ঝুঁকির মুখে LIC-র টাকা ! বিপাকে কানারা ব্যাঙ্ক
Daily Horoscope: শনিদেবের বিশেষ প্রভাব, খুলতে পারে ভাগ্যের দরজা, চাকরি, অর্থে নয়া মোড়, কাঙ্খিত সম্পত্তি এবার হাতে!
শনিদেবের বিশেষ প্রভাব, খুলতে পারে ভাগ্যের দরজা, চাকরি, অর্থে নয়া মোড়, কাঙ্খিত সম্পত্তি এবার হাতে!
Rain Forecast: কলকাতা সহ দক্ষিণবঙ্গে ভ্যাপসা গরমে নাজেহাল জনজীবন, সপ্তাহান্তে বৃষ্টির পূর্বাভাস
কলকাতা সহ দক্ষিণবঙ্গে ভ্যাপসা গরমে নাজেহাল জনজীবন, সপ্তাহান্তে বৃষ্টির পূর্বাভাস

ভিডিও

শিবপ্রসাদের সঙ্গে মনোমালিন্য হয়? মহিলা পরিচালক বলে সুযোগ কম পেয়েছেন? অকপট নন্দিতা রায়
Ghanta Khanek Sange Suman পর্ব ২ (০৩.০৬.২৬): দলেই বিদ্রোহের কালবৈশাখী, ভেঙে টুকরো-টুকরো হয়ে গেল তৃণমূল
Ghanta Khanek Sange Suman পর্ব ১ (০৩.০৬.২৬): তৃণমূলের নিয়ন্ত্রণ পুরোপুরি হারালেন মমতা, এবার হাতছাড়া হতে চলেছে প্রতীকও?
Ghanta Khanek Sange Suman পর্ব ২ (০২.০৬.২৬): নেতা থেকে জনতা, ধর্নায় নেমে সেভাবে কাউকে পাশে পেলেন না মমতা বন্দ্যোপাধ্যায়
Ghanta Khanek Sange Suman পর্ব ১ (০২.০৬.২৬): তৃণমূলে বাড়ছে 'বিদ্রোহী', ক্ষমতা হারিয়ে মমতার ধর্নায় ভাটা! উধাও জনজোয়ার

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Tollywood News: 'আমার ওপর এইভাবে মানসিক নির্যাতন..' সোশ্যাল মিডিয়ায় বিস্ফোরক পোস্ট টলি অভিনেত্রীর! কী হয়েছে?
'আমার ওপর এইভাবে মানসিক নির্যাতন..' সোশ্যাল মিডিয়ায় বিস্ফোরক পোস্ট টলি অভিনেত্রীর! কী হয়েছে?
Rajesh Exports SEBI Case : ১৫ লাখ কোটির জালিয়াতিতে বাজার থেকে নিষিদ্ধ রাজেশ এক্সপোর্ট, ঝুঁকির মুখে LIC-র টাকা ! বিপাকে কানারা ব্যাঙ্ক
১৫ লাখ কোটির জালিয়াতিতে বাজার থেকে নিষিদ্ধ রাজেশ এক্সপোর্ট, ঝুঁকির মুখে LIC-র টাকা ! বিপাকে কানারা ব্যাঙ্ক
Daily Horoscope: শনিদেবের বিশেষ প্রভাব, খুলতে পারে ভাগ্যের দরজা, চাকরি, অর্থে নয়া মোড়, কাঙ্খিত সম্পত্তি এবার হাতে!
শনিদেবের বিশেষ প্রভাব, খুলতে পারে ভাগ্যের দরজা, চাকরি, অর্থে নয়া মোড়, কাঙ্খিত সম্পত্তি এবার হাতে!
Rain Forecast: কলকাতা সহ দক্ষিণবঙ্গে ভ্যাপসা গরমে নাজেহাল জনজীবন, সপ্তাহান্তে বৃষ্টির পূর্বাভাস
কলকাতা সহ দক্ষিণবঙ্গে ভ্যাপসা গরমে নাজেহাল জনজীবন, সপ্তাহান্তে বৃষ্টির পূর্বাভাস
West Bengal News Today Live Updates: সওকত মোল্লার খোঁজে হন্যে হয়ে তল্লাশি চালাচ্ছে NIA টিম, সওকতের ছেলেকে নিয়েও চলছে তল্লাশি
সওকত মোল্লার খোঁজে হন্যে হয়ে তল্লাশি চালাচ্ছে NIA টিম, সওকতের ছেলেকে নিয়েও চলছে তল্লাশি
Film on RG Kar Incident: 'সরকার বদল না হলে, 'অভয়া'-কে নিয়ে সিনেমা তৈরির সাহস পেতাম না', সাফ জানিয়ে দিলেন প্রযোজক
'সরকার বদল না হলে, 'অভয়া'-কে নিয়ে সিনেমা তৈরির সাহস পেতাম না', সাফ জানিয়ে দিলেন প্রযোজক
Cow As National Animal: গরুকে জাতীয় পশু ঘোষণা করা হোক, দাবি তুলছেন মুসলিমরাও, জবাবে যোগী আদিত্যনাথ বললেন…
গরুকে জাতীয় পশু ঘোষণা করা হোক, দাবি তুলছেন মুসলিমরাও, জবাবে যোগী আদিত্যনাথ বললেন…
Tajpur Deep Sea Port: জাহাজমন্ত্রীর সঙ্গে বৈঠকে শুভেন্দু অধিকারী, তাজপুরে নয়, কোথায় হবে বন্দর? জানিয়ে দিলেন
জাহাজমন্ত্রীর সঙ্গে বৈঠকে শুভেন্দু অধিকারী, তাজপুরে নয়, কোথায় হবে বন্দর? জানিয়ে দিলেন
Embed widget